২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চট্টগ্রাম নগরীর খাল-ছড়ার দখল না ছাড়লে আইনানুগ ব্যবস্থা : চসিক মেয়র সখিপুরের তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা গ্রেফতারের পরদিন চট্টগ্রাম কারাগারে হার্ট এ্যাটাকে যুবলীগ নেতার মৃত্যু চট্টগ্রামে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত বিদেশি রাইফেল উদ্ধার সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক পৃথক অভিযানে ইয়াবা, ট্যাপেন্টাডল ও গাঁজাসহ গ্রেপ্তার-৩ জন। কক্সবাজারে স্বচ্ছ প্রক্রিয়ায় ক্যাডেট এএসআই নিয়োগের প্রাথমিক বাছাই সম্পন্ন কারাগারে সাতকানিয়ার যুবলীগ নেতার মৃত্যু, হত্যার অভিযোগ মালদ্বীপে বাংলাদেশি প্রবাসীদের স্বার্থ রক্ষায় প্রতিমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান সৃষ্টি সেন্ট্রাল স্কুল এন্ড কলেজ,শেরপুর-এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক পৃথক অভিযানে ইয়াবা, ট্যাপেন্টাডল ও গাঁজাসহ গ্রেপ্তার-৩ জন।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মো. আরফান আলী >>> ঠাকূরগাঁও সদর ও রুহিয়া উপজেলা এলাকায় পৃথক তিনটি মাদক বিরোধী অভিযানে ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে।পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, বুধবার ২৪ জুন ঠাকূরগাঁও পৌরসভার পূর্ব গোয়ালপাড়া (তেলিপাড়া) এলাকায় অভিযান চালিয়ে কাওসার আলী (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করে সদর থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে ১০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে দাবি পুলিশের। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়।একই দিন গভীর রাতে শহরের ফকিরপাড়া ব্রিজ এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে সদর থানা পুলিশ। অভিযানে আলমগীর হোসেন (২৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, তার কাছ থেকে পাঁচটি ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ১৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ ঘটনায়ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।অন্যদিকে বুধবার সকালে রুহিয়া থানার ঢোলারহাট ইউনিয়নের ধর্মপুর গ্রামে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঠাকুরগাঁও জেলা কার্যালয়। এ সময় সুজন আলী জুয়েল (২৩) নামে এক যুবককে তার বাড়ি থেকে আটক করা হয়।ডিএনসির কর্মকর্তারা জানান, তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৩১টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১৫ হাজার ৫০০ টাকা। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে।ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী বলেন, “মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, জেলার বিভিন্ন এলাকায় মাদক নির্মূল ও মাদক কারবারিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page