২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নোয়াখালীতে পাওনা টাকা আদায়ে অটোরিকশাচালককে শিকলে বেঁধে নির্যাতন সুনামগঞ্জ জেলা সদরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস স্থাপনের দাবিতে গণমিছিলও স্মারকলিপি প্রদান কিশোরগঞ্জে মাদক ও অনলাইন জুয়াড়ীসহ ৮ আসামি কারাগারে :প্রশংসায় ভাসছেন ওসি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক অলিম্পিয়াডে অংশ নিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন মহেশখালীর শিক্ষার্থী রাবেয়া জহির সিমা চট্টগ্রামে বৈদ্যুতিক খুঁটির বাতি বিস্ফোরনে রাস্তায় হঠাৎ দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন চট্টগ্রামের ৬৮ কারিগরি প্রতিষ্ঠানের পাঠদান অনুমোদন বাতিল হতে চলছে সখিপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুভ উদ্বোধন টেকনাফে ৪০ হাজার পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারি আটক ব্যবহারের চেয়ে কয়েক গুণ বেশি বিল: সাতকানিয়ায় গ্রাহক ভোগান্তি কবিতা তারাঝরা রাত
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

সুনামগঞ্জ জেলা সদরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস স্থাপনের দাবিতে গণমিছিলও স্মারকলিপি প্রদান

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুনামগঞ্জ প্রতিনিধি >>> সুনামগঞ্জ জেলা সদরের আশপাশে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস স্থাপনের দাবিতে গণমিছিল, সমাবেশ এবং জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের কাছে স্মারকলিপি প্রদান করেছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও শিক্ষার্থীরা।রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস জেলা সদরে বাস্তবায়ন আন্দোলনের আয়োজনে শহর ও শহরতলির বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে আন্দোলনকারীরা শহরের ঐতিহ্য যাদুঘর প্রাঙ্গণে সমবেত হন এবং পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করে।অবসরপ্রাপ্ত প্রভাষক চিত্তরঞ্জন তালুকদারের সভাপতিত্বে এবং বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস জেলা সদরে বাস্তবায়ন আন্দোলনের সদস্য সচিব মুনাজ্জির হোসেন সুজন ও যুগ্ম সদস্য সচিব রাজু আহমেদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আকবর আলী, পৌর বিএনপির আহ্বায়ক জুনেদ আহমদ, আন্দোলনের যুগ্ম আহ্বায়ক সৈয়দ মহিবুল ইসলাম, জেলা সুজনের সভাপতি নুরুল হক আফিন্দি, হাওর বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় সহসভাপতি লেখক সুখেন্দু সেন, জেলা সভাপতি ইয়াকুব বখত বহলুল, শিক্ষাবিদ যোগেশ্বর দাস, পরিবেশ আন্দোলনের জেলা সভাপতি আবু নাছার আহমদ এবং জেলা ছাত্রদলের সভাপতি তারেক মিয়া প্রমুখ।সমাবেশে বক্তারা বলেন, সুনামগঞ্জবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা ছিল বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস জেলা সদরের নিকটবর্তী এমন স্থানে প্রতিষ্ঠা করা, যেখান থেকে জেলার সব উপজেলার শিক্ষার্থীরা সহজে যাতায়াত করতে পারবেন। কিন্তু পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের আমলে তৎকালীন পরিকল্পনামন্ত্রীর ব্যক্তিগত ইচ্ছা বাস্তবায়নের জন্য সরকারি ক্ষমতার অপব্যবহার করে বিশ্ববিদ্যালয়সহ বড় বড় উন্নয়ন প্রকল্প শান্তিগঞ্জ উপজেলার নিকটবর্তী এলাকায় নেওয়া হয়। এতে জেলা সদরসহ অন্যান্য উপজেলার মানুষ বৈষম্যের শিকার হয়েছেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

নোয়াখালীতে পাওনা টাকা আদায়ে অটোরিকশাচালককে শিকলে বেঁধে নির্যাতন
কিশোরগঞ্জে মাদক ও অনলাইন জুয়াড়ীসহ ৮ আসামি কারাগারে :প্রশংসায় ভাসছেন ওসি
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক অলিম্পিয়াডে অংশ নিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন মহেশখালীর শিক্ষার্থী রাবেয়া জহির সিমা
চট্টগ্রামে বৈদ্যুতিক খুঁটির বাতি বিস্ফোরনে রাস্তায় হঠাৎ দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন
চট্টগ্রামের ৬৮ কারিগরি প্রতিষ্ঠানের পাঠদান অনুমোদন বাতিল হতে চলছে
সখিপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুভ উদ্বোধন
টেকনাফে ৪০ হাজার পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারি আটক
ব্যবহারের চেয়ে কয়েক গুণ বেশি বিল: সাতকানিয়ায় গ্রাহক ভোগান্তি

You cannot copy content of this page