১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
কালুখালীতে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ পানি সরবরাহ প্রযুক্তি শিখতে ৫৪ দিনের জাপান সফরে ওয়াসার দুই কর্মকর্তা পটিয়ায় শিশু জায়হান হত্যার আসামি নিহার আদালতে স্বীকারোক্তি প্রদান জামালগঞ্জে প্রভাবশালী কর্তৃক জোরপূর্বক নীরিহ ব্যাক্তির জায়গা দখলের অভিযোগ মোঃরফিকুল ইসলাম সোহাগ বড়ছড়ায় ব্যবসায়িদের হয়রানি ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন চাটখিলে সরকারি সড়ক দখল করে গাছ লাগানোর অভিযোগ, চলাচলে দুর্ভোগ কিশোরগঞ্জে শিক্ষার আলো ছড়ানোর মাঝে চেয়ারম্যান নির্বাচিত হয়ে জনতার সেবক হতে চান শিক্ষক দুলাল মাস্টার সাতকানিয়ায় ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল শিশুর ফুটবল খেলতে গিয়ে গোলবার মাথায় পড়ে স্কুলছাত্রের মৃত্যু ডলারে বেতন ও নিরাপদ রেমিট্যান্স নিশ্চিতে কোকা-কোলা মালদ্বীপের প্রধান নির্বাহীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক চাটখিল দলিল লেখক সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক ও দায়িত্ব হস্তান্তর সম্পন্ন
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

বিমানে টিকেট ভোগান্তিতে বিপাকে আমিরাত প্রবাসীরা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সাইফুল ইসলাম তালুকদার,বাপসনিউজ ,ইউএইঃ>>>

ঈদ,কুরবানী, উৎসব আর পুজাতে সংযুক্ত আরব আমিরাত হতে দেশে যেতে সুলভে বিমান টিকেট পাওয়া প্রায়ই অসম্ভব। আবুধাবি – চট্টগ্রাম রুটের টিকেট তো সোনার হরিণ মাত্র। এ রুটে ক্ষেত্র বিশেষে দ্বিগুন দামেও মিলে না এয়ার টিকেট। ফলে প্রবাসীরা বিশেষ করে বৃহত্তর চট্টগ্রামের প্রবাসীরা আছেন নানা ভোগান্তিতে। খবর বাপসনিউজঃ সংযুক্ত আরব আমিরাতে ১০ লক্ষাধিক প্রবাসীদের অধিকাংশই বৃহত্তর চট্টগ্রামের প্রবাসী হলেও চট্টগ্রামগামী ড্রাইরেক্ট ফ্লাইটের সংখ্যা প্রয়োজনের তুলনায় অনেক কম। উপরোন্তু আবুধাবি – চট্টগ্রাম রুটে এয়ার এরাবিয়ার সাপ্তাহিক সাতটি ফ্লাইট কমিয়ে ৩ টি করাতে প্রবাসীদের দূর্ভোগ চরমে। তাই ইচ্ছে থাকা সত্বেও দেশে ঈদে, উৎসবে যেতে পারেন না স্বল্প বেতনের প্রবাসীরা।আবুধাবি হতে ভারত, পাকিস্তান, নেপাল শ্রীলংকাসহ অন্যান্য দেশের প্রবাসীরা বিশ্বের অন্যতম ‘লো বাজেট ফ্লাইট উইজ এয়ার লাইনস’ এর মাধ্যমে তাদের স্ব স্ব দেশে অনেক কম দামে ভ্রমণের সুবিধা নিতে পারলেও আমাদের দেশের প্রবাসীরা এটা থেকে বঞ্চিত। কেননা এ এয়ারলাইনসটি আবুধাবী হতে ঢাকা ও চট্টগ্রাম সরাসরি চালু হবার প্রক্রিয়া শুরু হলেও অদৃশ্য কারণে তা বন্ধ হয়ে যায়। আমিরাতে কর্মরত স্বল্প বেতনের প্রবাসীরা আবুধাবি চট্টগ্রাম রুটে এবং আবুধাবি ঢাকা রুটে উইজ এয়ার চালু করার দাবী জানান।আমিরাতে ঈদ ও কুরবানীতে প্রায় সাপ্তাহিক খানিক ছুটি থাকলেও আমাদের দেশের প্রবাসীরা এ সুযোগে দেশে যেতে পারেন না কেবলমাত্র বিমানের উচ্চ মূল্যের কারণে। তাই রেমিট্যান্স যোদ্ধারা বিমানের টিকেটের মূল্য কমানোর পাশাপাশি ফ্লাইট সংখ্যা বাড়ানোর দাবী জানান। তাদের প্রত্যাশা পরবাস বান্ধব সরকার প্রবাসীদের কল্যাণে যথাযথ পদক্ষেপ গ্রহন করবেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page