২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
আজ সন্ধ্যায় চট্টগ্রামের বন্দর স্কুল মাঠে আমীরে জামায়াতের জনসভা গণজোয়ারে উঠেছে জনতার দলের কলম প্রতীক । চট্টগ্রাম বন্দরে আন্দোলনরত আরও সাত কর্মচারী বদলি চট্টগ্রাম বন্দরের এনসিটি ইজারাঃ আন্দোলনে বিশেষ মহলের ইন্ধনের আশঙ্কা বন্দর মুখপাত্রের রাজশাহী দামকুড়ায় পলাশ মেম্বার হত্যা সীমান্ত এলাকা থেকে ২ আসামিকে গ্রেফতার করে র‍্যাব চট্টগ্রামে শতাধিক বিএনপি নেতাকর্মীর জামায়াতে যোগদান প্রার্থী এজেন্টদের উপস্থিতিতেই পোস্টাল ব্যালট স্ক্যানিং, চট্টগ্রাম জেলা প্রশাসক চট্টগ্রাম বন্দরের এনসিটি বিদেশী কোম্পানীকে ইজারাঃ আন্দোলনে অচল বন্দর, মিছিল-সমাবেশ নিষিদ্ধ ঘোষনা “একবার সুযোগ দিন, উন্নয়ন করে দেখাবো” — নেছারাবাদে সোহেল মনজুর সুমন তানোরের মুন্ডুমালা বাজার থেকে গ্রামগঞ্জে ধানের শীষের গণসংযোগ
আন্তর্জাতিক:
  • প্রচ্ছদ
  • অন্যান্য >> চট্টগ্রাম
  • আন্তর্জাতিক শ্রম দিবসে বাঁশখালী লবন শ্রমিক কল্যান ইউনিয়নের আলোচনা সভা ও র‌্যালী
  • আন্তর্জাতিক শ্রম দিবসে বাঁশখালী লবন শ্রমিক কল্যান ইউনিয়নের আলোচনা সভা ও র‌্যালী

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    এনামুল হক রাশেদী,চট্টগ্রাম>>> ১মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাঁশখালী উপজেলা লবন শ্রমিক কল্যান ইউনিয়ন (রেজিঃনং- ২৮৯০)- এর আলোচনা সভায় বক্তারা লবন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, লবনের ন্যায্য মূল্য নিশ্চিত করতে বিদেশ থেকে লবন আমদানী বন্ধের জন্য সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।১ মে’২৪ ইং বুধবার সকাল ৯ টার সময় চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার শেখেরখীল ইউনিয়নের মৌলভী বাজারে আন্তর্জাতিক শ্রম দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়।শ্রমিক নেতা ওমর হায়াত মেম্বারের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অথিতি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন চট্টগ্রাম দক্ষিন জেলার সিনিয়র সহঃ সভাপতি মোহাম্মদ রফিক বশরী।বিশেষ অথিতি ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন চট্টগ্রাম দক্ষিন জেলার সাংগঠনিক সম্পাদক শ্রমিক নেতা মোকতার হোসাইন সিকদার,বাঁশখালী উপজেলা শ্রমিক কল্যান ইউনিয়ন বাঁশখালী সভাপতি মাওলানা জোবাইর হোছাইন,সাবেক উপজেলা সাঃসঃ আবদুর রহিম,লবন শ্রমিক কল্যান ইউনিয়নের বাঁশখালী উপজেলা সহঃ সভাপতি মোস্তফা আলী,সাধারন সম্পাদক মোহাম্মদ মামুনুর রশিদ,উপজেলা লবন শ্রমিক নেতা মোহাম্মদ হোছাইন।সাবেক উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশন নেতা ফরিদ আহামদ,শেখেরখীলের সাবেক মেম্বার মোহাম্দ আক্তারুজ্জামান,বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের দর্জি সেক্টরের সভাপতি শ্রমিক নেতা আবুল কাশেম সোহাগ।বক্তাগন তাদের বক্তব্যে দেশীয় লবন শিল্পকে বাঁচিয়ে রেখে উন্নতি করতে হলে স্বার্থপর চাটুকারদের প্ররোচনা এড়িয়ে বিদেশ থেকে লবন আমদানী বন্ধ করে দেশের লবন শ্রমিকদেরকে অফ সিজনে প্রনোদনা দিয়ে উৎসাহিত করতে হবে এবং পর্যায়ক্রমে লবন শ্রমিকদেকে পেনশনের আওতায় আনতে হবে।সভায় লবন শ্রমিকদের সন্তানদের পড়ালেখার সহযোগিতা স্বরুপ শিক্ষা সামগ্রী বিতরন করা হয়৷সভাশেষে লবন শ্রমিকদের একটি র‌্যালী শেখেরখীল ছনুয়া সড়ক প্রদক্ষিন করে মৌলভী বাজার ব্রীজের পুর্ব প্রান্তে সংক্ষিপ্ত বক্তৃতার মাধ্যমে শেষ হয়।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page