২৩শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
অপহরণের পর কালো গাড়িতে তুলে যুবককে বর্বর নির্যাতন শিবগঞ্জে দুই কৃতী ব্যক্তিত্বকে সাংবাদিক ফোরামের সংবর্ধনা সাতকানিয়ায় মাদক অপপ্রচারের নেপথ্যে বালুমহাল দখল ও পাওনা টাকার বিরোধ রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক স্থানে অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামালসহ ভারতীয় মাদকদ্রব্য জব্দ ​উন্নত চিকিৎসার জন্য ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে ঢাকায় স্থানান্তর সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে নেত্রকোনায় আরজেএফ এর মানববন্ধন রাজশাহীতে বাড়িতে হামলা, বৈদ্যুতিক মিটার ভাঙচুর ও টাকা-স্বর্ণালংকার চুরির অভিযোগ আরজেএফের সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন পতেঙ্গায় প্রতিমা বিসর্জন কর্মে ধর্মের শিক্ষা প্রতিফলনের আহ্বান- ডিসি জাহিদ সাতকানিয়ায় ৫১০ লিটার চোলাই মদসহ একটি ডাম্পার ট্রাক জব্দ
আন্তর্জাতিক:
অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
     
             

আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে টুংটাং শব্দে মুখরিত লালপুরের কামার পল্লী

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

লালপুর (নাটোর) প্রতিনিধি : ইব্রাহিম হোসেন>>>

দরজায় কড়া নাড়ছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের অন্যতম পবিত্র ঈদুল আজহা।আর মাত্র ৭-৮ দিন পরেই কোরবানির ঈদ।এই ঈদের অন্যতম কাজ হচ্ছে পশু কোরবানি করা।এরই ধারাবাহিকতায় আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে পশু জবাইয়ের সরাঞ্জাম প্রস্তুতে টুংটাং শব্দে মুখরিত হয়ে উঠেছে লালপুরের বিভিন্ন কামার শালা ও ব্যাস্ত সময় পার করছেন কামার শিল্পের কারিগররা।
ভোর থেকে টানা রাত দ্বিপ্রহর পর্যন্ত কাজ করে যাচ্ছেন তারা। এতে করে বিশ্রামের ন্যূনতম ফুসরত পাচ্ছেন না।বছরের এই একটি দিনের জন্য উন্মুখ হয়ে আছেন তারা।সারা বছর কাজ সীমিত থাকলেও কোরবানির ঈদের এ সময়টাতে বেড়ে যায় তাদের কর্মব্যস্ততা।
লালপুর উপজেলার ভেল্লাবাড়ীয়া,দুড়দুড়িয়া,বিলমাড়ীয়া,পাইকপাড়া,মোমিনপুর,সালামপুর ও কচুয়া সহ বিভিন্ন হাট বাজারের কামার পল্লীগুলো ঘুরে ঘুরে দেখা গেছে,কয়লার দগদগে আগুনে লোহাকে পুড়িয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে তৈরি করা হচ্ছে
দা,বটি,চাকু,ছুরি,ও চাপাতি সহ ধারালো সব যন্ত্রপাতি।
লোহার হাতুড়ির টুংটাং শব্দে সরগম হয়ে উঠেছে সকল কামার পল্লী।
সবগুলো কামারের দোকানে বিদ্যুৎ চালিত শান মেশিন থাকায় অল্প সময়েই অধিক কাজ করছেন কামাররা।শান দেওয়া হচ্ছে লোহার তৈরি পুরাতন সরঞ্জামগুলোতেও।
এদিকে তৈরিকৃত এসব লোহার পণ্য বিক্রির জন্য নিয়ে যাচ্ছে লালপুর উপজেলার বিভিন্ন হাট-বাজারে,এবং বিভিন্ন দামে ছুরি,বটি,চাপাতি বিক্রি হচ্ছে সেই দোকানগুলোতে।
প্রতি পিছ চাকু ১৫০-২৫০ টাকা,দা ৫০০-৭০০ টাকা, ৬০০ টাকা কেজি দরে চাপাতি,জবাই ছুরি ৯০০-১২০০টাকা এবং বটি ৪০০-৭০০ টাকা পর্যন্ত দাম হাঁকাচ্ছে দোকানিরা।
অপরদিকে বাড়িঘরে পড়ে থাকা দীর্ঘদিনের পরিত্যক্ত (ভোতা)দা, ছুরি,বটিও কোরবানি উপলক্ষে শান দিতেও মানুষ নিয়ে আসছে কামার শালায়।পুরনো সকল যন্ত্রপাতি শান দিতে গুণতে হচ্ছে ১০০ থেকে ২৫০ টাকা পর্যন্ত।
ভেল্লাবাড়িয়া বাজারের কামার শালার অসিম ও অসিৎ কর্মকার জানান, প্রতি শনিবার ও বুধবার সপ্তাহে দুই দিন এখানে হাটবার।সারা বছর টুকটাক বেচাকেনা হয়ে থাকে। প্রতি বছর কোরবানির ঈদের ১০-১২ দিন আগে ভালো বেচাকেনা হয়।
বিলমাড়িয়া কামারের মোড় নামক স্থানের এক কামার বলেন,কোরবানির ঈদ এখনও প্রায় ৭-৮ দিন বাকী।এখন আমরা কোরবানিতে ব্যবহৃত চাকু, ছুরি, চাপাতি ইত্যাতি তৈরি করে রাখতেছি।বেচাকেনা মোটামুটি হচ্ছে তবে আরো ২/৩ দিন পর থেকে পুরোদমে বেচাকেনা শুরু হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page