১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ভোটের আঙ্গুলের কালির দাগ মুছে যাওয়ার আগেই ফ্যামিলি কার্ডের কাজ শুরু করেছে সরকার –শামা ওবায়েদ সুনামগঞ্জে দুই দিনব্যাপী মহালয়া উৎসব সম্পন্ন সাতকানিয়ায় ইলিশ বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা, জব্দ ইলিশ বিতরণ এতিমখানায় উখিয়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত উপজেলায় ডিসি জাহিদ: ডেঙ্গু রুখতে মাঠে নামল চট্টগ্রাম জেলা প্রশাসন ডেঙ্গু রুখতে মাঠে নামল চট্টগ্রাম জেলা প্রশাসন রাজশাহীতে ৬৯০ যানবাহনে তল্লাশি, মামলা ৫৫, আটক ৬২ দক্ষিণ চট্টগ্রামে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন আট হাজার লবণচাষি রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদকদ্রব্য জব্দ প্রযুক্তিনির্ভর শিক্ষার ওপর জোর দিলেন অর্থমন্ত্রী, কলেজিয়েটে কম্পিউটার ল্যাব স্থাপনের ঘোষণা
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

ভাষার মাসে কুড়িগ্রামে লিটল ফ্রি লাইব্রেরি চালু

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মিজানুর রহমান কুড়িগ্রাম>>>ভাষার মাসে কুড়িগ্রামের প্রত্যন্ত এলাকার সকল শ্রেণিপেশার মানুষের জন্য লিটল ফ্রি লাইব্রেরি স্থাপন করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ।এমন লাইব্রেরি পেয়ে দারুণ খুশি জ্ঞানপিপাসুসহ বিভিন্ন পেশার মানুষ।জেলা পুলিশের উদ্যোগে এমন লিটল ফ্রি লাইব্রেরি রয়েছে চরাঞ্চলের হাট-ঘাট প্রত্যন্ত এলাকায় প্রায় অর্ধশত। এসব লাইব্রেরি স্থাপনের ফলে জ্ঞানের আলো ছড়াচ্ছে এসব এলাকাজুড়েই।আজ বুধবার দুপুরে সদরের পাঁচগাছী ইউনিয়নের কলেজ মোড় ও বউ বাজার এলাকায় লিটল ফ্রি লাইব্রেরি ব্যবস্থা করেন পুলিশ।এসময় উপস্থিত ছিলেন— ট্রাফিক ইন্সপেক্টর আনাম আহমেদ,সার্জেন্ট মোস্তাফিজ,খমির উদ্দিন আহমেদ,ওমিকন গ্রুপের আইন কর্মকর্তা মো. আখতারুজ্জামান বাবু,সাংবাদিক মো. জুয়েল রানা, শিক্ষক মোজাফফর হোসেন,মো. মকবুল হোসেন,ছাত্রলীগ কর্মী এন্তাজুল হক বিজয়,যুবলীগ কর্মী মাঈনুল ইসলাম ও স্থানীয় ব্যক্তিবর্গ।ওমিকন গ্রুপের আইন কর্মকর্তা মো. আখতারুজ্জামান বাবু বলেন,কুড়িগ্রাম জেলা পুলিশের এমন উদ্যোগকে সাধুবাদ জানাই আমরা।আসলেই এটি একটি পুলিশের ব্যতিক্রমী আয়োজন।এই লাইব্রেরি স্থাপন হওয়ার কারণে উঠতি বয়সী ছেলেমেয়েরা অবসর সময়টাতে বই পড়ে দেশ ও মুক্তিযুদ্ধের বিষয়ে ভালো কিছু শিখতে পারবে বলে আমার বিশ্বাস।’বউ বাজার এলাকার শিক্ষক সেলিম রেজা বলেন,‘আমাদের এলাকা তো একদম প্রত্যন্ত।আশপাশে কোনো লাইব্রেরি নেই।বই পড়ার সুযোগও নেই এখানে।আজ পুলিশের লিটল ফ্রি লাইব্রেরি হওয়ার কারণ বই পড়ার সুযোগ পেয়েছে এখানকার বাসিন্দারা।পুলিশের এমন উদ্যোগকে সাধুবাদ জানাই।’কুড়িগ্রামের পুলিশ সুপার (এসপি) আল আসাদ মোহাম্মদ মাহফুজুল ইসলাম বলেন,‘লিটল ফ্রি লাইব্রেরি আমাদের ধারাবাহিক পুলিশি কার্যক্রমের পাশাপাশি এটি একটি অনন্য প্রয়াস।টেকসই নিরাপত্তা,সমাজে সহনশীল শান্তি ও স্থিতিশীলতাকে সুদূর করতে সহায়ক ভূমিকা পালন করবে। আমরা চাই কুড়িগ্রামের প্রত্যন্ত চরের নাগরিকরা অবসরে আষাঢ়ে গল্প না করে বই পড়ুক।’মাহফুজুল ইসলাম আরও বলেন,‘মহাকাব্যিক মুক্তিযুদ্ধ,অতুলনীয় নেতৃত্ব ও ভবিষ্যৎ উন্নয়ন প্রচেষ্টা ও কার্যসমূহ সম্পর্কে জেনে মানুষ নিজেকে বিকশিত করুক।লিটল ফ্রি লাইব্রেরিতে প্রাথমিকভাবে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী,হৃদয়ে বঙ্গবন্ধু,সমাজ জীবননির্ভর ও ভবিষ্যৎমুখী বই স্থান পেয়েছে।ভবিষ্যতে এমন লাইব্রেরি জেলাজুড়েই স্থাপন করার পরিকল্পনা রয়েছে আমাদের।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page