১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ইরানের সঙ্গে আংশিক দর-কষাকষি চলছে, জানালেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প পারমাণবিক নিরাপত্তা ও বিকিরণ প্রতিরোধে কাতার-সৌদি আরবের ঐতিহাসিক সমঝোতা স্মারক সাতকানিয়ায় দুই বীর মুক্তিযোদ্ধার প্রয়াণ রাষ্টীয় মর্যাদায় শেষ বিদায় মাতারবাড়ীকে ঘিরে সমন্বিত জ্বালানি ও বন্দর অবকাঠামো উন্নয়নের নির্দেশ জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর পুঠিয়ায় ১০ গ্রাম হেরোইনসহ,এক যুবক গ্রেফতার পুঠিয়ায় রাস্তা পার হতে গিয়ে পিকআপের ধাক্কায়এক বৃদ্ধের মৃত্যু ফ্যামিলি কার্ড, মাতারবাড়ী বন্দর ও শিল্পায়নে ঘুরে দাঁড়াবে দেশ- প্রধানমন্ত্রী গ্যারেজ মালিকের অভিযোগ: ইচ্ছাকৃতভাবে ফাইনাল হেরেছে আর্জেন্টিনা রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ: ভোটের তারিখ ২০ আগস্ট বেঙ্গালুরুতে বাংলাদেশি সন্দেহে শত শত শ্রমিক আটক, পুলিশের বিরুদ্ধে অমানবিক আচরণের অভিযোগ
আন্তর্জাতিক:
ইরানের সঙ্গে আংশিক দর-কষাকষি চলছে, জানালেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প পারমাণবিক নিরাপত্তা ও বিকিরণ প্রতিরোধে কাতার-সৌদি আরবের ঐতিহাসিক সমঝোতা স্মারক বেঙ্গালুরুতে বাংলাদেশি সন্দেহে শত শত শ্রমিক আটক, পুলিশের বিরুদ্ধে অমানবিক আচরণের অভিযোগ সৌদি আরবে হুথিদের হামলার তীব্র নিন্দা জানাল জাতিসংঘ নিরাপত্তা পরিষদ কিউবায় সরকার পরিবর্তনের ছক কষছে যুক্তরাষ্ট্র: নতুন নেতা খুঁজছে ট্রাম্প প্রশাসন ড্যানিউব নদীর পানি কমে যাওয়ায় বেরিয়ে এল দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসাবশেষ চুক্তি করার এখনই উপযুক্ত সময়: ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মক্কা প্রতিরক্ষা জোটে যুক্ত হতে পারে মিসর: তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর ইঙ্গিত হরমুজ প্রণালি নিয়ে ওমানের সঙ্গে চুক্তির পথে ইরান, তবে শর্ত পূরণ না হলে খুলছে না পথ ইরানের শর্ত পূরণ করলেই খুলবে হরমুজ প্রণালি, জানাল আইআরজিসি
     
             

চট্টগ্রামের চাঞ্চল্যকর শিশু ইরা হত্যা, ধর্ষক-খুনি বাবু শেখের মৃত্যুদণ্ড

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম >>> চট্টগ্রামের সীতাকুণ্ডে আট বছর বয়সী শিশু জান্নাতুল নেসা ইরা মনি হত্যা মামলায় আসামি বাবু শেখের (৪৫) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে অর্থদণ্ডও দেওয়া হয়েছে।৯ জুলাই(বৃহস্পতিবার) চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বিচারক জান্নাতুল ফেরদৌস আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন।মামলার বিবরণে জানা যায়, গত ১ মার্চ চকলেট কিনে দেওয়ার ও ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে ইরা মনিকে বাড়ি থেকে বের করে নিয়ে যান বাবু শেখ। পরে সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেন সংলগ্ন পাহাড়ি এলাকায় নিয়ে গিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করেন। শিশুটি চিৎকার করে বিষয়টি জানিয়ে দেওয়ার কথা বললে ধারালো অস্ত্র দিয়ে তার গলা কেটে পালিয়ে যান তিনি।পরে সড়ক সংস্কারকাজে নিয়োজিত শ্রমিকরা রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে প্রথমে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় ৩ মার্চ তার মৃত্যু হয়।নিহত ইরা মনি সীতাকুণ্ড উপজেলার ছোট কুমিরা মাস্টারপাড়ার বাসিন্দা মনিরুল ইসলামের মেয়ে এবং স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। শিশু ইরামনিকে পাহাড়ী পথ থেকে উদ্ধারের পর সারাদেশে ক্ষোভের আগুন ছড়িয়ে পড়লে ঘটনার দিনই কুমিরা এলাকা থেকে বাবু শেখকে গ্রেপ্তার করে পুলিশ। তার বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মধ্যম পুলুপাড়া এলাকায়। তিনি ইরাদের পাশের বাসায় ভাড়া থাকতেন।তদন্তে পুলিশ জানায়, ইরার বাবা মনিরুল ইসলামের সঙ্গে পূর্ববিরোধের জেরে পরিকল্পিতভাবে শিশুটিকে ধর্ষন চেষ্টার পর হত্যা করা হয়। তদন্ত শেষে ১১ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। ১৮ জুন অভিযোগ গঠন এবং ২১ জুন সাক্ষ্যগ্রহণ শুরু হয়। ছয় কার্যদিবসে ১৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে ২ জুলাই যুক্তিতর্ক শেষ হলে আদালত মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন। বৃহস্পতিবার বহুল আলোচিত এ মামলার রায় ঘোষণা করা হয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সাতকানিয়ায় দুই বীর মুক্তিযোদ্ধার প্রয়াণ রাষ্টীয় মর্যাদায় শেষ বিদায়
মাতারবাড়ীকে ঘিরে সমন্বিত জ্বালানি ও বন্দর অবকাঠামো উন্নয়নের নির্দেশ জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর
পুঠিয়ায় ১০ গ্রাম হেরোইনসহ,এক যুবক গ্রেফতার
পুঠিয়ায় রাস্তা পার হতে গিয়ে পিকআপের ধাক্কায়এক বৃদ্ধের মৃত্যু
ফ্যামিলি কার্ড, মাতারবাড়ী বন্দর ও শিল্পায়নে ঘুরে দাঁড়াবে দেশ- প্রধানমন্ত্রী
চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি
নেতৃত্বের সংকট, গ্রুপিং নিরসনে আজ প্রধানমন্ত্রীর মুখোমুখি চট্টগ্রাম বিএনপির তৃণমূল নেতারা
সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের ৮১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন

You cannot copy content of this page