২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ঠাকুরগাঁওয়ে রুহিয়া মাটিতে বিদেশি ফল আনারকলি চাষে সফল উদ্যোক্তা রিমুন উপনির্বাচনে রুহিয়ায় বাবার পক্ষে ধানের শীষের প্রচারণায় মেয়ে ডা. ফাইজা পটিয়ায় নাস্তা কম হওয়ায় শ্বাশুড় বাড়ির নির্যাতনে ৩মাসের অন্ত:সত্বা গৃহবধূর মৃত্যু। সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১ উত্তেজিত জনতার বাসে আগুন ও ফায়ার সার্ভিস আটকে বিক্ষোভ পটিয়ায় মিনিট্রাকের ধাক্কায় পথচারী নিহত। পটিয়ায় লুট হওয়া চিনি লামা হতে উদ্ধার। পুঠিয়ায় ৫ মাস থেকে নিখোঁজ ভ্যানচালক আনিছুর রহমান চট্টগ্রামে অংকুর বৃত্তি পরীক্ষায় ১৫ শহস্রাধিক শিক্ষার্থীর অংশগ্রহন খাগড়াছড়ি পানছড়িতে অটোরিকশা-মাহিন্দ্রার সংঘর্ষে এক শিশু নিহত, বিজিবি সদস্যসহ আহত ৩ চার মাসের মধ্যে সাতকানিয়ায় মিনি স্টেডিয়াম: এমপি শাহজাহান চৌধুরী
আন্তর্জাতিক:
অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
     
             

বিদ্রোহে রুশদের পরস্পরকে হত্যা কামনায় পশ্চিমাদের অভিযুক্ত করেছে পুতিন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

বিদেশে ডেক্স>>>

রাশিয়ার ভাড়াটে ওয়াগনার গ্রুপের বিদ্রোহ চলাকালে রুশ নাগরিকরা ‘একে অপরকে হত্যা করুক’ এমনটা চাওয়ায় দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোমবার ইউক্রেন এবং তাদের পশ্চিমা মিত্রদের অভিযুক্ত করেছেন। সপ্তাহান্তে মস্কোতে এ বিদ্রোহের ঘটনায় দেশটিকে স্তব্ধ করে দিয়েছিল। খবর এএফপি’র।বিদ্রোহীরা পিছু হটার পর জাতির উদ্দেশ্যে দেওয়া প্রথম ভাষণে পুতিন বলেন, তিনি দেশে রক্তপাত এড়াতে আদেশ জারি ও ওয়াগনার যোদ্ধাদের সাধারণ ক্ষমা মঞ্জুর করেন। ওয়াগনার যোদ্ধাদের বিদ্রোহ তার দুই দশকের শাসনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল।পুতিন টেলিভিশনে দেওয়া এক ভাষণে রাশিয়ার নাগরিকদের ‘দেশপ্রেমের’ জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, ‘ঘটনার শুরু থেকেই বড় ধরনের রক্তপাত এড়াতে আমার নির্দেশে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়।’পুতিন বলেন, ‘এটা ঠিক যে রাশিয়ার শত্রুরা ভ্রাতৃহত্যা দেখতে চেয়েছিল। কিয়েভের নব্য-নাৎসি ও তাদের পশ্চিমা পৃষ্ঠপোষক এবং দেশের বিশ্বাসঘাতকরা চেয়েছিল রুশ সৈন্যরা একে অপরকে হত্যা করুক।’পুতিন এক বৈঠকে সশস্ত্র বিদ্রোহ চলাকালে তার দেশের নিরাপত্তা কর্মকর্তাদের কাজের জন্য তাদেরকে ধন্যবাদ জানান। আর ওয়াগনার গ্রুপের এই বিদ্রোহের প্রধান লক্ষ্য ছিল প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু।
পুতিন বলেন, এখন ওয়াগনার যোদ্ধারা রাশিয়ার সেনাবাহিনীতে যোগ দিতে বা বেলারুশে চলে যেতে বা এমনকি তাদের বাড়িতে ফিরে যেতে পারেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page