২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
আজ সন্ধ্যায় চট্টগ্রামের বন্দর স্কুল মাঠে আমীরে জামায়াতের জনসভা গণজোয়ারে উঠেছে জনতার দলের কলম প্রতীক । চট্টগ্রাম বন্দরে আন্দোলনরত আরও সাত কর্মচারী বদলি চট্টগ্রাম বন্দরের এনসিটি ইজারাঃ আন্দোলনে বিশেষ মহলের ইন্ধনের আশঙ্কা বন্দর মুখপাত্রের রাজশাহী দামকুড়ায় পলাশ মেম্বার হত্যা সীমান্ত এলাকা থেকে ২ আসামিকে গ্রেফতার করে র‍্যাব চট্টগ্রামে শতাধিক বিএনপি নেতাকর্মীর জামায়াতে যোগদান প্রার্থী এজেন্টদের উপস্থিতিতেই পোস্টাল ব্যালট স্ক্যানিং, চট্টগ্রাম জেলা প্রশাসক চট্টগ্রাম বন্দরের এনসিটি বিদেশী কোম্পানীকে ইজারাঃ আন্দোলনে অচল বন্দর, মিছিল-সমাবেশ নিষিদ্ধ ঘোষনা “একবার সুযোগ দিন, উন্নয়ন করে দেখাবো” — নেছারাবাদে সোহেল মনজুর সুমন তানোরের মুন্ডুমালা বাজার থেকে গ্রামগঞ্জে ধানের শীষের গণসংযোগ
আন্তর্জাতিক:
  • প্রচ্ছদ
  • অন্যান্য >> চট্টগ্রাম
  • দোহাজারীতে ইজরাকৃত মাছের বাজার পূর্ণবহাল রাখার দাবীতে মানববন্ধন
  • দোহাজারীতে ইজরাকৃত মাছের বাজার পূর্ণবহাল রাখার দাবীতে মানববন্ধন

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    চন্দনাইশ(চট্টগ্রাম)প্রতিনিধি>>> চট্টগ্রাম চন্দনাইশে দোহাজারী পৌরসভাধীন দেওয়ানহাট এলাকায় দেওয়ানহাট মাছের বাজারটি পুনরায় আগের জায়গায় হস্তান্তর করার দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।গত ১ অক্টোবর (মঙ্গলবার) বিকালে দোহাজারী পৌরসভা কার্যালয়ের সামনে বাজার ব্যবসায়ী ও স্থানীয়দের যৌথ আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।এসময় উপস্থিত ছিলেন,কায়সার হামিদ,মামুন আজাদ চৌধুরী,ইলিয়াছ,আবু তৈয়ব,নাছির উদ্দীন,রবিউল ইসলাম,মুবিন,মিনহাজ হোসেন,মানিক,আলমগীর,নাঈম উদ্দিন, শহিদুল ইসলাম শহিদ,টিপু প্রমুখ।এসময় মানববন্ধনে বক্তারা বলেন দক্ষিণ চট্টগ্রামে দোহাজারী পৌরসভাটি ব্যবসায়িক প্রাণ কেন্দ্র নামে সুপরিচিত।দীর্ঘদিন ধরে দোহাজারীতে দেওয়ানহাট মাছের বাজারটি সুনামের সাথে পরিচালনা করে আসছে। কিন্তু হঠাৎ করে একটি কু-চক্রী মহল তাদের স্বার্থ হাসিল করার জন্য পৌরসভার বাহিরে ইজরাকৃত বাজারটি নিয়ে যাওয়ার পায়তারা চালাচ্ছে।এই বিষয়ে দোহাজারী পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেও কোন প্রতিকার না পাওয়ায় এবং এই ইজরাকৃত বাজারটি পূর্বের জায়গায় বহাল রাখার জন্য এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page