৩১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাহিদুল ইসলাম জাহিদের চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা বাথরুমে পড়ে গুরুতর আহত চট্টগ্রামের এসপি হেলিকপ্টারে ঢাকায় নেওয়া হলো জাহাজের আর অপেক্ষা নেই—জিরো ওয়েটিং টাইমে চট্টগ্রাম বন্দর সমুদ্রতলের ডিজিটাল ধমনী ও ইরান-মার্কিন সংঘাত: বিশ্ব অর্থনীতি কি ধসের মুখে আনোয়ারায় স্বামীর বাড়িতে তরুণীর মৃত্যু ঘিরে রহস্য, স্বামী আটক শিবপুরে দুই মাদকসেবীর কারাদণ্ড সাতকানিয়ায় সরকারি কর্মকর্তাদের অফিসে উপস্থিতিতে অনীহা: ক্ষুব্ধ সেবাগ্রহীতারা রেশনিং ও কারসাজিতে চট্টগ্রামে জ্বালানি সংকট তীব্র চট্টগ্রামের সাগরিকায় কোল্ড স্টোরেজে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট সাতকানিয়ায় ছাত্রদল নেতা নির্যাতিত: ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি
  • প্রচ্ছদ
  • অন্যান্য >> নড়াইল
  • সময় টিভির নড়াইল জেলা প্রতিনিধিকে হামলা করেছে ছাত্রলীগ নেতা
  • সময় টিভির নড়াইল জেলা প্রতিনিধিকে হামলা করেছে ছাত্রলীগ নেতা

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি>>> নড়াইলে সংবাদ সংগ্রহে গিয়ে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি চঞ্চল শাহারিয়ার মীমের নেতৃত্বে হামলার শিকার হয়েছেন সময় টিভির নড়াইল প্রতিনিধি সজিব রহমান।বুধবার (১ মে) দিবাগত রাত দেড়টার দিকে নড়াইল সদরের আউড়িয়া মণ্ডলপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।ঘটনাস্থলে থাকা পুলিশের উপপরিদর্শক আমির হোসেন বলেন,‘আমরা টহলে থাকা অবস্থায় খবর পাই ছাত্রলীগ নেতা মীমের বাড়িতে গন্ডগোল হচ্ছে।গভীর রাতে পাশের বাড়িতে এক এইচএসসি শিক্ষার্থী পরীক্ষায় খারাপ রেজাল্ট আসায় মন খারাপ বলে ছাত্রলীগ নেতা মীমকে বাড়িতে ওই শিক্ষার্থী ফোন করে নিয়ে আসে।এ সময় স্থানীয়রা সন্দেহ বসত বাড়িটি ঘিরে রাখে।আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি।তখন সময় টিভির নড়াইল প্রতিনিধি সজিব রহমান ঘটনাস্থলে গিয়ে আমার কাছে জানতে চান।এ সময় আমি তার সঙ্গে কথা বলে গাড়িতে উঠি।আর সজিব রহমান মোটরসাইকেলে উঠে রওনা দিলে পথিমধ্যে তার মোটরসাইকেল থামিয়ে মীম ও তার লোকেরা হামলা চালায়।আহত সাংবাদিক সজিব রহমান বলেন,‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই।গিয়ে প্রথমে পুলিশের কাছ থেকে বিষয়টি জানতে চাই।এ সময় পুলিশ কাউকে আটক না করায় আমরা রওনা দেই।পথে আমার মোটরসাইকেলের গতিরোধ করে মীম ও তার লোকেরা জানতে চান আমি কীভাবে খবর পেয়েছি আর কেনো এখানে এসেছি। একপর্যায়ে তারা আমার ওপর হামলা চালায়।আমার জামা ধরে টানাটানি করে।পুলিশের সামনে গালাগালি ও আমাকে হত্যার হুমকি দেয়।ছাত্রলীগ নেতা মীমের সাথে কথা হলে তিনি ঘটনার সত্যতা অস্বীকার করে বলেন,এটা ছিল আমার পারিবারিক একটা ঝামেলা,সময় টিভির জেলা প্রতিনিধি সজিব রহমান একটা পক্ষ নিয়ে নিয়ে আসায় এলাকার লোকজন ক্ষেপে তাকে গালমন্দ করে।তবে কোন ধরনের হাতাহাতির মত ঘটনা ঘটেনি বলেও তিনি জানান।সজিব রহমান আমার নামে মিথ্যা নিউজ করায় আমি তার বিরুদ্ধে মামলা করবো।নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সাইফুল ইসলাম বলেন এ ঘটনায়, থানায় সাধারণ ডায়েরি করেছেন হামলার শিকার সময় টিভির নড়াইল জেলা প্রতিনিধি সজিব রহমান।এ বিষয়ে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

    সরদার রইচ উদ্দিন টিপু
    নড়াইল
    ০১৯২১২৫০১২০

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page