১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
আন্তর্জাতিক:
লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক
     
             

আমরা আছি সারা বিশ্ব জুড়ে এই স্লোগানের মধ্য দিয়ে অনারম্বর পরিবেশে ইতালির মিলানে পালিত হল প্রবাসী ভিআইপি ক্লাব মাদারীপুরের যুগবর্তী অনুষ্ঠান

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

রিপোর্টঃ ইতালি থেকে রিয়াজুল ইসলাম কাওছার এবং আশিফ শাহরিয়ার রাজিব >>> আমরা আছি সারা বিশ্ব জুড়ে এই স্লোগানের মধ্য দিয়ে অনারম্বর পরিবেশে ইতালির মিলানে পালিত হল প্রবাসী ভিআইপি ক্লাব মাদারীপুরের যুগবর্তী অনুষ্ঠান।গত রবিবার বিকেলে ইতালির মিলানে আভিজাত্য একটি রেস্তোরাঁয় প্রবাসী ভিআইপি ক্লাব মাদারীপুরের একযুগ পূর্তি উপলক্ষ্যে আয়োজন করা হয় এক আলোচনা সভার।এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রবাসী ভিআইপি ক্লাবের প্রধান সমন্বয়কারী শফিক খান। ভিআইপি ক্লাবের কেন্দ্রীয় সমন্বয়কারী ও মিলান বাংলা প্রেসক্লাব ইতালির সভাপতি রিয়াজুল ইসলাম কাওছার এর সঞ্চালনায় সভাপতির বক্তব্য রাখেন ভিআইপি ক্লাবের সমন্বয়কারী আরিফুল ইসলাম। বক্তব্য রাখেন মামুন হাওলাদার,আব্দুল বাসিত দলই,জিয়া গাজী,সৈয়দ মনিরুল ইসলাম, নুরুল ইসলাম মাস্টার,শাজাহান সহ অনেকে। অনুষ্ঠানে প্রধান অতিথি শফিক খান কে ইতালির মিলান আগমনে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। শেষে একযুগ পূর্তিতে কেক কেটে শুভেচ্ছা বিনিময় করেন সদস্যরা। অনুষ্ঠানে বক্তারা প্রবাসী ভিআইপি ক্লাব মাদারীপুরের মাধ্যমে মানবতার কল্যাণে কাজ ও এবং প্রবাসীদের স্বার্থরক্ষায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠান শুরু হয় মিলান বাংলা প্রেসক্লাব ইতালির সাধারণ সম্পাদক আব্দুল বাসিত দলই এর পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এর মাধ্যমে। এতে অংশনেয় প্রবাসী ভিআইপি ক্লাব মাদারীপুরের সদস্য ছাড়াও স্থানীয় সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক সংগঠনের নেত্রীবৃন্দ সহ মিলান বাংলা প্রেসক্লাব ইতালির সাংবাদিকরা ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page