৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
আড়াইহাজার উপজেলা শিক্ষকদের কমিটি গঠন অনুষ্ঠানে মতবিনিময় করলেন এমপি নজরুল ইসলাম আজাদ চট্টগ্রামে ডেঙ্গুর চোখ রাঙ্গানী ৪ গুণ বেড়েছে, সিটি করপোরেশনের ভূমিকা প্রশ্নবিদ্ধ চাটখিলে মোহাম্মদ আলী তরফদারের ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত দেবিদ্বারের কাচিসাইরে মাদকবিরোধী অভিযান: ২ জনের কারাদণ্ড রোহিঙ্গা ক্যাম্প থেকে হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক আসামি ‘মাস্টার শুক্কুর আলম’ র‌্যাব-১৫ কর্তৃক গ্রেফতার ঢাকা থেকে চুরি হওয়া পর্যটন বোট পটুয়াখালীতে উদ্ধার করল কোস্ট গার্ড। ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে বাংলাদেশে কাজ করছে যুক্তরাষ্ট্র: চট্টগ্রাম চেম্বারে পল ফ্রস্ট পীরগঞ্জের মাছ ধরার অবৈধ কারেন্ট জাল জব্দ ও জরিমানা। ঈদগাঁওতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ পরীক্ষায় অসদুপায়ের সুযোগ নেই- জেলা প্রশাসক
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

“আন্দোলনের সমন্বয়কারীরা অন্তবর্তীকালীন সরকারের প্রধান হিশেবে পছন্দ করেছে ড. মুহাম্মাদ ইউনুসকে

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

“আন্দোলনের সমন্বয়কারীরা অন্তবর্তীকালীন সরকারের প্রধান হিশেবে পছন্দ করেছে ড. মুহাম্মাদ ইউনুসকে

প্রথমত, ড. ইউনুস এমন একজন মানুষ যিনি হাসিনা রেজিমের প্রবল রোষের শিকার হয়েছেন। কাজ আর খ্যাতি দিয়ে গোটা দুনিয়ার বাহবা পেলেও, তিনি যেনো ছিলেন শেখ হাসিনার দুই চোখের বিষ। তার গ্রামীণ ব্যাংক কেড়ে নেওয়া হয়, মামলা মোকদ্দমার হাঙ্গামা তুলে দেওয়া হয় তার মাথার উপরে।

অন্তবর্তীকালীন সরকারের প্রধান হিশেবে এমন কেউ আসা মোটেই উচিত হবে না যার হাসিনা রেজিমের প্রতি ন্যুনতম টান আছে। যদি এই টান থাকে, তাহলে গত হওয়া রেজিম পুনরায় ফিরে আসার (হোক আজ বা কাল) একটা বন্দোবস্ত স্বাধীনতার প্রথম প্রহরেই হয়ে থাকবে।

ড. ইউনুসের সাথে শেখ হাসিনার যুদ্ধংদেহি অবস্থানের কারণে সামনের নির্বাচনটা সম্পূর্ণভাবে নিরপেক্ষ, স্বচ্ছ আর গ্রহণযোগ্য হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে।

দ্বিতীয়ত, ড. ইউনুস একজন একাডেমিশিয়ান। নোবেল লরিয়েট। বিশ্বজোড়া তার খ্যাতি। বাংলাদেশের মতো একটা দারিদ্র‍পীড়িত দেশের তিন থেকে ছয় মাসের সরকার প্রধান হওয়াটা তার জীবনে উটকো ঝামেলার মতোই ব্যাপার। সেই ঝামেলায় জড়িয়ে, একটা ঝামেলাপূর্ণ, অস্বচ্ছ নির্বাচন করে নিজের গ্রহণযোগ্যতা, স্বচ্ছতা আর সুনাম খোয়ানোর মতো বোকা লোক তিনি নন বলেই মনে করি। ফলে, দেশে উদ্ভূত সমস্যার সমাধান কল্পে যে একটা সুষ্ঠু ও প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন দরকারি, সেখানে মধ্যস্ততা করার জন্য তিনিই সবচেয়ে যোগ্য লোক।

তৃতীয়ত, আমাদের অর্থনীতির অবস্থা খুবই নাজুক। স্বৈরাচারের দল অভূতপূর্ব দূর্নীতির মাধ্যমে একেবারে খোবলা করে গিয়েছে দেশের অর্থনীতিকে। এই অবস্থায় আইএমএফ, বিশ্বব্যাংক বা বৈদেশিক (বিশেষত পশ্চিমা) ঋণগুলো ভীষণ দরকারি হবে অর্থনীতিকে টেনে তুলতে৷ ড. ইউনুস এই জায়গায় বড় একটা প্লাস পয়েন্ট হতে পারেন হয়তো৷

আর, ড. ইউনুস সরকারে থাকবেন অত্যন্ত অল্প সময়। তাই এই সময়টুকুতে মতাদর্শের দিক থেকে দেশটাকে ওয়েস্টার্নাইজড করে ফেলবেন, সেই সম্ভাবনা ক্ষীণ।

( আমি জানি অনেকে বলবেন ড. ইউনুস একজন সুদখোর বা সুদের মহাজন, আমি কেনো তার ব্যাপারে ওকালতি করছি। তাদের উদ্দেশ্যে বলতে চাই—এটা কোনো ওকালতির লেখা নয়৷ যাদেরকে সামনে রেখে এই আন্দোলন গড়ে উঠেছে সেই ছাত্র সমন্বয়কদের প্রস্তাবিত নাম ড. ইউনুস৷ আর, যে আন্দোলনের ওপর ভর করে এই রেজিমের অবসান হলো, সেই আন্দোলনটাও এককভাবে ইসলামপন্থীদের আন্দোলন নয়৷ দেশের আপামর মানুষ, সকল মত আর পথের মানুষ এতে যুক্ত৷ তাই ড. ইউনুসের বিষয়ে মতাদার্শিক যে ভিন্নতা আমার আছে, সেটা এই আলাপে প্রাসঙ্গিক নয় বলে সেটাকে এড়িয়ে যাওয়া হলো।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page