১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বিশ্বের দীর্ঘতম ১০ বিমানযাত্রার বর্তমান চিত্র ও প্রযুক্তিগত অগ্রগতি সাতক্ষীরার জলাবদ্ধতা: সাময়িক নয়, প্রয়োজন স্থায়ী সমাধান পেশাদার ফুটবল থেকে অবসরের ইঙ্গিত দিলেন ক্রিস্টিয়ানো রোনালদো সরবরাহ বাড়লেও কমেনি গ্যাস সংকট: পাম্পগুলোতে দীর্ঘ সারি অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐতিহাসিক জয়, উদযাপনের অপেক্ষায় শান্ত ট্রাম্পের মন্তব্যের কড়া জবাব দিলেন ইরানের সেনাপ্রধান, দিলেন কঠোর হুঁশিয়ারি সৌদিতে নিলামে ৪ কোটি ৩৫ লাখ টাকায় বিক্রি হলো বিরল সাদা বাজপাখির ছানা অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐতিহাসিক জয়: সাফল্যের নেপথ্যের রহস্য জানালেন শান্ত ফ্যাসিবাদ সরকার ছিল সেই সরকারের কোন সঠিক পলিসি ছিল না— শামা ওবায়েদ সুনামগঞ্জের জেলা প্রশাসকের সাথে বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
আন্তর্জাতিক:
বিশ্বের দীর্ঘতম ১০ বিমানযাত্রার বর্তমান চিত্র ও প্রযুক্তিগত অগ্রগতি ট্রাম্পের মন্তব্যের কড়া জবাব দিলেন ইরানের সেনাপ্রধান, দিলেন কঠোর হুঁশিয়ারি সৌদিতে নিলামে ৪ কোটি ৩৫ লাখ টাকায় বিক্রি হলো বিরল সাদা বাজপাখির ছানা প্রেক্ষাপট: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পরাজয় না হওয়া পর্যন্ত পিছু হটবে না ইরান ক্ষমতার পাঁচ বছর: তালেবান শাসিত আফগানিস্তানের অর্জিত সাফল্য ও মানবিক বিপর্যয়ের চিত্র গাজা যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য মিসর যাচ্ছেন হামাসপ্রধান খলিল আল-হাইয়া আফগানিস্তানে তালেবান শাসনের পাঁচ বছর: অর্জন, ব্যর্থতা ও বর্তমান পরিস্থিতি ইরানি পাইলটদের আটক রাখার দাবি ভিত্তিহীন, জানাল কাতার পররাষ্ট্র মন্ত্রণালয় কারিগরি ত্রুটির কবলে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইট: নিরাপদে ফিরল সিঙ্গাপুরে ৯০০ কর্মীকে জুম কলে ছাঁটাই করা সেই সিইও বিশাল গার্গ নিজেই বরখাস্ত
     
             

কূটনৈতিক বৈঠক ও সামিটে যোগ দিতে বাইডেন যুক্তরাজ্য, লিথুনিয়া, ফিনল্যান্ড যাচ্ছেন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

