১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় দুর্গোৎসবে বস্ত্র দিলেন মিজানুর রহমান মোবাইল নিয়ে বিরোধ: সাতকানিয়ায় যুবককে পিটিয়ে হত্যা টাঙ্গাইলের নবাগত জেলা প্রশাসককে আর জে এফ জেলা কমিটির ফুলেল শুভেচ্ছা জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আতঙ্কে বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, উপস্থিত ছিলেননা কোন সিন্ডিকেট সদস্য শিবপুরের কালুয়ার কান্দা গ্রামে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ক্যান্সার রোগীদের চিকিৎসায় কাঞ্চনা জামায়াতের ১ লাখ টাকা অনুদান কক্সবাজার রামাদা হোটেলে ‘হানি ট্র্যাপ’ বিতর্ক ও জসিম উদ্দিনের ভূমিকা নিয়ে প্রশ্ন ১৫ নভেম্বরের মধ্যেই মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট লাগানো বাধ্যতামূলক প্রথম স্ত্রীর কথা জানার পরিণতি, পরিকল্পিত হত্যার শিকার শিকলবাহার জান্নাতুল
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এ ‘শেখ রাসেল দিবস’ উদযাপিত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক >>>  আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইইউসি) ক্যাম্পাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘শেখ রাসেল দিবস’ উদযাপন করা হয়েছে। ১৮ অক্টোবর (বুধবার) ২০২৩ তারিখ আইআইইউসি ক্যাম্পাসে তাঁর জন্মবার্ষিকী উপযাপিত হয়।সকাল ১১টায় শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ‘শেখ রাসেল দিবস’ উদযাপন শুরু হয়। পরে ‘শেখ রাসেল দিবস’ উপলক্ষে আইআইইউসি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের মান্যবর উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ।আমি মায়ের কাছে যাবো, আমাকে মায়ের কাছে নিয়ে যাও।’ ঘাতকদের হাতে নির্মমভাবে হত্যা হওয়ার পূর্ব মূহুর্তে শিশু রাসেল ঘাতকদের উদ্দেশ্যে এভাবেই আকুতি করেছিল প্রধান অতিথির বক্তব্যে বলেন প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ।
তিনি আরও বলেন, ‘শেখ রাসেল মাত্র ১০ বছরের ছোট্টো শিশু ছিল, যখন তাঁকে পরিবারের অন্যান্য সদস্যের সাথে নির্মমভাবে হত্যা করা হয়। বঙ্গবন্ধুর পরিবারের সকল সদস্য ও নিকট আত্নীয়দের হত্যার পর ঘৃণ্য ঘাতকরা চিন্তা করেছিল, শিশু রাসেল বেঁচে থাকলে একদিন সেও বঙ্গবন্ধুর আদর্শের একজন হবে তাই তাকেও হত্যা করে বর্বর ঘাতকরা নিষ্ঠুরতার সর্বোচ্চ পরিচয় দেয়। নিষ্পাপ শিশু রাসেল যেন আমাদের আলোকবর্তিকা হয়ে ভবিষ্যতের প্রেরনা হয়। আমরা তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি। বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেন, পুরো পরিবারসহ ১০ বছরের ছোট্টো ভাই হারানোর শোক বঙ্গবন্ধুর দুই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা ছাড়া আর কেউ অনুভব করতে পারবে না।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন আইআইইউসির বোর্ড অব ট্রাস্টিজের ভাইস-চেয়ারম্যান প্রফেসর ড. কাজী দ্বীন মোহাম্মদ, বিওটি সদস্য এবং ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. ইঞ্জিনিয়ার রশীদ আহমেদ চৌধুরী, ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ হুমায়ুন কবির।
এসময় উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডীন ড. সামীমুল হক চৌধুরী, সমাজবিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. জাহেদ হোসেন সিকদার, রেজিস্ট্রার এ এফ এম আক্তারুজ্জামান কায়সার, প্রক্টর মোঃ ইফতেখার উদ্দিন সহ বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় চেয়ারম্যান বৃন্দ, ডিভিশন ও অফিস সমূহের পরিচালক বৃন্দ, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা।আলোচনা অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বঙ্গবন্ধু রিসার্চ সেন্টার ফর ইসলাম অ্যান্ড ইন্টাররিলিজিয়াস ডায়ালগের (বিআরসিআইআইডি) পরিচালক ও ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান মো. ছরোয়ার আলম।আলোচনা সভা শেষে শেখ রাসেল সহ ১৯৭৫ এর ১৫ আগস্ট নির্মম হত্যাকান্ডের স্বীকার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সকলের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page