৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
আড়াইহাজার উপজেলা শিক্ষকদের কমিটি গঠন অনুষ্ঠানে মতবিনিময় করলেন এমপি নজরুল ইসলাম আজাদ চট্টগ্রামে ডেঙ্গুর চোখ রাঙ্গানী ৪ গুণ বেড়েছে, সিটি করপোরেশনের ভূমিকা প্রশ্নবিদ্ধ চাটখিলে মোহাম্মদ আলী তরফদারের ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত দেবিদ্বারের কাচিসাইরে মাদকবিরোধী অভিযান: ২ জনের কারাদণ্ড রোহিঙ্গা ক্যাম্প থেকে হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক আসামি ‘মাস্টার শুক্কুর আলম’ র‌্যাব-১৫ কর্তৃক গ্রেফতার ঢাকা থেকে চুরি হওয়া পর্যটন বোট পটুয়াখালীতে উদ্ধার করল কোস্ট গার্ড। ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে বাংলাদেশে কাজ করছে যুক্তরাষ্ট্র: চট্টগ্রাম চেম্বারে পল ফ্রস্ট পীরগঞ্জের মাছ ধরার অবৈধ কারেন্ট জাল জব্দ ও জরিমানা। ঈদগাঁওতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ পরীক্ষায় অসদুপায়ের সুযোগ নেই- জেলা প্রশাসক
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

আইআইইউসি’র “টেক ফ্যাস্ট’২০২৩”-এর সমাপনি অনুষ্ঠানে পুরুস্কার বিতরন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ এসে প্রতিবেদক >>> আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর ফ্যাকাল্টি অব সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর উদ্যোগে আয়োজিত ‘IIUC Tech Fest 2023’ এর সমাপনী ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন।১১ অক্টোবর ২০২৩ (বুধবার) আইআইইউসির সেন্ট্রাল অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘IIUC Tech Fest 2023’ এর সমাপনী ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম-এর (আইআইইউসি) উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ। আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর ফ্যাকাল্টি অব সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর ডীন ড. সামিমুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ‘IIUC Tech Fest 2023’ এর সমাপনী ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্সটিটিউট অব ইলেক্ট্রিকাল এন্ড ইলেক্ট্রনিক্স ইইঞ্জিনিয়ারিং (IEEE) এর বাংলাদেশ সেকশনের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ মশিউল হক, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব ইলেক্ট্রিকাল এন্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর ডীন এবং ইন্সটিটিউট অব ইলেক্ট্রিকাল এন্ড ইলেক্ট্রনিক্স ইইঞ্জিনিয়ারিং (IEEE) এর কম্পিউটার সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ শামসুল আরেফিন, ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবুল আলম ফেরদৌস। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর বোর্ড অব ট্রাস্টিজ এর ভাইস-চেয়ারম্যান প্রফেসর ড. কাজী দীন মোহাম্মদ, বিওটি সদস্য ও ফিমেল একাডেমিক জোনের চেয়ারম্যান মিসেস রিজিয়া রেজা চৌধুরী, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ হুমায়ুন কবির।প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ বলেন, স্মার্ট ও উন্নত ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলতে জ্ঞান অন্বেষনের কোন বিকল্প নেই। সমগ্র বিশ্ব পুরোটাই এখন সম্পুর্ন প্রযুক্তি নির্ভর, তাই প্রযুক্তিগত শিক্ষা ব্যতীত একটি দেশ ও জাতির টিকে থেকে সামনে অগ্রসর হওয়াটা প্রায় অসম্ভব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন সেই বাংলাদেশ গড়ে তুলতে নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে। পৃথিবী পরিবর্তনশীল; এই পরিবর্তনশীল পৃথিবীর জন্য আমরা কতটুকু প্রস্তুত, তারই উপর নির্ভর করবে আমাদের ভবিষ্যৎ। তাই জ্ঞান আহরন ও চর্চার মাধ্যমে নিজেদেরকে ভবিষ্যৎ পৃথিবীর জন্য তৈরি করতে হবে।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইআইইউসির ফ্যাকাল্টি অব সোশ্যাল সাইন্সের ডীন প্রফেসর ড. জাহেদ হোসেন সিকদার, শরীয়াহ ফ্যাকাল্টির ডীন প্রফেসর ড. মোঃ মোস্তফা কামিল, আইকিউএসির ডিরেক্টর প্রফেসর ড. দেলোয়ার হোসেন, রেজিস্ট্রার আ ফ ম আক্তারুজ্জামান কায়সার সহ ডিপার্টমেন্ট চেয়ারম্যান বৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ। কুরআন তেলওয়াত ও জাতীয় সংগীত এর মাধ্যমে ‘IIUC Tech Fest 2023′ এর সমাপনী ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানের শুরু হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ড. মুহাম্মদ আজিজুল হক, সাবরিনা জাহান মাইশা, এবিএম ইয়াসির আরাফাত। IIUC Tech Fest 2023’ এ ১৩ টি ইভেন্টে আইআইইউসি সহ চট্টগ্রাম বিভাগের ১৫ টি বিশ্ববিদ্যালয়েরের সর্বমোট ২১৭২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। ‘IIUC Tech Fest 2023’ এ ম্যাথ অলিম্পিয়াড, মোবাইল গেমস এন্ড এপস ডেভেলপমেন্ট কম্পিটিশন, প্রোগ্রামিং কনটেস্ট, প্রোজেক্ট শোকেস কম্পিটিশন, পোস্টার রিপ্রেজেন্টেশন কম্পিটিশন, আইডিয়া জেনারেশন কম্পিটিশন, মেডিসিনাল প্ল্যান্ট শো কম্পিটিশন, মেকানিক্স অলিম্পিয়াড, সার্কিট সল্যুশন কম্পিটিশন, ডকুফিল্ম কন্টেস্ট, সাইবার গেমিং কনটেস্ট, টেক অলিম্পিয়াড, রোবো সকার কম্পিটিশনে টিম আকারে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। ইভেন্টের বিজয়ী মেইল ও ফিমেল সকল টিমের ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page