২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বন্যার পর চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, প্রতিরোধে জোর দিচ্ছে চসিক ও জেলা প্রশাসন কিশোরগঞ্জে বাল্যবিবাহরোধ ও মোবাইল আসক্তির উপর শিশুনেতৃত্বাধিন প্রচার অভিযান  শিবপুরে পোল্ট্রি ব্যবসায়ীদের মানববন্ধন কক্সবাজার জেলার আইনশৃঙ্খলার উন্নয়ন, ট্রাফিক ব্যবস্থাপনা ও জননিরাপত্তা জোরদারে গুরুত্বারোপ মহেশখালী থানা পুলিশের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত খালেদা জিয়ার প্রতিশ্রুত স্থানে বগুড়া বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে মানববন্ধন বেসরকারি উদ্যোগ সরকারের কাজকে শক্তিশালী করেছে এমপি শাহজাহান চৌধুরী পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের মাঝে কারিতাসের ত্রাণ বিতরণ। চকরিয়ায় বন্যাদুর্গতদের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ অব্যাহত পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এ সংরক্ষিত সংসদ সদস্য আরিফা সুলতানা রুমার মতবিনিময়
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

“রংপুর ইউপি চেয়ারম্যানের ঘোষণা হরিজনদের হোটেলে খেতে না দিলে হোটেলের ট্রেড লাইসেন্স বাতিল করা হবে”

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

রংপুর জেলা প্রতিনিধি>>>

‘হরিজন সম্প্রদায়ের লোকজন সমাজের বাইরের কেউ নয়, তারাও সমাজের একটি অংশ। দেশের সংবিধান আর আইনের দৃষ্টিতে ওদের সমান অধিকার আছে। শুধু আমাদের মাঝে থাকা সামাজিক বৈষম্য দূর করতে হবে। অন্য সম্প্রদায়ের লোকজন হোটেলে বসে খেতে পারে কিন্তু আমাদের মানসিকতার কারণে হরিজন সম্প্রদায়ের লোকজন হোটেলে বসে খেতে পারে না। এটা অমানবিক ও আইনের পরিপন্থী। আমি আমার ইউনিয়ন থেকে এই অমানবিক ও বৈষম্য দূর করতে চাই।’ কথাগুলো বলছিলেন রংপুরের গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী।এ সময় হরিজন সম্প্রদায়ের লোকদের নিয়ে হোটেলে একসঙ্গে বসে খাবার খান এই ইউপি চেয়ারম্যান। এক পর্যায়ে তিনি নিজ হাতে মিষ্টি তুলে হরিজন সম্প্রদায়ের লোকদের খাওয়ান।ইউপি চেয়ারম্যান তার ইউনিয়নের আনুরবাজার ও মহিপুর বাজারের বিভিন্ন হোটেলে তাদের খাওয়ান এবং হোটেল মালিকসহ উপস্থিত লোকজনদের এ উদ্যোগে বিভ্রান্তি না ছড়িয়ে সহযোগিতা কামনা করেন। এছাড়া হোটেল মালিকরা তাদের খাবার না দিলে হোটেলের ট্রেড লাইসেন্স বাতিলের ঘোষণা দেন চেয়ারম্যান।ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী বলেন, ওরা একটা অন্য সম্প্রদায়ের লোক হওয়ায় হোটেলে খেতে দেওয়া হয় না। অথচ কোথাও লেখা নাই ওরা হোটেলে খেতে পারবে না। শিক্ষা, চিকিৎসা ও বাজার খরচ করতে পারে, টাকা লেনদেন করতে পারে কিন্তু হোটেলে বসে খাবার দেওয়া হয় না, এটা হতে পারে না। তাই আমি আমার ইউনিয়নে এই উদ্যোগ নিয়েছি। আশা করি এ কাজে আমার ইউনিয়নবাসী সহযোগিতা করবে এবং এখান থেকে উপজেলার সব জায়গায় তাদের খাবারের ব্যাপারে আন্তরিকতার পরিচয় দেবে।হোটেলে চেয়ারম্যানের সঙ্গে খাওয়ার সময় হরিজন সম্প্রদায়ের কৃষ্ণ চন্দ্র বাসফোর, কনক চন্দ্র বাসফোর, শান্ত চন্দ্র বাসফোর, অজয় বাসফোর, হৃদয় বাসফোরসহ বিভিন্ন লোকজন উপস্থিত ছিলেন।কৃষ্ণ চন্দ্র বাসফোর বলেন, লক্ষ্মটারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজ যে উদ্যোগ নিয়েছেন তা সত্যিই আমাদের জন্য অনেক পাওয়া। হোটেলে খেতে গেলেই নানা বিড়ম্বনার শিকার হতে হয় আমাদের। চেয়ারম্যানের মতো সমাজের অন্যরাও যদি এগিয়ে আসেন তাহলে আমরা বৈষম্যের শিকার হবো না।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page