১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ |
আন্তর্জাতিক:
  • প্রচ্ছদ
  • শীর্ষ সংবাদ
  • আসিফ মাহতাব কে নিয়ে শায়েখ আহমাদ উল্লাহর ফেসবুক স্টাটাস।
  • আসিফ মাহতাব কে নিয়ে শায়েখ আহমাদ উল্লাহর ফেসবুক স্টাটাস।

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    রাজধানীর বনানীর সেতু ভবনে হামলা মামলায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আসিফ মাহতাবকে গ্রেপ্তার ও রিমান্ডের ঘটনার নিন্দা জানিয়েছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। বুধবার (৩১ জুলাই) রাতে তার ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি নিন্দা জানান

    এতে তিনি লেখেন, ইংল্যান্ড থেকে ফিলোসফিতে উচ্চতর ডিগ্রি নেয়া একজন বিশ্ববিদ্যালয় শিক্ষক আসিফ মাহতাব, ব্যক্তিগত চিকিৎসকের ভাষ্যমতে মেরুদণ্ডের সমস্যার কারণে তিনি বেশিক্ষণ একভাবে বসে বা দাঁড়িয়ে থাকতে পারেন না। তাকে চলাফেরা করতে হয় লাঠিতে ভর দিয়ে।

    এই রকম একজন অসুস্থ মানুষ সেতু ভবনে হামলা করতে যাবেন তা কোনোভাবেই বিশ্বাসযোগ্য না। তারপরও সেতু ভবনে আক্রমণের অভিযোগে তাকে ছয়দিনের রিমান্ডে নেয়া হয়েছে। এই ঘটনার নিন্দা জানাই।

    অনতিবিলম্বে বিশ্ববিদ্যালয় শিক্ষক আসিফ মাহতাব সহ গ্রেফতারকৃত সকল শিক্ষক-শিক্ষার্থী ও নিরপরাধ মানুষকে মুক্তি দিন।

    মন্তব্য

    আরও পড়ুন

    কর্মবিরতিতে অচল চট্টগ্রাম বন্দর, নৌপরিবহন উপদেষ্টার গাড়ি আটকালেন শ্রমিকরা
    রাষ্ট্রের ঋণ শোধের সময় এখন সাতকানিয়ায়-ডিসি জাহিদুল  
    বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের ধৃষ্টতা, অনিয়ম ও দুর্নীতির বিচার দাবি
    রামুতে দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়ে ছাই হয়ে গেল নুরুল হকের দুতলা বসতবাড়ি। ক্ষয়-ক্ষতি প্রায় ৫০ লক্ষ টাকা
    প্রকাশিত সংবাদের প্রতিবাদ
    ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড (কুয়াকাটা) মিরপুর শাখা অফিসের শুভ উদ্বোধন অনুষ্ঠিত
    সাতকানিয়া ভূমি অফিস ঘুষ ও দালালমুক্ত করতে সতর্ক অবস্থানে এসিল্যান্ড
    লোহাগড়ায় প্রকৃত জুলাই যোদ্ধাদের তালিকা অন্তর্ভুক্তির দাবিতে স্মারকলিপি পেশ

    You cannot copy content of this page