২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পীরগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার কক্সবাজার জেলা মহিলা দলের ৫১ সদস্যের নতুন কমিটি অনুমোদন সভাপতি হালেছা বেগম, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াছমিন তারেক রহমানের ৬২তম জন্মবার্ষিকীতে শাজাহানপুরে বিএনপির দোয়া মাহফিল কিশোরগঞ্জে ট্রাক্টর ও চার্জার ভ্যানের সংঘর্ষে যুবক নিহত, আহত-০৪ সাংবাদিকের অধিকার রক্ষায় আপসহীন ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ পটিয়ায় মুক্তি পণ দিয়ে ১৮জনের মুক্তি। পাহাড়ী সন্ত্রাসীদের থেকে মুক্তি পেতে সেনাক্যাম্পের দাবি -স্হানীয়দের। বগুড়ায় প্রধানমন্ত্রীর ৬২তম জন্মবার্ষিকীতে স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল সাতকানিয়ায় বিনামূল্যে চিকিৎসা ও শীতবস্ত্র বিতরণ ছোট ভাই হত্যা মামলার পলাতক আসামি ফারুক গ্রেপ্তার মোহনপুরে পানের বরজ থেকে নারীর মরদেহ উদ্ধার
আন্তর্জাতিক:
চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন।
     
             

মাদক নিয়ে ধরা পড়লেও সভাপতি হতে মরিয়া বহিস্কৃত তাজ উদ্দিন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিউজ ডেক্স>>> ইয়াবা নিয়ে র‌্যাব-পুলিশের হাতে দু’দফা আটক হলেও জেলফেরত তাজ উদ্দিন চৌধুরী আবারও রাজনীতিতে ফিরতে চাইছেন বলে অভিযোগ তুলেছেন তৃণমূল নেতাকর্মীরা।জাতীয়তাবাদী যুবদল থেকে বহিস্কৃত এই নেতা দেশের পট-পরিবর্তনের পর উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়ন (উত্তর) যুবদলের সভাপতি হিসেবে ফিরতে চাইছেন। এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।তবে জেলা নেতৃবৃন্দ বলছে, মাদকে সম্পৃক্ত থাকলে পদ পাওয়ার সুযোগ নেই।তাজ উদ্দিন চৌধুরী দীর্ঘদিন কারাবন্দী থাকার পর সম্প্রতি জামিনে মুক্ত হন।দলীয় সূত্র জানিয়েছে,ইয়াবাসহ গ্রেপ্তারের ঘটনায় ২০২১ সালের ৮ আগস্ট উখিয়া উপজেলা যুবদল তাজ উদ্দিন চৌধুরীকে অসাংগঠনিক কার্যকলাপ ও বিভিন্ন অপকর্মে লিপ্ত থাকার অভিযোগে হলদিয়াপালং (উত্তর) সাংগঠনিক ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ও প্রাথমিক সদস্যপদ থেকে সাময়িকভাবে বহিস্কার করে।তবে সম্প্রতি ইউনিয়ন যুবদলের আগামী কমিটিতে সভাপতি পদে ফিরে আসার জন্য নানাভাবে তদবির চালিয়ে যাচ্ছেন বলে তৃণমূলের অনেক নেতাকর্মী অভিযোগ তুলেছেন।উখিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক সাইফুল সিকদার জানিয়েছেন,যুবদলের কোন কমিটিতে কোন মাদক ব্যবসায়ীকে পদে থাকার সুযোগ দেয়া হবে না।এই ধরণের কোন কমিটি হলে তা অনুমোদন করা হবে না।তিনি বলেন, আমি নিজেই তাজ উদ্দিন চৌধুরীকে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে দল থেকে বহিস্কার করেছিলাম।তাকে আবার দলে ফিরিয়ে আনার চেষ্টা করলেও তা সফল হবে না।জেলা যুবদলের সভাপতি ছৈয়দ আহমদ উজ্জল বলেন, কোন মাদক ব্যবসায়ী যুবদল কমিটিতে নেতৃত্বে আসার বিষয়টি এখনো আমার জানা নেই।তবে কোন মাদক ব্যবসায়ীকে সভাপতি কিংবা পদে রেখে কমিটি দেয়া হলে তা কোনভাবেই অনুমোদন দেয়া হবে না।এ ব্যাপারে অভিযুক্ত তাজ উদ্দিন চৌধুরীর বক্তব্য পাওয়া যায়নি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

পীরগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার
কক্সবাজার জেলা মহিলা দলের ৫১ সদস্যের নতুন কমিটি অনুমোদন সভাপতি হালেছা বেগম, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াছমিন
তারেক রহমানের ৬২তম জন্মবার্ষিকীতে শাজাহানপুরে বিএনপির দোয়া মাহফিল
কিশোরগঞ্জে ট্রাক্টর ও চার্জার ভ্যানের সংঘর্ষে যুবক নিহত, আহত-০৪
সাংবাদিকের অধিকার রক্ষায় আপসহীন ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ
পটিয়ায় মুক্তি পণ দিয়ে ১৮জনের মুক্তি। পাহাড়ী সন্ত্রাসীদের থেকে মুক্তি পেতে সেনাক্যাম্পের দাবি -স্হানীয়দের।
বগুড়ায় প্রধানমন্ত্রীর ৬২তম জন্মবার্ষিকীতে স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল
সাতকানিয়ায় বিনামূল্যে চিকিৎসা ও শীতবস্ত্র বিতরণ

You cannot copy content of this page