১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
চট্টগ্রামে শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ উপলক্ষে আলোচনা সভা চট্টগ্রামে মনোনয়নপত্র বিক্রিসহ নির্বাচনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন তহসিলদার রিদোয়ানের বিরুদ্ধে অপ-প্রচার,বিভিন্ন মহলে নিন্দার ঝড় বিএনপি’র বিক্ষোভ মিছিল ওসমান হাদিকে হত্যার চেষ্টাকারীরাই নির্বাচন বানচাল করার নানা ষড়যন্ত্রে লিপ্ত -মঞ্জু মূন্সী হাদি’র উপর হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে বিএনপির বিক্ষোভ মহাসড়ক দখলে এগিয়ে গাজীপুর। ধানের শীষের প্রার্থী নাজমুল মোস্তফা নেতা-কর্মিদের ভালবাসায় সিক্ত সুনামগঞ্জের দিরাইয়ে ১৬৩ জন বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরন ও আলোচনা সভা হাদীর জন্য দোয়া ও জাতীয় পতাকা বিতরণের মাধ্যমে নোয়াখালীতে এনসিপির প্রচারণা শুরু মালদ্বীপ প্রবাসী নিহত কামালের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
আন্তর্জাতিক:
  • প্রচ্ছদ
  • অন্যান্য
  • নির্বাচনের আগে মৌলিক সংস্কারসহ তিন শর্ত পূরণের দাবি জামায়াত আমিরের
  • নির্বাচনের আগে মৌলিক সংস্কারসহ তিন শর্ত পূরণের দাবি জামায়াত আমিরের

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    অনলাইন ডেস্ক >>> নির্বাচনের আগে মৌলিক সংস্কারসহ তিন শর্ত পূরণের দাবি জামায়াত আমিরের সংগৃহীত ছবি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের আগে তিনটি গুরুত্বপূর্ণ শর্ত পূরণ করতে হবে।বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাজধানীর গুলশানের হোটেল ওয়েস্টিনে ইউরোপীয় ইউনিয়ন সফর নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।ডা. শফিকুর রহমান বলেন, “জুলাইয়ের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ নতুনভাবে স্বাধীনতা পেয়েছে। এই বাস্তবতায় একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের পূর্বশর্ত হলো- মৌলিক সংস্কার, রাজনৈতিক সহাবস্থান এবং পারস্পরিক সম্মানবোধ প্রতিষ্ঠা।”তিনি বলেন, “এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে দৃশ্যমান ও গ্রহণযোগ্য মৌলিক সংস্কার। আমরা এ বিষয়ে আমাদের প্রস্তাবনা সংস্কার কমিশনের কাছে পেশ করেছি। এ সংস্কার ছাড়া নির্বাচন হলে তা গণতন্ত্রের ভিত্তি মজবুত করতে পারবে না এবং অতীতের মতোই একটি ব্যর্থ নির্বাচন হবে।”তিনটি শর্তের বিষয়ে ব্যাখ্যা দিতে গিয়ে জামায়াত আমির বলেন- ১. রাজনৈতিক দলগুলোর সক্রিয় অংশগ্রহণে নির্বাচন ব্যবস্থার মৌলিক সংস্কার নিশ্চিত করতে হবে। ২. অতীতের নৃশংসতার ঘটনায় জড়িতদের দৃশ্যমান বিচার হতে হবে, যাতে জনগণের আস্থা ফিরে আসে এবং শহীদদের আত্মা শান্তি পায়। ৩. রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকতে হবে। নির্বাচনকে শুধু জয়ের নিরিখে দেখার মানসিকতা পরিহার করতে হবে।তিনি আরও বলেন, “নির্বাচনের আগে যদি এসব শর্ত পূরণ না হয়, তাহলে নির্বাচনী অঙ্গীকার ঠিক থাকবে কি না, সেটা একমাত্র আল্লাহ জানেন।”তিনি সকল রাজনৈতিক দল, সরকার ও সিভিল সোসাইটিকে এ বিষয়ে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।

    মন্তব্য

    আরও পড়ুন

    চট্টগ্রামে শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ উপলক্ষে আলোচনা সভা
    চট্টগ্রামে মনোনয়নপত্র বিক্রিসহ নির্বাচনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন
    বিএনপি’র বিক্ষোভ মিছিল ওসমান হাদিকে হত্যার চেষ্টাকারীরাই নির্বাচন বানচাল করার নানা ষড়যন্ত্রে লিপ্ত -মঞ্জু মূন্সী
    হাদি’র উপর হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে বিএনপির বিক্ষোভ
    মহাসড়ক দখলে এগিয়ে গাজীপুর।
    ধানের শীষের প্রার্থী নাজমুল মোস্তফা নেতা-কর্মিদের ভালবাসায় সিক্ত
    সুনামগঞ্জের দিরাইয়ে ১৬৩ জন বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরন ও আলোচনা সভা
    হাদীর জন্য দোয়া ও জাতীয় পতাকা বিতরণের মাধ্যমে নোয়াখালীতে এনসিপির প্রচারণা শুরু

    You cannot copy content of this page