১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
চট্টগ্রামে জমে উঠেছে ঈদের কেনাকাটা, দেশীয় টুপি ও নতুন নোটে বাড়তি আগ্রহ ফরিদপুরে নববধূর রহস্যজনক মৃত্যু, স্বামী-শ্বশুর পরিবার পলাতক শিবপুরে ছোঁয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত চট্টগ্রাম থেকে অগ্রিম টিকেটে ট্রেনে যাত্রীদের ঈদযাত্রা শুরু রুর‍্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন কক্সবাজার জেলা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে সাতকানিয়ায় এনসিপির দোয়া ও ইফতার মাহফিল চট্টগ্রামে বিশেষ অভিযানে গ্রেফতার ৪৩, ইয়াবা জব্দ পৌনে দুই লাখ খালেদা জিয়ার মাগফেরাত কামনায় দেবিদ্বার সুজাত আলী কলেজে ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মালদ্বীপের একটি আইল্যান্ডে সিলেন্ডার বিস্ফোরণে নিহত ৫, গুরুতর আহত ২। সাংবাদিক ও ব্যবসায়ীদের সম্মানে মেয়র প্রার্থী আহসানুল হক মাসুদের ইফতার মাহফিল
  • প্রচ্ছদ
  • আন্তর্জাতিক
  • ভারতের গুজরাটে বন্যায় অন্তত ২৮ জনের প্রাণহানি
  • ভারতের গুজরাটে বন্যায় অন্তত ২৮ জনের প্রাণহানি

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    (আন্তর্জাতিক ডেস্ক)>>> ভারতের গুজরাট রাজ্যে গত তিন দিনে মৌসুমি বৃষ্টি ও বন্যায় অন্তত ২৮ জনের প্রাণহানি হয়েছে।এদের কেউ পানিতে ডুবে আবার কেউ উপড়ে পড়া গাছের আঘাতে মারা গেছেন।সরকারি কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।পশ্চিমাঞ্চলীয় উপকূলীয় এ রাজ্যে বৃহস্পতিবার প্রবল বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।নদ-নদীর পানি উপচে পড়ছে এবং ৩০ হাজারেরও বেশি লোক তাদের বাড়িঘর ছেড়ে চলে গেছে।রাজ্য সরকার বুধবার বলেছে, ১৩ জন পানিতে ডুবে মারা গেছে।বাকিরা গাছ কিংবা বিধ্বস্ত ঘরের নিচে চাপা পড়ে মারা গেছেন।দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকার খবরে বলা হয়েছে,এ পর্যন্ত রাজ্যটিতে ৩৫ জনের প্রাণহানি ঘটেছে।এদিকে ত্রাণ কাজে নিয়োজিত দুর্যোগ এবং সেনা কর্মকর্তারা প্রায় এক হাজার ৮৫৬ জনকে উদ্ধার করেছে। প্রায় এক হাজার গ্রামে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।ভারতের ত্রিপুরা রাজ্যে গত সপ্তাহে বন্যা দেখা দেয় এবং ভূমিধসের ঘটনা ঘটে।এতে ২০ জনেরও বেশি লোক প্রাণ হারায়।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page