২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সুনামগঞ্জের বুড়িস্থল এলাকায় এক শিশুকে ধর্ষনের ঘটনায় জনতা গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ চট্টগ্রামে শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন সাজা শাল্লার উজানগাঁও গ্রামের রুপ মিয়ার বসতঘর থেকে বিট্রিশ আমলের লোহার পিলার(মেগনেট) উদ্ধার চট্টগ্রামে নালা থেকে ১ হাজার ৩২০টি ব্যবহৃত গুলি উদ্ধার নগরকান্দায় সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ ঘোষণা সারাদেশে আলোচিত ‘হানি ট্র্যাপ’: চট্টগ্রামে চক্রের দুই সদস্য গ্রেপ্তার সাতকানিয়ায় কৃত্রিম জলাবদ্ধতা ও জনদুর্ভোগ নিরসনের দাবিতে মানববন্ধন রাজশাহীর কাটাখালীতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার জামালগঞ্জে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও এ্যসিল্যান্ডের বদলী জনিত বিদায় অনুষ্ঠান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের নগরকান্দা সফর: শোকসন্তপ্ত পরিবারে সমবেদনা, সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় ও উঠান বৈঠকে অংশগ্রহণ
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

মোংলায় আ.লীগের সদস্যদের নিয়ে বিএনপির কমিটি গঠনের অভিযোগে সংবাদ সম্মেলন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোংলা প্রতিনিধি >>> মোংলায় বিএনপি ওয়ার্ড নির্বাচন কেন্দ্র করে সুন্দর বন ইউনিয়নে ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসররা বিএনপির ভোটার হওয়া সহ নির্বাচনে প্রার্থী হওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন। উপজেলার ইউনিয়ন বিএনপি’র ওয়ার্ড কমিটি গঠনকে কেন্দ্র করে অনিয়মের অভিযোগ তুলে শনিবার ( ১৮ই জানুয়ারী) সকাল ১১ ঘটিকায় সংবাদ সম্মেলন সভায় অভিযোগ করে বক্তরা বলেন, মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, ইউনিয়নের ওয়ার্ড কমিটি গঠনকে কেন্দ্র করে, অঘটনতান্ত্রিকভাবে ভোটার তালিকা তৈরি করেছেন । সেই তালিকায় ভোটাধিকার প্রয়োগে স্থান পেয়েছে স্বৈরাচার আওয়ামীলীগের দোসররা। ৫ই আগস্টের পরে বিএনপি সেজে দলে যারা ঢুকে পড়েছে তারা আওয়ামী লীগ কর্মী। পূর্বে স্থানীয় পর্যায়ে কথা ছিল ৫১ সদস্য করে ভোটার তালিকা করা হবে সেখানে প্রতি ওয়ার্ডে অনিয়ম করে ২০০ থেকে ২৫০ জনকে ভোটার তালিকায় রাখা হয়েছে। এবং বিএনপি’র দলীয় কোন্দলে নির্যাতিত ত্যাগী নেতা কর্মীদেরকে বাদ দেওয়া হয়েছে। ওয়ার্ড কমিটিতে একাধিক প্রার্থী না হওয়ার জন্য হুমকি ভয়ভীতি দেখানো বাধার সৃষ্টি করা হয়েছে ত্যাগী নেতা কর্মীদের।ফ্যাসিস্ট হাসিনার দোসররা সুন্দরবন ইউনিয়নের নেতৃত্ব দিতে চাচ্ছেন। এটা কোনভাবেই সাধারণ কর্মীরা মেনে নিবে না সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সুন্দরবন ইউনিয়নের ২ নং ওর্য়াড বিএনপির সভাপতি পদপ্রার্থী মোঃ ফজলু খাঁন, সাধারণ সম্পাদক প্রার্থী আনোয়ার হোসেন, ৩ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আঃ ওয়াদুদ শেখ, সভাপতি পদপ্রার্থী ওয়াজেদ আলী শেখ ও সাংগঠনিক পদপ্রার্থী নজরুল ইসলাম শেখ সহ সুন্দরবন ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সাবেক বিএনপি’র সভাপতি, সাধারণ সম্পাদকবৃন্দ।সংবাদ সম্মেলনে কান্নাজড়িত কন্ঠে বিএনপি কর্মী নজরুল ইসলাম শেখ অভিযোগ করে বলেন আমরা এখন আর বিএনপির কেউ না। আ.লীগের যারা আমাদের বিগত দিনে হামলা মামলা করেছে তাদেরই নাম দেয়া হয়েছে বিএনপির কমিটিতে। তিনি ৩০ টির মত নাশকতা সহ বিভিন্ন মামলার আসামী হয়েছেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page