১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পুলিশের ধাওয়া, ব্রিজ থেকে নদীতে ঝাঁপ শেষ রক্ষা হয়নি মাদক কারবারির কক্সবাজারের দুই বেসরকারি হাসপাতালে কউকের অভিযান, মিলেছে অনিয়ম-অব্যবস্থাপনা পটিয়া আল জামিয়া আল ইসলামিয়া মাদ্রাসায় কওমি শিক্ষা বোর্ডের বার্ষিক অধিবেশন। নজরুলের মানবিক চেতনা ধারণ করতে হবে: ডিসি জাহিদ ঈদগাঁও বাজার ও স্টেশনে ৭টি খাবার হোটেলে ২ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অভিযান পরিচালনা করে ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট এবং চোরাচালানী মালামাল জব্দ সাতকানিয়ায় ১৪৯ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৪০ পদ শূন্য: ব্যাহত হচ্ছে পাঠদান তিন সন্তান জন্মের আনন্দ ম্লান, চিকিৎসা-খাবারের খরচে বিপাকে পরিবার অন্ধ সমাজ পরিবর্তনে ঐক্যবদ্ধ হতে হবে তামাক পাতা
আন্তর্জাতিক:
বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ ইসলামাবাদের হাসপাতালে এসি বিস্ফোরণে ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু
     
             

জাপানে নজিরবিহীন রেকর্ড বৃষ্টি ও বন্যায় ৪ জনের মৃত্যু, আটকা হাজারো যাত্রী

  

জাপানে রেকর্ড পরিমাণ ভারি বর্ষণ ও আকস্মিক বন্যার কবলে পড়ে অন্তত চারজন প্রাণ হারিয়েছেন এবং একজন নিখোঁজ রয়েছেন। শুক্রবার চিবা প্রিফেকচারের বিভিন্ন অঞ্চলে গত ২৪ ঘণ্টায় ৩৬০ মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পানির তোড়ে নিমজ্জিত গাড়ির ভেতর আটকে পড়ে এক ব্যক্তি মারা যানসহ মোট চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে উদ্ধার ও ত্রাণ তৎপরতা জোরদার করতে সামরিক বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।

চিবার গভর্নর তোশিহিতো কুমাগাই এই পরিস্থিতিকে অত্যন্ত অস্বাভাবিক ও নজিরবিহীন হিসেবে বর্ণনা করেছেন। তিনি জানান, অতীতে বহু প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করলেও এমন ভয়াবহ অভিজ্ঞতা আগে কখনো হয়নি। দুর্যোগের প্রভাবে সড়ক ও রেল যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় রাজধানী টোকিওর প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর নারিতায় প্রায় সাত হাজার যাত্রী আটকা পড়েছেন। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আটকা পড়া যাত্রীদের মাঝে খাবার, পানি ও কম্বল বিতরণ করা হয়েছে এবং ফ্লাইট চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা অব্যাহত রয়েছে।

বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান টোকিও ইলেকট্রিক পাওয়ারের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল পর্যন্ত ২২ হাজারেরও বেশি বাড়ি বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। এছাড়া চিবা শহরের ক্ষতিগ্রস্ত শত শত বাসিন্দা সরকারি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে রাত কাটিয়েছেন। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, চিবা প্রিফেকচারের অনেক এলাকায় সড়ক ও রেললাইন তলিয়ে যাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে স্থানীয় প্রশাসন ও উদ্ধারকর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page