৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সুনামগঞ্জের গোবিন্দগঞ্জ এলাকায় বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে ৪ জন আহত শিক্ষক ও শিক্ষা অফিসে জনবল সংকট: বাঁশখালীতে হুমকির মুখে প্রাথমিক শিক্ষা কার্যক্রম টেকনাফে ২০ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক চাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় আহত কলেজছাত্র মাহিনের বিদায়, নাঙ্গলমোড়ায় শোকের ছায়া বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ পটিয়ায় বেশি মূল্য সার বিক্রি করায় উপজেলা প্রশাসনের জরিমানা। রেজু বরইতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি প্রসেন তংচংগ্যা নাগেশ্বরীতে বিজয় হত্যার আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন, সড়ক অবরোধ পটিয়ায় দুটি উন্নয়ন প্রকল্পের কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন -এম পি এনাম পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে চারজন আটক
আন্তর্জাতিক:
বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ ইসলামাবাদের হাসপাতালে এসি বিস্ফোরণে ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু
     
             

হার্ডিঞ্জ ব্রিজের নিচে সড়ক নির্মাণ কাজ বন্ধ করে দিলেন রেল কর্তৃপক্ষ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

জামাল হোসেন পাবনা জেলা প্রতিনিধি>>>

পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী হার্ডিঞ্জ সেতুর নিচে উপজেলা প্রকৌশল বিভাগের সড়ক স্থাপনার কাজ বন্ধ করে দিয়েছেন পাকশী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক (ডিআরএম) শাহ সুফী নুর মোহাম্মদ।উপজেলার পাকশী ইউনিয়নের শত বছর অতিক্রম করা কেপিআই স্থাপনা হার্ডিঞ্জ ব্রিজের নিচে পাকশী বিভাগীয় রেলওয়ের একটি পরিদর্শন টিম ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দিয়েছেন।এ সময় পাকশী বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) শাহ সুফী নুর মোহাম্মদ, রেলওয়ে প্রকৌশলী-২ বীরবল মণ্ডল, রেলওয়ের নির্বাহী প্রকৌশলী শিপন আলীসহ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্য, রেলওয়ে কর্মচারীরা উপস্থিত ছিলেন।পাকশী বিভাগীয় রেলওয়ে কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, পাবনার ঈশ্বরদী উপজেলায় পদ্মা নদীর ওপর হার্ডিঞ্জ সেতু রেলওয়ের সর্ববৃহৎ একটি কেপিআই স্থাপনা। রেলওয়ে কর্মকর্তাদের সঙ্গে কোনো প্রকার আলোচনা না করেই ঈশ্বরদী উপজেলা প্রকৌশলী বিভাগ সম্পূর্ণ এখতিয়ার বহির্ভূতভাবে পাকশী হার্ডিঞ্জ ব্রিজের নিচ দিয়ে হঠাৎ করে সড়ক স্থাপনার কাজ শুরু করে। বৃহস্পতিবার (১৫ জুন) সকালে খবর পেয়ে পাকশী বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) শাহ সুফী নুর মোহাম্মদসহ রেলওয়ে কর্মকর্তাদের একটি টিম ঘটনাস্থল গিয়ে কাজ বন্ধ করার নির্দেশ দেন।এ ব্যাপারে পাকশী বিভাগীয় প্রকৌশলী-২ বীরবল মণ্ডল জানান, বৃহৎ রেলব্রিজটি একশ বছর টিকে আছে এখনো। এটা তো এমনি এমনি টিকে নাই। রেলওয়ে কর্তৃপক্ষ বৃহৎ রেলব্রিজটিকে সার্বিকভাবে তত্ত্বাবধান করে আসছে বলেই এখনো ব্রিজটি আছে।পাকশী বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) শাহ সুফী নুর মোহাম্মদ জানান, কে বা কারা রাতের অন্ধকারে আমাদের অবগত না করে কোনো ধরনের রাষ্ট্রীয় চিন্তাভাবনা না করে নিজেদের স্বার্থে পাকশী হার্ডিঞ্জ ব্রিজের নিচে রাস্তা নির্মাণ কাজ শুরু করেছিল। আমরা খবর পেয়ে রাস্তা নির্মাণ কাজটি বন্ধ করেছি।রেলওয়ে কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই রেলওয়ে কেপিআই স্থাপনার জায়গায় সড়ক স্থাপনার কাজ করতে পারে কিনা? এ ব্যাপারে প্রশ্ন করা হলে ঈশ্বরদী উপজেলা নির্বাহী প্রকৌশলী এনামুল কবীর জানান, নদীর ঘাট এলাকায় রাস্তা নির্মাণের একটি বাজেট ছিল। আমি সেটা কাজে লাগাতে চেয়েছিলাম। যেহেতু সেখানে নদীর ঘাট আছে, রেল কর্তৃপক্ষ আপত্তি জানিয়েছেন, ঘাট এলাকার ওই রাস্তাটি আমরা অন্য কোনো নদীর ঘাট এলাকায় নির্মাণ করব।ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুবীর কুমার দাস জানান, এ ব্যাপারে উপজেলা নির্বাহী প্রকৌশলীকে নির্দেশ দেওয়া হয়েছে সড়ক স্থাপনার কাজ বন্ধ রাখার জন্য, কাজটি আপাতত বন্ধ আছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page