৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চাটখিলে পূবালী ব্যাংকের ক্যাশলেস বাজার গড়তে মতবিনিময়, বিভিন্ন প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ চাটখিলে আকিজ বশির গ্লাসের এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন সাতকানিয়ায় সাক্ষরতা দিবস পালিত: নিরক্ষরতা দূরীকরণের আহ্বান মহেশখালী হোয়ানকে ছুরিকাঘাতে গৃহবধূ নিহত হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর মৃত্যু, স্বজনদের ভাঙচুর ও ক্ষোভ পটিয়ায় ট্রাকের সাথে ভটভটির সংর্ঘষে ডেকোরেশন কর্মীর মৃত্যু। শান্তিগঞ্জের টাইলা গ্রামে বসতভিটার বারান্দা ভেঙ্গে রাস্তা তৈরী চেষ্টায় জেলা প্রশাসক ও এলজিইডি নির্বাহী প্রকৌশলী বরাবরে অভিযোগ পটুয়াখালীতে অস্ত্র ও ধর্ষণ মামলার আসামি রাসেল ফকির গ্রেফতার। সুনামগঞ্জের জেলা প্রশাসকের সাথে শুভেচ্ছা বিনিময় করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার নেতৃবৃন্দরা ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন – রাষ্ট্রপতি
আন্তর্জাতিক:
বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ ইসলামাবাদের হাসপাতালে এসি বিস্ফোরণে ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু
     
             

চাটখিলে পূবালী ব্যাংকের ক্যাশলেস বাজার গড়তে মতবিনিময়, বিভিন্ন প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনেয়ারুল আজিমঃ নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর চাটখিলে নগদ লেনদেন কমিয়ে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে জনপ্রিয় করার লক্ষ্যে ‘ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ও বাংলা QR ট্রানজেকশন—ক্যাশলেস চাটখিল বাজার’ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে চাটখিল উপজেলা সভাকক্ষে পূবালী ব্যাংক পিএলসি, চাটখিল শাখার উদ্যোগে ‘ক্যাশলেস চাটখিল বাজার’ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান। তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ক্যাশলেস লেনদেনের বিকল্প নেই। নিরাপদ ও ডিজিটাল অর্থনীতি গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংকের নেওয়া উদ্যোগ বাস্তবায়নে ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষের অংশগ্রহণ প্রয়োজন।মতবিনিময় সভায় পূবালী ব্যাংকের আঞ্চলিক প্রধান মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা গ্রাহকদের কাছে পৌঁছে দিতে পূবালী ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ। ডিজিটাল লেনদেনের মাধ্যমে সময় ও খরচ কমার পাশাপাশি নগদ অর্থ বহনের ঝুঁকিও কমে আসে। তিনি চাটখিল বাজারের ব্যবসায়ীদের বাংলা QR-সহ ডিজিটাল লেনদেনে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।পূবালী ব্যাংক পিএলসি, চাটখিল শাখার ব্যবস্থাপক নাঈমুর রহমানের সভাপতিত্বে সভায় চাটখিল বাজারের ব্যবসায়ী মোজাম্মেল হোসেন লল্টু সহ নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।পাশাপাশি পূবালী ব্যাংকের সামাজিক দায়বদ্ধতা (CSR) কর্মসূচির অংশ হিসেবে চাটখিল উপজেলা পরিষদ, চাটখিল মহিলা ডিগ্রি কলেজসহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।বৃক্ষরোপণ কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। এ সময় বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বৃক্ষরোপণের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যেও পরিবেশ সচেতনতা বৃদ্ধি পাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।দিনব্যাপী এসব কর্মসূচির মাধ্যমে একদিকে চাটখিল বাজারকে আধুনিক ও ক্যাশলেস লেনদেনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়, অন্যদিকে পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দেওয়া হয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

চাটখিলে আকিজ বশির গ্লাসের এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন
সাতকানিয়ায় সাক্ষরতা দিবস পালিত: নিরক্ষরতা দূরীকরণের আহ্বান
মহেশখালী হোয়ানকে ছুরিকাঘাতে গৃহবধূ নিহত
হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর মৃত্যু, স্বজনদের ভাঙচুর ও ক্ষোভ
পটিয়ায় ট্রাকের সাথে ভটভটির সংর্ঘষে ডেকোরেশন কর্মীর মৃত্যু।
শান্তিগঞ্জের টাইলা গ্রামে বসতভিটার বারান্দা ভেঙ্গে রাস্তা তৈরী চেষ্টায় জেলা প্রশাসক ও এলজিইডি নির্বাহী প্রকৌশলী বরাবরে অভিযোগ
পটুয়াখালীতে অস্ত্র ও ধর্ষণ মামলার আসামি রাসেল ফকির গ্রেফতার।
সুনামগঞ্জের জেলা প্রশাসকের সাথে শুভেচ্ছা বিনিময় করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার নেতৃবৃন্দরা

You cannot copy content of this page