৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
কুড়িগ্রামের রাজীবপুরে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস পালন চট্টগ্রাম বন্দরে প্রতিদিন কোটি কোটি টাকার চাঁদাবাজি হয়: শ্রম উপদেষ্টা  চট্টগ্রাম-১৫ আসনে পাল্টে যেতে পারে ভোটের সমীকরণ আজ মাস্টার এ কে এম নাজিম উদ্দিন চেয়ারম্যানের ১০ম মৃত্যুবার্ষিকী শাল্লার লাগোয়া কুশিয়ারা নদীতে অবৈধ ড্রেজার মেশিনের তান্ডব,নদীভাঙনের মুখে শত শত ঘরবাড়ি চট্টগ্রামের সাবেক কাউন্সিলর দম্পতির বিরুদ্ধে দুদকের মামলা সাংবাদিকদের সঙ্গে কিশোরগঞ্জের এমপি প্রার্থী হীরার নির্বাচনী মতবিনিময়   সবাই শান্ত থাকুন, নেত্রীর জন্য দোয়া করুন, চট্টগ্রাম দক্ষিন জেলা বিএনপি নেতা মুজিবুর নগরকান্দায় পবিত্র কাবা শরিফ অবমাননার প্রতিবাদে বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত শিবগঞ্জ সীমান্তে ৬টি ভারতীয় চোরাই মোবাইলসহ আটক ১
আন্তর্জাতিক:
  • প্রচ্ছদ
  • পটুয়াখালী >> রাজনীতি
  • পটুয়াখালী পৌরসভার নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ
  • পটুয়াখালী পৌরসভার নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    মোঃ আরাফাত তালুকদার জেলা প্রতিনিধি পটুয়াখালী>>>পটুয়াখালী পৌরসভা নির্বাচনে মেয়র,কাউন্সিলর,মহিলা কাউন্সিলরের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে আজ।২৩ শে ফেব্রুয়ারি শুক্রবার সকালে জেলা নির্বাচন অফিস কার্যালয় প্রার্থী ও সমর্থকদের উপস্থিতিতে রিটেনিং কর্মকর্তা অবি শাহানুর খান প্রতীক বরাদ্দ করেন।এ সময় মেয়র পদে বর্তমান মেয়র মহিউদ্দিন আহমেদ জগ প্রতীক,সাবেক মেয়র ও পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডাক্তার শফিকুল ইসলাম মোবাইল ফোন প্রতীক,পটুয়াখালী শহর আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ এনায়েত হোসেন নারিকেল গাছ প্রতীক,নাসির উদ্দিন খান কম্পিউটার প্রতীক এবং আবুল কালাম আজাদ রেল ইঞ্জিন প্রতীক পেয়েছেন।এ ছাড়া কাউন্সিলর পদে ৪১ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ এবং মহিলা কাউন্সিলর পদে ১৫ জন প্রার্থী প্রতীক বরাদ্দ দেওয়া হয়।প্রতীক পাওয়ার পর পরই প্রার্থীদের কর্মী সমর্থকরা উল্লসিত হয়ে ওঠেন এবং পছন্দের প্রার্থীর পক্ষে শ্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে জেলা নির্বাচন কার্যালয় এলাকায়। নির্বাচন অফিসের সামনে থেকেই প্রচারণা শুরু করেন অনেক প্রার্থী।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page