১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
নোয়াখালী ৫ আসনের বি এন পির প্রার্থী মোঃ ফখরুল ইসলামের পক্ষে মালদ্বীপে আলোচনা সভা অনুষ্ঠিত । চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পণ্য খালাসে চরম সংকট ঋণ খেলাপের দায়ে চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল সাতকানিয়ায় বাসের ধাক্কায় এসএসসি পরীক্ষার্থী আহত, মহাসড়ক অবরোধ শ্রীনাথপুর মোহাম্মাদীয়া মাদ্রাসার বার্ষিক ইসলামী মহা সম্মেলন আজ ময়মনসিংহে পিআইবির নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক দুই দিনের প্রশিক্ষন সমাপ্ত বান্দরবানে ক্রীড়া সংগঠকদের সঙ্গে বিএনপি মনোনীত প্রার্থী সাচিং প্রু জেরী মতবিনিময় বান্দরবানে গণভোটের পক্ষে প্রচারণা সভায় ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান উপদেষ্টা আদিলুর রহমান খানের চট্টগ্রামে চেয়ারম্যান বাড়ি থেকে বিপুল অস্ত্র উদ্ধার, দুই ভাই গ্রেফতার
আন্তর্জাতিক:
ইরানের তেহরানে মসজিদে আগুন, বিপ্লব পূর্ববর্তী পতাকা উড়ালো বিক্ষোভকারীরা প্রবাসীদের কাছে কনস্যুলার সেবা পৌঁছে দিতে আড্ডু সিটিতে সফরে হাইকমিশনার টিম সিলেটে অবতরণ করে তারেক রহমানের ফেসবুক পোস্ট ড.কাজী আবুল বাসার কে মাদারীপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর মনোনয়নের দাবিতে সভা করেছে ইতালি প্রবাসীরা। আরাকান আর্মির সঙ্গে সংঘাতে আরসা-আরএসও, এপারে আতঙ্ক বিএনপি নেত্রী হেলেন জেরিন খানের বিএনপির মনোনয়নের দাবীতে মতবিনিময় সভা শোক_সংবাদঃ আর্থিক ঘাটতি বাড়ছে অনিশ্চয়তার ঘূর্ণিপাকে বন্দি দেশের অর্থনীতি বিশ্ব ব্যর্থতা দিবস আজ আফগানিস্তানের ১৯ ঘাঁটি দখল ও ৫০ তালেবানকে হত্যার দাবি পাকিস্তানের
  • প্রচ্ছদ
  • অন্যান্য >> কক্সবাজার >> চট্টগ্রাম >> দেশজুড়ে >> শীর্ষ সংবাদ
  • সদর উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্নঃ সভাপতি আরিফুল্লাহ নূরী, সাধারণ সম্পাদক নুরুল আলম
  • সদর উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্নঃ সভাপতি আরিফুল্লাহ নূরী, সাধারণ সম্পাদক নুরুল আলম

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    আবদুর রাজ্জাক ঃ কক্সবাজার সদর উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে আরিফুল্লাহ নূরী ২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে নুরুল আলম সিকদার পেয়েছেন ২৩ ভোট। এছাড়া সিনিয়র সহ-সভাপতি পদে আব্দু শুক্কুর পেয়েছেন ২২ ভোট, সাংগঠনিক সম্পাদক পদে সাহাব উদ্দিন সিকদার পেয়েছেন ১৭ ভোট, কোষাধ্যক্ষ পদে জাফরুল ইসলাম রানা ১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।এছাড়াও বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ সভাপতি সায়েদ ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল উদ্দিন নির্বাচিত হয়েছেন।শনিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ২টা থেকে বিকাল ৪.৩০টা পর্যন্ত প্রেসক্লাবের কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৩১ জন ভোটারের মধ্যে ৩০ জন ভোটার ভোট প্রদান করেন।এবারের নির্বাচনে ৫টি পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন মাস্টার মোঃ সেলিম উদ্দিন, নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন দৈনিক সমুদ্র কন্ঠের সহ সম্পাদক সেলিম সরওয়ার চৌধুরী।নির্বাচন পর্যবেক্ষক ছিলেন- দৈনিক সাগর দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সাধারণ সম্পাদক মোস্তফা সরওয়ার, কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র সরওয়ার কামাল, দৈনিক কক্সবাজার একাত্তরের সম্পাদক ও প্রকাশক বেলাল উদ্দিন বেলাল, দৈনিক সমুদ্র কন্ঠের বার্তা সম্পাদক আমিরুল ইসলাম রাশেদ, ই’টেন টিভির কক্সবাজার ব্যুরো চিফ আব্দুর রাজ্জাক, দৈনিক গণসংযোগের পরিচালনা সম্পাদক জাহেদ হোসেনসহ সাংবাদিক নেতৃবৃন্দ।এদিকে নির্বাচন শুরু হওয়ার পর থেকে প্রার্থী ও ভোটারদের মাঝে ব্যাপক আনন্দ উল্লাস প্রত্যক্ষ করা গেছে। ভোট গ্রহণ শেষে নির্বাচন কমিশন বিভিন্ন পদে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করলে প্রেসক্লাবের সদস্যগণ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নেতৃবৃন্দদের করতালির মাধ্যমে বরণ করে নেন। পরবর্তীতে প্রেসক্লাবের কার্যালয়ে একে একে সকল সদস্য বৃন্দ নবনির্বাচিত নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন।প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি আরিফুল্লাহ নূরী বলেন, সদর উপজেলা প্রেসক্লাবের এই নির্বাচন জেলাবাসীর জন্য একটি উদাহরণ সৃষ্টি করবে। নেতৃত্ব সৃষ্টিতে গণতান্ত্রিকভাবে নির্বাচন পরিচালনা করার সৎ সাহস ও আন্তরিকতা অনেক সংগঠনের নেই। সদর উপজেলা প্রেসক্লাব নীতি নৈতিকতাকে সাথে নিয়ে পেশাকে সমুন্নত রেখে সত্য প্রকাশে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সমাজ ও দেশ গঠনে ভূমিকা রাখছে প্রেসক্লাব।তিনি সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়ার জন্য নির্বাচন কমিশনসহ প্রেসক্লাবের সকল সদস্যদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page