৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
কাগজে চুক্তির সুখবর, মাঠে মোনাকোর কাছে পিএসজির হার উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযান: বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার এবার কালবেলার সাংবাদিককে প্রাণনাশের হুমকি দিলেন এসিল্যান্ড সাতকানিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ দীর্ঘ ১৩ বছর ধরে বিনা বেতনে মানবেতর জীবনযাপন করছেন তিন পার্বত্য চট্টগ্রাম আগামীকাল লালদিঘী ময়দান জনসমুদ্রে পরিণত হবে : মুহাম্মদ শাহজাহান চাটখিলে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্নাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত সুনামগঞ্জের শান্তিগঞ্জের দেবগ্রামে কারেন্টের তার থেকে আগুন লেগে তিনটি পরিবারের বসতভিটা পুড়ে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি কুড়িগ্রামে প্রতিবন্ধী নারী সাত মাসের অন্তঃসত্তা।
আন্তর্জাতিক:
জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ ইসলামাবাদের হাসপাতালে এসি বিস্ফোরণে ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: শুরু হয়েছে কনস্যুলার কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ
     
             

কাগজে চুক্তির সুখবর, মাঠে মোনাকোর কাছে পিএসজির হার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন
  • ডেক্স রিপোর্ট:

কোচ লুইস এনরিকের সঙ্গে চুক্তির মেয়াদ আরও তিন বছর বাড়িয়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। নতুন চুক্তিতে ২০৩০ সাল পর্যন্ত ফরাসি ক্লাবটির ডাগআউটে থাকবেন স্প্যানিশ এই কোচ। তবে চুক্তি নবায়নের সুখবরের দিনটিই মাঠে হতাশায় কাটাতে হয়েছে পিএসজিকে। মোনাকোর কাছে ২-১ গোলে হেরেছে এনরিকের দল। চলতি মৌসুমের শেষেই এনরিকের আগের চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। মোনাকোর বিপক্ষে লিগ ম্যাচ শুরুর আগে তাঁর সঙ্গে নতুন চুক্তির ঘোষণা দেয় পিএসজি। এনরিকের পাশাপাশি একই দিনে আরও পাঁচ ফুটবলারের সঙ্গে চুক্তি নবায়ন করেছে ক্লাবটি। তাঁরা হলেন—জোয়াও নেভেস, ফাবিয়ান রুইজ, উইলিয়ান পাচো, লুকাস বেরালদো ও সেনি মায়ুলু। চুক্তি নবায়ন প্রসঙ্গে পিএসজি সভাপতি নাসের আল-খেলাইফি বলেন, এসব খেলোয়াড় ক্লাবের বর্তমান ও ভবিষ্যৎ পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ। দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে একসঙ্গে এগিয়ে গিয়ে সমর্থকদের গর্ব করার মতো আরও ইতিহাস গড়তে চান তাঁরা। তবে মাঠের ফল সেই আনন্দকে অনেকটাই ম্লান করে দিয়েছে। মোনাকোর কাছে হারের ফলে লিগ আঁতে নতুন মৌসুমে তিন ম্যাচ খেলেও জয়ের দেখা পায়নি পিএসজি। ম্যাচ শেষে নতুন চুক্তি নিয়ে এনরিকের কণ্ঠেও ছিল না বাড়তি উচ্ছ্বাস। তিনি বলেন, একই ক্লাবে তিন বছরের বেশি সময় থাকা তাঁর ক্যারিয়ারে এবারই প্রথম। পিএসজিতে দায়িত্ব নেওয়ার প্রথম বছরের তুলনায় এখন তিনি আরও বেশি অনুপ্রাণিত। একই সঙ্গে নতুন দায়িত্বের প্রতি সুবিচার করার আশাবাদও জানিয়েছেন তিনি। ২০২৩-২৪ মৌসুমের আগে পিএসজির দায়িত্ব নেন সাবেক বার্সেলোনা ও স্পেন কোচ এনরিকে। তাঁর অন্যতম বড় লক্ষ্য ছিল পিএসজিকে প্রথমবারের মতো ইউরোপিয়ান শিরোপা এনে দেওয়া। সেই লক্ষ্য পূরণে অবশ্য বেশি সময় লাগেনি। ২০২৫ সালের চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ইন্টার মিলানকে ৫-০ গোলে উড়িয়ে ইতিহাস গড়ে পিএসজি। এরপর গত মে মাসে আর্সেনালকে পেনাল্টি শুটআউটে হারিয়ে শিরোপা ধরে রাখে তারা। এনরিকে দায়িত্ব নেওয়ার পর পিএসজি জিতেছে তিনটি লিগ আঁ শিরোপা ও দুটি ফরাসি কাপও। এদিকে খেলোয়াড়দের মধ্যে ফাবিয়ান রুইজের চুক্তি বাড়ানো হয়েছে আগামী মৌসুমের শেষ পর্যন্ত। তাঁর চুক্তিতে আরও এক বছর বাড়ানোর সুযোগ রাখা হয়েছে। অন্যদিকে জোয়াও নেভেস, লুকাস বেরালদো, উইলিয়ান পাচো ও সেনি মায়ুলুর সঙ্গে নতুন চুক্তির মেয়াদ ২০৩১ সাল পর্যন্ত।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page