১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে করা রিট খারিজ করলেন হাইকোর্ট কর্ণফুলী নদীতে ভেসে এলো অজ্ঞাত নারীর মরদেহ পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৯ সন্ত্রাসী নিহত নারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা যুক্তরাষ্ট্রের সামরিক গবেষণার প্রযুক্তিতে বিশ্ববাজারে আধিপত্য চীনের রোবট কুকুরের মালদ্বীপে মারামারির ঘটনায় ১৫ ম্যাচ নিষিদ্ধ ফুটবলার আল-আমিন হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের জন্য ফ্রি শাটল সার্ভিস চালু নায়ক ফারুকের জন্মদিনে স্মৃতিচারণ করলেন ববিতা: বড় মাপের শিল্পী ও মনের মানুষ ছিলেন তিনি রাজশাহীতে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মেয়র লিটনসহ ৩৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা সিরিজ জয়ের লক্ষ্যে ম্যাকেইতে বাংলাদেশ, ফুরফুরে মেজাজে টাইগাররা
আন্তর্জাতিক:
পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৯ সন্ত্রাসী নিহত যুক্তরাষ্ট্রের সামরিক গবেষণার প্রযুক্তিতে বিশ্ববাজারে আধিপত্য চীনের রোবট কুকুরের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের জন্য ফ্রি শাটল সার্ভিস চালু কৃষ্ণসাগরে রুশ অবরোধে থমকে ইউক্রেনের শস্য রপ্তানি, বিশ্বজুড়ে খাদ্য সংকটের শঙ্কা ট্রাম্পের ইরান নীতির সমালোচনা করে অভিশংসনের ডাক দিয়ে বিপাকে মার্কিন বিমানসেনা পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের হামলার তীব্র নিন্দা জানাল কাতার ঝুঁকিপূর্ণ আকাশপথ: ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর বিমান চলাচলে চরম নিরাপত্তাহীনতা হরমুজ প্রণালিতে সামরিক অভিযানের হুমকি ইরানের, মার্কিন অবরোধ ভাঙার হুঁশিয়ারি যুদ্ধের প্রস্তুতি ও সামরিক নেতৃত্বে বড় রদবদল আনলেন ইরানের নতুন নেতা মোজতবা খামেনি সৌদিতে কোরআন প্রতিযোগিতায় ৩৩ কোটি টাকার পুরস্কার, ইতিহাসে প্রথমবার নারীদের অংশগ্রহণ
     
             

ইরানে ভবিষ্যত হামলা ঠেকাতে মার্কিন সেনাবাহিনীকে নির্দেশ বাইডেনের

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন
আন্তর্জাতিক ডেস্ক >>> ইরানের ক্ষেপণাস্ত্র হামলার মধ্যে ইসরাইলের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন মিত্রের ‘সম্পূর্ণ সমর্থনকারী’ হিসাবে ভবিষ্যতে যে কোনো হামলার বিরুদ্ধে ইসরাইলের প্রতিরক্ষায় সহায়তা করার জন্য দেশটির সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন তিনি।মঙ্গলবার (১ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা দ্য গার্ডিয়ান।বাইডেন ইরানের ক্ষেপণাস্ত্রকে ‘পরাজিত এবং অকার্যকর’  হিসাবে বর্ণনা করেছেন।

মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট সাংবাদিকদের বলেন, ‘আক্রমণটি পরাজিত এবং অকার্যকর হয়েছে বলে মনে হচ্ছে। এটি ইসরাইলি সামরিক সক্ষমতা এবং মার্কিন সেনাবাহিনীর সক্ষমতার প্রমাণ’।

এর আগে ইসরাইলের অভ্যন্তরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে গুলি করে ভূপাতিত করতে সেনাবাহিনীকে নির্দেশ দেন জো বাইডেন।

মঙ্গলবার রাতে আল জাজিরা জানিয়েছে, ইরান ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার পরপরই হোয়াইট হাউস থেকে বাইডেনের বিবৃতিতে এ নির্দেশ জারি করা হয়।

এছাড়া সামাজিকমাধ্যম এক্সে দেওয়া পোস্টে বাইডেন আরো বলেন, ‘এসব হামলার বিরুদ্ধে ইসরাইলকে সুরক্ষা দিতে এবং এ অঞ্চলে অবস্থানরত মার্কিন সেনাদের নিরাপদ রাখতে কীভাবে যুক্তরাষ্ট্র সহায়তা করতে পারে, তা নিয়ে আমরা আলোচনা করেছি।’

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) পক্ষ থেকে জানানো হয়, ১৮০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের সঙ্গে যৌথভাবে বেশির ভাগ ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট করা গেছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে কয়েকটি ইসরাইলের ভূমিতে আঘাত হেনেছে। তবে এতে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে স্পষ্ট হওয়া যায়নি।

গত ৭ অক্টোবর ইসরাইলি সীমান্ত পেরিয়ে হামলা করে ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন হামাস। টানা ১১ মাসের বেশি সময় ধরে গাজায় নৃশংস হামলা অব্যাহত রেখেছে ইসরাইল। এরমধ্যে লেবাননে বিমান এবং স্থল হামলা চালাচ্ছে ইসরাইলি সেনাবাহিনী। গত শুক্রবার বৈরুতে প্রাণ হারান হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ। বারংবার হুঁশিয়ারির পর অবশেষে ইসরাইলের ভূখণ্ড লক্ষ্য করে মঙ্গলবার হামলা চালালো ইরান।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৯ সন্ত্রাসী নিহত
যুক্তরাষ্ট্রের সামরিক গবেষণার প্রযুক্তিতে বিশ্ববাজারে আধিপত্য চীনের রোবট কুকুরের
হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের জন্য ফ্রি শাটল সার্ভিস চালু
কৃষ্ণসাগরে রুশ অবরোধে থমকে ইউক্রেনের শস্য রপ্তানি, বিশ্বজুড়ে খাদ্য সংকটের শঙ্কা
ট্রাম্পের ইরান নীতির সমালোচনা করে অভিশংসনের ডাক দিয়ে বিপাকে মার্কিন বিমানসেনা
পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের হামলার তীব্র নিন্দা জানাল কাতার
ঝুঁকিপূর্ণ আকাশপথ: ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর বিমান চলাচলে চরম নিরাপত্তাহীনতা
হরমুজ প্রণালিতে সামরিক অভিযানের হুমকি ইরানের, মার্কিন অবরোধ ভাঙার হুঁশিয়ারি

You cannot copy content of this page