৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
প্রবাসে ও থেমে নেই ফুটবলপ্রেমীরা বাংলাদেশ ফোরাম মালদ্বীপের উদ্যোগে ফুটসাল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত। নেছারাবাদে আইডিয়াল ইনস্টিটিউট এর শুভ উদ্বোধন চাটখিলে ৫ দফা দাবিতে সরকারি কর্মচারীদের মানববন্ধন ও স্মারকলিপি পেশ গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের দর্পণ – আবু সুফিয়ান বেতন কমিশনের প্রজ্ঞাপন জারী ও কার্যকরের দাবীতে সরকারী কর্মচারী সমন্বয় পরিষদ চট্টগ্রাম ইউনিট শাখার সমাবেশ নরসিংদীর শাহেপ্রতাব মোড়ে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমি নিয়ে সংঘর্ষ, বহিরাগত ব্যক্তিদের হামলায় আহত দুই পটিয়া যুবলীগ নেতা সায়েম গ্রেফতার। বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সুনামগঞ্জে দোয়া-মিলাদ মাহফিল অনুষ্টিত মাদক বিরোধী প্রচারণা বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ ক্যাম্পেইন
আন্তর্জাতিক:
  • প্রচ্ছদ
  • অন্যান্য >> অর্থনীতি >> চট্টগ্রাম >> চট্টগ্রাম >> জাতীয় >> জীবন গল্প >> দেশজুড়ে
  • আনোয়ারায় বালু মহালে প্রশাসনের হানা ২ টাকা অর্থদণ্ড
  • আনোয়ারায় বালু মহালে প্রশাসনের হানা ২ টাকা অর্থদণ্ড

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম >>> চট্টগ্রামের আনোয়ারা উপজেলার অবৈধ বালু মহালে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এতে খোকন, আজগর ও জাহেদুল নামে তিন ব্যক্তিকে দুই লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৫) নভেম্বর দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হুসাইন মুহাম্মদের নেতৃত্বে উপজেলার হাইলধর ইউনিয়নের দক্ষিণ ইছাখালী এলাকার বালু মহালে এই অভিযান পরিচালনা করা হয়।

    অভিযানের বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হুসাইন মুহাম্মদ বলেন, আনোয়ারায় কোনো বালু উত্তোলন ও বালু মহালের জন্য অনুমতি নেই। তবুও অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন ও মহাল গড়ে তুলেছে অসাধু ব্যবসায়ীরা।স্থানীয় মোঃ আজগর নামের এক বালু উত্তোলনকারীকে ৫০ হাজার টাকা, মো: জাহেদুল কে ৫০ হাজার টাকা ও মোঃ খোকন কে ১ লাখ টাকাসহ তিনজনকে তিন মামলায় ২ লাখ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

     

     

    এর আগে, গত (২৪) অক্টোবর ‘আনোয়ারায় নদী থেকে অবৈধ বালু উত্তোলন, হুমকির মুখে বেড়িবাঁধ ও কৃষি জমি’ শিরোনামে সিপ্লাসটিভিতে একটি সংবাদ প্রকাশিত হয়। নিউজ প্রকাশের পর প্রশাসন এ অভিযান পরিচালনা করেন।

    জানা যায়, উপজেলার শঙ্খ নদীতে ড্রেজার মেশিন দিয়ে প্রতিদিন সকাল ও সন্ধ্যায় অবৈধভাবে বালু উত্তোলন করা হয়। এসব বালু উত্তোলন করে মজুদ করে রাখা হয় গড়ে উঠা অবৈধ বালু মহালে। এতে হুমকির মুখে বেড়িবাঁধ ও কৃষি জমি। উপজেলার হাইলধর, বরুমচড়া রাবার ড্রাম, ভরাচর, সদর, পরৈকোড়া ও জুঁইদন্ডী গোদার মোড় এলাকায় গড়ে তুলেছে এসব মালু বহাল। বেশের ভাগ বালু মহাল হাইলধর ইউনিয়নের বিভিন্ন পয়েন্ট পয়েন্টে।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page