২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সখিপুরে বিনামূল্যে কৃষকদের মাঝে বীজ,সার,কীটনাশক,গাছের চারা ও চাউল বিতরণ- চাটখিলে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: পরিবারের অভিযোগ হত্যা ১৪ বছর পর চাটখিল দলিল লেখক সমিতির নির্বাচন: ওমর ফারুক সভাপতি ও স্বপন পাটওয়ারী সাধারণ সম্পাদক নির্বাচিত পটিয়ায় শোকাহত জায়হান পরিবারকে সান্তনা দিতে এমপি এনাম। সিভিল সার্জনের আদেশ উপেক্ষা: সাতকানিয়ায় দায়িত্ব হস্তান্তরে গড়িমসি পটুয়াখালীতে ডিবির সফল অভিযান: ৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার। গাইবান্ধায় রামচন্দ্রের অবমাননাসহ বিভিন্ন জায়গায় সনাতনীদের ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন। আনোয়ারায় মা-মেয়ে খুনের রহস্য উদ্ঘাটন: পুরস্কৃত হলেন এসআই শিমুল পটুয়াখালী গিয়ে কান্নায় ভেঙে পরেছিলেন শাকিরা সাতকানিয়ায় স্কুলছাত্রী অপহরণ-ধর্ষণ ১০ দিন পর উদ্ধার ধর্ষক গ্রেফতার
আন্তর্জাতিক:
হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান
     
             

উত্তরা ইপিজেডে চীনা কোম্পানির ২ কোটি ৮২ লাখ ডলার বিনিয়োগ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আন্তর্জাতিক ডেক্স

চীনা প্রতিষ্ঠান মেসার্স ইউনাইটেড স্পিনিং অ্যান্ড ডায়িং লিমিটেড ২ কোটি ৮২ লাখ মার্কিন ডলার বিনিয়োগে উত্তরা ইপিজেডে একটি ডাইড টেক্সটাইল ইয়ার্ন তৈরীর কারখানা স্থাপন করতে যাচ্ছে। এ লক্ষ্যে বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) প্রতিষ্ঠানটির সাথে আজ ঢাকায় বেপজা কমপ্লেক্সে চুক্তি স্বাক্ষর করে।

বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) আলী রেজা মজিদ এবং ইউনাইটেড স্পিনিং অ্যান্ড ডায়িং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইউ মিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান প্রত্যক্ষ করেন।বিনিয়োগের জন্য উত্তরা ইপিজেডকে নির্বাচন করার জন্য নির্বাহী চেয়ারম্যান ইউনাইটেড স্পিনিং অ্যান্ড ডায়িং লিমিটেডকে ধন্যবাদ জানান।পটুয়াখালী ও যশোর ইপিজেড স্থাপনের কথা উল্লেখ করে তিনি সেখানে বৈচিত্র্যময় পণ্য উৎপাদনে বিনিয়োগের আহ্বান জানান।ইউ মিন বলেন, ইপিজেডে এটা তাদের প্রথম বিনিয়োগ এবং এখানে তাদের আরও বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। আগামী অক্টোবরের মধ্যে তাঁরা কারখানার উৎপাদন শুরু করতে পারবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। কারখানাটি ১৮১৬ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। তারা বার্ষিক ১২ হাজার মেট্রিক টন ডাইড টেক্সটাইল ইয়ার্ন উৎপাদন করবে।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সদস্য (প্রকৌশল) মোহাম্মদ ফারুক আলম, নির্বাহী পরিচালক (প্রশাসন) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন, নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মো. খুরশীদ আলম এবং নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ.এস.এম. আনোয়ার পারভেজ উপস্থিত ছিলেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page