রিয়াজুল ইসলাম কাউসার ইন্টারন্যাশনাল রিপোর্টার ইতালি>>>

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই মাসে যুক্তরাজ্যে কূটনৈতিক বৈঠক, লিথুয়ানিয়ায় ন্যাটো শীর্ষ সম্মেলন এবং শেষে মার্কিন-নর্ডিক নেতাদের শীর্ষ সম্মেলনে যোগ দিতে ফিনল্যান্ড যাচ্ছেন। হোয়াইট হাউসের উদ্ধৃতি দিয়ে এএফপি রোববার এ কথা জানায়।বাইডেন ৯ জুলাই ব্রিটেনের উদ্দেশ্যে রওনা হবেন, সেখানে তিনি রাজা তৃতীয় চার্লস ও প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সাথে বৈঠক করবেন। এরপর তিনি ১১-১২ জুলাই ভিলনিয়াসে ন্যাটো শীর্ষ সম্মেলনে যোগদান শেষে মার্কিন-নর্ডিক নেতাদের শীর্ষ সম্মেলনের জন্য হেলসিঙ্কিতে একদিনের সফর করবেন। স্টকহোমের ন্যাটোতে যোগদানের ব্যাপারে আলোচনার জন্য হোয়াইট হাউস আগামী সপ্তাহে ওয়াশিংটনে সুইডিশ প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসনকে স্বাগত জানানোর প্রস্তুতিকালে এবং ইউক্রেনের সদস্যপদের আবেদনের বিষয়ে জোট ঐক্যমতের কাছাকাছি রয়েছে বলে যুক্তরাষ্ট্র উল্লেখ করার পরই বাইডেনের এ সফরের ঘোষণা আসে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শনিবার বলেন, তিনি মনে করেন রুশ সামরিক অভিযানের বিরুদ্ধে লড়াইরত তার দেশ, এমাসেই একটি গুরুত্বপূর্ণ শীর্ষ সম্মেলনে যুদ্ধশেষে ন্যাটোতে যোগদানের ‘আমন্ত্রণ’ পাবে। কিয়েভে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের পাশাপাশি সাংবাদিকদেরও তিনি বলেন, ‘ভিলনিয়াস শীর্ষ সম্মেলন থেকে যুদ্ধশেষে ইউক্রেন ন্যাটোর সদস্য হতে পারবে- এই মর্মে একটি সুস্পষ্ট ও বোধগম্য ইঙ্গিত আমাদের চাই। এই আমন্ত্রণের মাধ্যমে জোটের প্রথম এবং অত্যন্ত বাস্তবসম্মত পদক্ষেপটিও হবে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ।’
ইউক্রেনে রুশ অভিযানের তিন মাস পর, ২০২২ সালের মে মাসে সুইডেন সামরিক জোটে যোগ দিতে চায়। তবে এই সদস্যপদের জন্য অবশ্যই ৩১টি সদস্য রাষ্ট্রের অনুমোদন প্রয়োজন। তুরস্ক ও হাঙ্গেরি সুইডেনের সদস্য হওয়ার পথ অবরুদ্ধ করে। তুরস্ক ও সুইডেনের শীর্ষ কূটনীতিকরা বৃহস্পতিবার, ক্রিস্টারসনের হোয়াইট হাউস সফরের পরদিন ব্রাসেলসে ন্যাটো সদর দফতরে জোটে যোগদানের জন্য স্টকহোমের চুক্তি নিয়ে আলোচনার জন্য মিলিত হবেন। এদিকে হোয়াইট হাউস বলেছে, ‘বাইডেন ব্রিটেন সফরের সময় আমাদের দেশগুলির মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক আরও জোরদার করার চেষ্টা করবেন এবং শিগগিরই এই সফর সম্পর্কে আরও বিশদ ঘোষণা করা হবে।’

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

বিশ্বের দীর্ঘতম ১০ বিমানযাত্রার বর্তমান চিত্র ও প্রযুক্তিগত অগ্রগতি
ট্রাম্পের মন্তব্যের কড়া জবাব দিলেন ইরানের সেনাপ্রধান, দিলেন কঠোর হুঁশিয়ারি
সৌদিতে নিলামে ৪ কোটি ৩৫ লাখ টাকায় বিক্রি হলো বিরল সাদা বাজপাখির ছানা
প্রেক্ষাপট: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পরাজয় না হওয়া পর্যন্ত পিছু হটবে না ইরান
ক্ষমতার পাঁচ বছর: তালেবান শাসিত আফগানিস্তানের অর্জিত সাফল্য ও মানবিক বিপর্যয়ের চিত্র
গাজা যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য মিসর যাচ্ছেন হামাসপ্রধান খলিল আল-হাইয়া
আফগানিস্তানে তালেবান শাসনের পাঁচ বছর: অর্জন, ব্যর্থতা ও বর্তমান পরিস্থিতি
ইরানি পাইলটদের আটক রাখার দাবি ভিত্তিহীন, জানাল কাতার পররাষ্ট্র মন্ত্রণালয়

You cannot copy content of this page