১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
চট্টগ্রাম-১০ আসনে দাঁড়ি পাল্লার সমর্থনে স্বতঃস্ফূর্ত মহিলা মিছিল অন্য দলকে ভোট দিলে ঘর-বাড়ি পুড়িয়ে ছারখার করে দিব: হাসনাতের প্রতিদ্বন্দী বিএনপির নেতা মঞ্জু মুন্সি। সাতকানিয়ায় ভোটকেন্দ্রের নিরাপত্তায় যৌথবাহিনীর প্রতীকী মহড়া চট্টগ্রাম-৯ আসনে দাঁড়ি পাল্লার প্রার্থী ডা. একেএম ফজলুল হকের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাঁশখালীতে দাঁড়িপাল্লার সমর্থনে বিশাল জনসভা কর্নেল অলি পটুয়াখালী শহীদ মিনারে আলতাফ হোসেন চৌধুরীর শেষ নির্বাচনী বার্তা ভোটকেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশের নিষেধাজ্ঞা প্রত্যাহার। নির্বাচনে ব্লেইম গেম বা নাটকের সুযোগ নেই -চট্টগ্রাম জেলা প্রশাসক।  আমি আপনাদের সন্তান নির্বাচনী প্রচারণা শাহজাহান চৌধুরী  চট্টগ্রাম বন্দরে কার্যক্রম শুরু, ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত ধর্মঘট স্থগিত
আন্তর্জাতিক:
  • প্রচ্ছদ
  • অন্যান্য >> কুমিল্লা
  • দেবিদ্বারের সকল আলেম ওলামাদের নিয়ে কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর মতবিনিময় সভা অনুষ্ঠিত।
  • দেবিদ্বারের সকল আলেম ওলামাদের নিয়ে কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর মতবিনিময় সভা অনুষ্ঠিত।

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    মোঃ আল আমিন বিশেষ প্রতিনিধি দেবিদ্বার>>> কুমিল্লা
    দখলের পরিবর্তন হয়নি, শুধু দখলবাজের পরিবর্তন হয়েছে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।তিনি বলেন, ‘আপনারা সব সময় সচেতন থাকবেন,চাঁদাবাজির পরিবর্তন হয়নি, শুধু চাঁদাবাজের পরিবর্তন হয়েছে।’আজ শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে দেবিদ্বার উপজেলা পরিষদের হলরুমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।হাসনাত আবদুল্লাহ বলেন, ‘সমাজের সার্বিক বিষয়ে কথা বলা আলেম-ওলামাদের দায়িত্ব।আপনারা মসজিদে মসজিদে দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলুন।হকের পক্ষে ও বাতিলের বিপক্ষে কথা বলুন।’তিনি বলেন, ‘বাংলাদেশে হিন্দুদের ওপর আক্রমণ হচ্ছে বলে একটি প্রপাগান্ডা চালানো হচ্ছে।এ বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে যেন কেউ সাম্পদ্রায়িক উস্কানি দিয়ে সঙ্ঘাত লাগাতে না পারে।আমরা নিশ্চিত করতে চাই,দেশে যারা সংখ্যালঘু রয়েছে তারা এ দেশে সবচেয়ে নিরাপদ এবং আমরাই তাদের সবচেয়ে বেশি নিরাপদে রাখতে পারব।’এ মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার নিগার সুলতানার সভাপতিত্বে ও মুফতি আবদুল আহাদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দেবিদ্বার ইসলামিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আলাউদ্দিন, ইসলামি ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার তোফাজ্জল হোসেন।বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের উপদেষ্টা নাজমুল হাসান নাহিদ,সমন্বয়ক মুহতাদির যারিফ সিক্ত, মো: সিয়াম আহাম্মেদ প্রমুখ।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page