২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

একুশের প্রথম প্রহরে ভাষা শহীদের প্রতি রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের শ্রদ্ধা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক>>>আজ ২১শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।বাঙালি জাতির ইতিহাসে এক ঐতিহাসিক দিন।মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজশাহী বরেন্দ্র প্রেস ক্লাবের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ ও গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।অমর একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে রাজশাহীর ভুবন মোহন পার্ক শহীদ মিনারে ভাষার জন্য প্রাণ উৎসর্গকারী শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও এক মিনিট নিরবতা পালন করেন রাজশাহী বরেন্দ্র প্রেস ক্লাবের নেতৃবৃন্দ।পুষ্পস্তবক অর্পণকালে উপস্থিত ছিলেন, রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি শামসুল ইসলাম,সাধারণ সম্পাদক রেজাউল করিম, দপ্তর সম্পাদক নিহাল খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আরবিএস পাভেল,নির্বাহী সদস্য-১ পাপন, নির্বাহী সদস্য-২ শফিকুল ইসলাম ইমন, সদস্য নাজমুল হক, স্বাধীন,মাসুদ পারভেজ,সাবিত হাসান রনি,আদিল, মানিক,আবু বক্কর সিদ্দিক,তানজিলুল ইসলাম লাইক।এছাড়াও আরও উপস্থিত ছিলেন,রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের প্রেসিডিয়াম মেম্বার শাহিনুর রহমান সোনা,আলামিন হোসেন।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,দৈনিক মানবিক বাংলাদেশের প্রতিনিধি আতিকুর রহমান,ভোরের আভা’র স্টাফ রিপোর্টার রোকাইয়া, বিশিষ্ট ব্যবসায়ী ও সফল উদ্যোক্তা শাকিল,রনি,মোহন,ফারুক,শিশু জিনাত প্রমুখ।

উল্লেখ্য,২১ শে ফেব্রুয়ারি বাংলার ইতিহাসে একটি অমলিন দিন।ভাষার জন্য প্রাণ উৎসর্গকারী শহীদদের স্মরণে এই দিনটি শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়।১৯৫২ সালের এই দিনে মাতৃভাষা বাংলার দাবিতে অনেক তরুণরা আন্দোলন চালায়।ঠিক সেই সময় তাদের মিছিলে বর্বর হত্যাকাণ্ড চালানো হয়।কিন্তু সর্বশেষ পাকিস্তান সরকার বাংলাদেশের রাষ্ট্রভাষাকে বাংলা করতে বাধ্য হয়।সর্বশেষ মহান এই দিবসটিকে ইউনেস্কো কর্তৃক আন্তর্জাতিক স্বীকৃতি প্রদান করা হয়।প্রতিবছর একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে পালন করা হয়ে থাকে।এটিকে শহীদ দিবস নামেও পালন করা হয়ে থাকে।ভাষা শহীদদের স্মরণে এবং তাদের শ্রদ্ধা নিবেদনের জন্য প্রতিবছর একুশে ফেব্রুয়ারি বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

​চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার
রাজশাহীতে বিজিবি’র অভিযান: উদ্ধার হওয়া ২৬টি কষ্টিপাথরের মূর্তি ও ১৮১৮টি মুদ্রা জাদুঘরে হস্তান্তর
রাজশাহী মেডিকেল এলাকা থেকে ৭ দালাল গ্রেপ্তার, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড
​রাজশাহীতে পুঁইশাকের ক্ষেত থেকে ১৬ ককটেল ও ৪টি পেট্রোল বোমা উদ্ধার
রাজশাহী মোহনপুরে বিধবা নারীকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ
রাজশাহীতে নারীকে শ্লীলতাহানির অভিযোগে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২
চন্দ্রিমা এলাকায় মাদক ও কিশোর গ্যাং দমনে চন্দ্রিমা থানা পুলিশের কাছে এলাকাবাসীর স্মারকলিপি

You cannot copy content of this page