৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
নির্বাচন সামনে রেখে সাতকানিয়ায় যৌথবাহিনীর অভিযান, শীর্ষ সন্ত্রাসী আটক শিক্ষা সফরে গিয়ে কক্সবাজারে শিক্ষার্থী নিখোঁজ কক্সবাজারে মাদক ব্যবসায়ী আটক, ইয়াবাসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার কক্সবাজার অঞ্চলে যৌথবাহিনীর অভিযান দুই শীর্ষ সন্ত্রাসী আটক আলিফ হত্যার বিচারের মাধ্যমে ইনসাফ প্রতিষ্ঠা করা হবে শাহজাহান চৌধুরী শিবপুরে অঙ্গীকার সংগঠনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের “মেধাবৃত্তি সম্মাননা” প্রদান কর্নফুলীতে ‘ভাসমান গুদামে’ দুদকের অভিযান অনির্দিষ্টকালের কর্মবিরতিতে পুরোপুরি অচল চট্টগ্রাম বন্দর এবার ভোটকেন্দ্রে ৫ মিনিটের মধ্যে ফোর্স পৌঁছাবে – ডিসি জাহিদুল সেনাবাহিনীর অভিযানে কক্সবাজারে ৩ মাদক ব্যবসায়ী আটক
আন্তর্জাতিক:
  • প্রচ্ছদ
  • অন্যান্য >> রাজশাহী
  • গলায় ফাঁস দিয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা পুঠিয়ার বেলপুকুরে
  • গলায় ফাঁস দিয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা পুঠিয়ার বেলপুকুরে

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    মোঃ বদিউজ্জামান বিপুল রাজশাহী>>> পুঠিয়ার বেলপুকুরে গলায় ফাঁস দিয়ে ইসরাত জাহান ইশা (১৮) নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে।বৃহস্পতিবার সকাল সড়ে ৯টার দিকে উপজেলার বেলপুকুর ইউনিয়নের ক্ষুদ্র জামিরা গ্রামে এ আত্নহত্যার ঘটনাটি ঘটে।আত্নহত্যার শিকার ইশা বানেশ্বর সরকারি ডিগ্রী কলেজের বিএ ১ম বর্ষে ছাত্রী ও ক্ষুদ্র জামিরা গ্রামের ইউসুফ আলীর মেয়ে।এলাকাবাসী সুত্রে জানাগেছে, সকালে ইশা তার বড় ভাইয়ের ছেলেকে নিয়ে বাড়ির বাহিরে ঘুরাঘুরি করছিলো।পরিবারের অন্যান্য সদস্যরা বাড়ির কাজে ব্যস্ত ছিলো।এসময় বড় ভাইয়ের ছেলেকে একটি টুলে রেখে সবার অজান্তে তার শয়ন কক্ষের তীরের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।ছেলেকে একা টুলে বসে থাকতে দেখে তার মা ইসাকে দেখতে না পেয়ে ইসার খোঁজ করে।এসময় ইশার শয়ন কক্ষে গিয়ে তীরের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার শুরু করে।তার চিৎকারে পরিবারের অন্যান্য সদস্যরা ছুটে এসে ইশাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে বেলপুকুর থানা পুলিশকে খবর দেয়।খবর পেয়ে বেলপুকুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে ইশার লাশ উদ্ধার করে।এ ব্যাপারে বেলপুকুর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান,নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল রির্পোট তৈরী করা হয়েছে।পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশের ময়না তদন্ত ছাড়াই দফনের অনুমতি দেওয়া হয়েছে বলে এ কর্মকর্তা জানান।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page