৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পটিয়ায় রংয়ের কাজ করতে গিয়ে ৯ফুট উঁচু থেকে পড়ে প্রাণ হারাল এক তরুণ। পটিয়ায় পুলিশি অভিযানে যুবলীগ নেতা সহ ৩আসামী গ্রেপ্তার। এক যুগ পর ৩০তম বিসিএস পুলিশ অ্যাসোসিয়েশনের নতুন কমিটি চট্টগ্রামে ‘জলাবদ্ধতা নেই’ বিতর্কের মাঝেই চসিক মেয়রের জরুরীভিত্তিতে ৬ কমিটি গঠন পটুয়াখালীতে পুলিশের সাঁড়াশি অভিযান: ১০ কেজি গাঁজাসহ মা-ছেলে গ্রেপ্তার, বাবা পলাতক। চট্টগ্রাম বার নির্বাচনে উত্তেজনা: মনোনয়ন নিতে গিয়ে বাধার অভিযোগ সংগীতের আঙিনায় চট্টগ্রামের জুলি মৌলিক গানে নতুন সম্ভাবনা সাতকানিয়ার সাংবাদিকদের র‍্যালিতে মুক্ত গণমাধ্যম দিবস পালন। ❝তারাগঞ্জে ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত❞ মৃত্যুর ৯৭ বছর পর বাঁশখালীর ডিপুটি শাহ্ বদিউল আলম মরনোত্তর সম্মাননা পেলেন
আন্তর্জাতিক:
লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক
     
             

ঝিলংজা পশ্চিম লাহার পাড়া ঘৃত পল্লীতে লবকুশ মল্লিকের নেতৃত্বে জমি দখলে নিতে হয়রানি অভিযোগ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আবদুর রাজ্জাক।। কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়ন ১নং ওয়ার্ডের পশ্চিম লাহার পাড়া, ইসলাবাদ ঘৃত পল্লী এলাকার মৃত কুমাদা চরণ মল্লিকের ছেলে লবকুশ মল্লিকের নেতৃত্বে বিজয় মল্লিক, অজয় মল্লিক সুজন মল্লিক, জয়া মল্লিক, বিনত মল্লিক, বাহাদুর মল্লিকসহ ৫/৬ জন অজ্ঞাত নামা ব্যক্তির বিরুদ্ধে একই ইউনিয়নের মৃত কবির আহমদের পুত্র  ছৈয়দ করিম ও তার সহপাঠীদের রেজিস্ট্রি বায়না মূলে কেনা জমি দখলে নিতে নানান ভাবে বিভিন্ন হয়রানির অভিযোগ উঠেছে।  এ বিষয়ে ছৈয়দ করিম বাদী হয়ে শনিবার (৩১ আগস্ট)  কক্সবাজার সদর মডেল থানায় একটি লিখিত  অভিযোগ জমা দেন।অভিযোগে বলা হয়, কক্সবাজার সদর ঝিলংজা মৌজার আর, এস খতিয়ান নং ১১৬৪, দাগ নং ২৬০৫/২৬৯৬, বি, এস খতিয়ান নং ১৭২২৮, দাগ নং ৮০০৫ খতিয়ানের সৃজিত বি,এস ১৭২২৮/৩০৬১৩ দাগের ৮ শতক ও মাথা খিলা ৫ শতক তপশীলোক্ত জমি রতন ধর, পিতা- মৃত সোনারাম ধর রেজিস্ট্রিকৃত বায়না সূত্রে খরিদা মালিকাধীন জমি ও সেখানে থাকা সেমি পাকা ও টিন সেট বাড়ির মালিক ছৈয়দ করিম। কিন্তু লবকুশ মল্লিকের নেতৃত্বে বিজয় মল্লিক, অজয় মল্লিক সুজন মল্লিক, জয়া মল্লিক, বিনত মল্লিক, বাহাদুর মল্লিক, সহ ৫/৬ জন অন্যায় ভাবে তাঁর রেজিঃ বায়না মূলে খরিদা জমি অন্যায়ভাবে মালিকানা দাবী করে তাকে সহ পরিবার ও এলাকার প্রতিবেশীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করে আসছে। এমনকি  সংখ্যালঘুদের জায়গা অবৈধ দখল করেছে মর্মে অনলাইন নিউজ পোর্টালে প্রচার করে সম্মান হানি করছে। শুক্রবার (৩০ আগস্ট) দুপুর সাড়ে ১২ টায় তারা পরস্পর যোগসাজসে ঝিলংজা ইউনিয়নের ১নং ওয়ার্ডের পশ্চিম লাহার পাড়া ইসলামাবাদ এলাকায় আমার রেজিস্ট্রিকৃত বায়না সূত্রে কেনা টিন সেট বাড়িতে অনধিকার প্রবেশ করে ভাড়াটিয়াদের অকথ্য ভাষায় গাগিলাগালাজ করে মারধর করে ও হত্যার ভয়ভীতি দেখিয়ে তাড়িয়ে  দিয়ে অবৈধ দখলের চেষ্টা চালায়। তাদের  কর্মকান্ডে বাধা দিলে হুমকি ও ভয়ভীতি দেখায়। এমনকি  মন্দির ভাঙ্গার মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানী করিতেছে। ভুক্তভোগী আরও অভিযোগ করে বলেন, বিবাদীরা ভাংচুর করে তারা নিজেরাই ভিভিও করে আমাদের ফাঁসানোর চেষ্টা চালাচ্ছে। গত ১১ আগস্ট অভিযুক্ত লবকুশ মল্লিকের নেতৃত্বে   ছৈয়দ করিম কে হত্যার উদ্যেশ্যে হামলা চালিয়ে হাত ভাংগা জখম করে বলে উল্লেখ করেন। এছাড়াও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগও করেন।এমতাবস্থায় বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে জেলা পুলিশ প্রশাসনের প্রতি বিনীত অনুরোধ জানিয়েছেন ভুক্তভোগী ছৈয়দ করিম। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত পক্ষের কারও বক্তব্য পাওয়া যায়নি। 

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page