২৩শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
অপহরণের পর কালো গাড়িতে তুলে যুবককে বর্বর নির্যাতন শিবগঞ্জে দুই কৃতী ব্যক্তিত্বকে সাংবাদিক ফোরামের সংবর্ধনা সাতকানিয়ায় মাদক অপপ্রচারের নেপথ্যে বালুমহাল দখল ও পাওনা টাকার বিরোধ রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক স্থানে অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামালসহ ভারতীয় মাদকদ্রব্য জব্দ ​উন্নত চিকিৎসার জন্য ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে ঢাকায় স্থানান্তর সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে নেত্রকোনায় আরজেএফ এর মানববন্ধন রাজশাহীতে বাড়িতে হামলা, বৈদ্যুতিক মিটার ভাঙচুর ও টাকা-স্বর্ণালংকার চুরির অভিযোগ আরজেএফের সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন পতেঙ্গায় প্রতিমা বিসর্জন কর্মে ধর্মের শিক্ষা প্রতিফলনের আহ্বান- ডিসি জাহিদ সাতকানিয়ায় ৫১০ লিটার চোলাই মদসহ একটি ডাম্পার ট্রাক জব্দ
আন্তর্জাতিক:
অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
     
             

পাবনায় বালু ব্যবসা নিয়ে দ্বন্দ্বে খুন, ঈশ্বরদীর ছাত্রলীগ কর্মী মনা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

জামাল হোসেন পাবনা জেলা প্রতিনিধি>>>

পদ্মা নদীর বালু ব্যবসায় আধিপত্য বিস্তার নিয়ে অন্তর্কোন্দলে পাবনার ঈশ্বরদীর ছাত্রলীগ কর্মী তাফসির আহমেদ মনাকে (২৪) গুলি করে হত্যা করা হয়েছে বলে জানা গেছে। শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের এমপির মোড়ে তাঁর ওপর হামলা হয়। মনার বাড়ি পাকশী ইউনিয়নের দিয়াড় বাঘইল গ্রামে। তিনি বিভিন্ন সময় আলোচিত-সমালোচিত স্থানীয় যুবলীগ নেতা টুনটুনির ভাই।পাকশী ছাত্রলীগের একাধিক নেতা এবং পুলিশের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, পদ্মা নদী থেকে উত্তোলন করা বালুর টাকা ভাগাভাগি এবং বালু ব্যবসার আধিপত্য নিয়ে যুবলীগের একটি গ্রুপের মধ্যে সম্প্রতি অন্তর্কোন্দল দেখা দেয়। পরে মনার দলের দু-তিনজন আলাদা হয়ে যান। প্রতিপক্ষ দলটি মনা হত্যায় জড়িত থাকতে পারে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ঈশ্বরদী থানার ওসি অরবিন্দ সরকার জানান, লক্ষ্মীকুণ্ডা গ্রামের এমপি মোড়ে ইকাবুলের দোকানে বসেছিলেন ছাত্রলীগ কর্মী মনা। ওই সময় হেলমেট পরে কয়েক দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে মনাকে লক্ষ্য করে গুলি করে দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এদিকে মনাকে হত্যার এক দিন পেরিয়ে গেলেও এখনও থানায় মামলা হয়নি। রোববার সন্ধ্যায় ময়নাতদন্ত শেষে তাঁর মরদেহ বাড়িতে পৌঁছায়। পরে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী, ওসি অরবিন্দসহ পুলিশ সদস্যদের উপস্থিতিতে লাশ দাফন করা হয়

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page