২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
উপনির্বাচনে রুহিয়ায় বাবার পক্ষে ধানের শীষের প্রচারণায় মেয়ে ডা. ফাইজা পটিয়ায় নাস্তা কম হওয়ায় শ্বাশুড় বাড়ির নির্যাতনে ৩মাসের অন্ত:সত্বা গৃহবধূর মৃত্যু। সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১ উত্তেজিত জনতার বাসে আগুন ও ফায়ার সার্ভিস আটকে বিক্ষোভ পটিয়ায় মিনিট্রাকের ধাক্কায় পথচারী নিহত। পটিয়ায় লুট হওয়া চিনি লামা হতে উদ্ধার। পুঠিয়ায় ৫ মাস থেকে নিখোঁজ ভ্যানচালক আনিছুর রহমান চট্টগ্রামে অংকুর বৃত্তি পরীক্ষায় ১৫ শহস্রাধিক শিক্ষার্থীর অংশগ্রহন খাগড়াছড়ি পানছড়িতে অটোরিকশা-মাহিন্দ্রার সংঘর্ষে এক শিশু নিহত, বিজিবি সদস্যসহ আহত ৩ চার মাসের মধ্যে সাতকানিয়ায় মিনি স্টেডিয়াম: এমপি শাহজাহান চৌধুরী ফরিদপুরে বৃদ্ধের বসতঘর ভাঙচুর ও ৫ লাখ টাকা নেওয়ার অভিযোগ
আন্তর্জাতিক:
অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
     
             

ইউক্রেন পুনঃর্গঠনে ৩ বিলিয়ন ডলার সহযোগিতার প্রতিশ্রুতি যুক্তরাজ্যের

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আন্তর্জাতিক ডেক্স>>>

লন্ডন, ২১ জুন, ২০২৩  রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনের অর্থনীতি পুনর্গঠনে যুক্তরাজ্য আগামী তিন বছরে ৩ বিলিয়ন ডলার সহায়তা দেবে। মঙ্গলবার প্রধানমন্ত্রী ঋষি সুনাক এ ঘোষণা দিয়েছেন।ইউক্রেনকে নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করার জন্য লন্ডনে দুই দিনের সম্মেলনে ৬১টি দেশের ১,০০০ বেশি বিদেশী বিশিষ্ট ব্যক্তি এবং শিল্প মালিক এবং বৈশ্বিক বিনিয়োগকারী যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।
ইন্টারন্যাশনাল ইউক্রেন রিকভারি কনফারেন্স ২০২৩, বুধবার থেকে শুরু হয়েছে; সম্মেলনে যুদ্ধ-বিধ্বস্ত দেশটির বিপর্যস্ত অর্থনীতি শক্তিশালী করতে বেসরকারি-খাতের বিনিয়োগকারীদের কাছ থেকে আরও সাহায্যের আশা করা হচ্ছে।
ডাউনিং স্ট্রিট বলেছে, গত বছরের ফেব্রুয়ারিতে আক্রমণ শুরু হওয়ার পর থেকে ইউক্রেনের জিডিপি ২৯-শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। রাশিয়ান বাহিনী দেশটির অর্থনৈতিক অবকাঠামোর পাশাপাশি শহরগুলো লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে।কিন্তু যুক্তরাজ্যের সমর্থন ইউক্রেনকে স্কুল ও হাসপাতালসহ গুরুত্বপূর্ণ জনসেবাকে শক্তিশালী করতে বিশ্বব্যাংকের প্রয়োজনীয় ঋণ উন্মুক্ত করতে সাহায্য করবে।সুনাক প্রতিনিধিদের বলবেন, প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ভবিষ্যতের দিকে তাকিয়ে ছিলেন এবং তিনি ‘আরও উন্মুক্ত, আরও স্বচ্ছ এবং বিনিয়োগের জন্য প্রস্তুত হওয়ার জন্য সংস্কার চালানোর জন্য দৃঢ় প্রতিজ্ঞ।’
‘এটি একটি প্রাণবন্ত, গতিশীল, সৃজনশীল, ইউরোপীয় দেশ যা বশীভূত হওয়াকে প্রত্যাখান করেছে।’ডাউনিং স্ট্রিট বলেছে, ৩৮টি দেশের ৪০০ টিরও বেশি সংস্থার সম্মিলিত বার্ষিক আয় ১.৬ ট্রিলিয়নেরও বেশি। এই কোম্পানিগুলো ইউক্রেনের পুনরুদ্ধার এবং পুনর্গঠনকে সমর্থন করার প্রতিশ্রুতি দিয়েছে।ভার্জিন, সানোফি, ফিলিপস, হুন্ডাই এবং সিটিসহ বেশ কয়েকটি বহুজাতিক এবং বড় কর্পোরেশন বাণিজ্য, বিনিয়োগ এবং দক্ষতা বিনিময় উৎসাহিত করতে ইউক্রেন বিজনেস কমপ্যাক্টে স্বাক্ষর করেছে।সুনাক বলেছেন, তিনি বিনিয়োগকারীদের আস্থা উন্নত করার জন্য একটি পৃথক কাঠামো চালু করবেন। ইউক্রেনের ভবিষ্যত চাহিদা মেটাতে সাহায্য করার জন্য ঝুঁকি নিয়ে বাণিজ্যিক বীমা বাজারের সাথে কাজ করবেন।
যুক্তরাজ্য আক্রমণের শুরু থেকে ইউক্রেনকে ৩৪৭ মিলিয়ন ডলার সহায়তা প্রদান করেছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page