৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চট্টগ্রামে সড়ক-ফুটপাত থেকে দুই শতাধিক দোকান উচ্ছেদ, হকারদের ক্ষোভ, নোটিশ ছাড়াই অভিযান ৬৩ বছরের অপেক্ষার অবসান, পতেঙ্গার তিন ওয়ার্ডে পৌঁছাচ্ছে ওয়াসার পানি সুনামগঞ্জের ধর্মপাশায় দু’পক্ষের সংঘর্ষে সুনই গ্রামের নাসিম নামে ১ জন নিহত। পটুয়াখালীতে জমি বিরোধে গ্রাম পুলিশ ও শিশুকে কুপিয়ে জখম, থানায় মামলা। নতুন বিএনপির’ দাপটের অভিযোগ, হাটপুকুরিয়ায় সংবাদ সম্মেলনে ক্ষোভ প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ কণ্ঠশিল্পী ইফতিকে নিয়ে মানহানিকর পোস্ট কমবার প্রতিবাদ চট্টগ্রামের আগ্রাবাদে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১৩ মদিনার জামাত মালদ্বীপ শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জের দিরাইয়ের পিয়াইন নদীতে খেয়া পারাপারের সময় নৌকাডুবি আহত ১০ জন
আন্তর্জাতিক:
মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু
     
             

খুলনার বিভাগীয় কমিশনার প্রধান ঈদ জামাত সম্পর্কে গণাধ্যমকর্মীদের অবহিত করেন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

কামরুল ইসলাম গাজী নিজস্ব প্রতিবেদক খুলনা>>> খুলনার বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফ আজ (বুধবার) দুপুরে সার্কিট হাউজের সম্মেলনকক্ষে পবিত্র ঈদ-উল-আযহার প্রধান জামাত আয়োজনের প্রস্তুতি বিষয়ে গণমাধ্যমকর্মীদের অবহিত করেন।এসময় বিভাগীয় কমিশনার বলেন, আবহাওয়া অনুকূলে থাকলে ঈদ-উল-আযহার প্রধান জামাত সকাল আটটায় খুলনা সার্কিট হাউজ মাঠে অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া প্রতিকূলে থাকলে সকাল আটটায় টাউন জামে মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। একই স্থানে দ্বিতীয় জামাত সকাল নয়টায় এবং তৃতীয় জামাত সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। প্রতিকূল আবহাওয়ার বিষয়টি বিবেচনায় রেখে নগরীর বিভিন্ন ওয়ার্ড ও পাড়া-মহল্লার মসজিদগুলোও ইতোমধ্যে ঈদ জামাত আয়োজনের জন্য প্রস্তুত রাখা হয়েছে। তিনি আরও বলেন, খুলনা শহরকে পরিস্কার-পরিচ্ছন্ন রাখার দায়িত্ব সকলের। এজন্য নির্দিষ্ট স্থানে ময়লা ফেলতে হবে। পশুর চামড়া ভালোভাবে ছাড়ানো, রক্ষণাবেক্ষণ এবং কোরবানির পর পশুর রক্ত দ্রুত ব্লিচিং পাউডার দিয়ে ধুয়ে ফেলাসহ দ্রুততম সময়ে পরিস্কার-পরিচ্ছন্ন করতে হবে। পশুর চামড়ায় ভালোভাবে লবণ দিয়ে সংরক্ষণ করা সকলের দায়িত্ব। বিভাগীয় কমিশনার পবিত্র ঈদ-উল-আযহা সুন্দর ও সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে নগরবাসীর সহযোগিতা কামনা করেন।অনুষ্ঠানে খুলনার জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কুমার মন্ডল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুকুল কুমার মৈত্রসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page