বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমার ধারা অব্যাহত রয়েছে। বুধবার সকালে আন্তর্জাতিক বাজারে বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১.৭৮ ডলার বা ২.০ শতাংশ কমে ৮৬.৮০ ডলারে নেমে এসেছে। একই সময়ে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১.৪৯ ডলার বা ১.৮ শতাংশ হ্রাস পেয়ে ৮০.৮৭ ডলারে দাঁড়িয়েছে। এর আগে গত মঙ্গলবারও আন্তর্জাতিক বাজারে তেলের উভয় বেঞ্চমার্কেই ৩ শতাংশের বেশি দরপতন হয়েছিল।
জ্বালানি তেলের এই দরপতনের পেছনে হরমুজ প্রণালি চালুর বিষয়ে ইরানের নতুন উদ্যোগকে বড় কারণ হিসেবে দেখা হচ্ছে। ইরান জানিয়েছে, তারা প্রতিবেশী দেশ ওমানের সঙ্গে এ বিষয়ে পুনরায় আলোচনা শুরু করেছে। এই খবরে জলপথটি পুনরায় উন্মুক্ত হওয়ার নতুন আশা তৈরি হয়েছে, যা বিশ্ববাজারে তেলের দামে সরাসরি প্রভাব ফেলেছে।
সূত্র: দৈনিক আমার দেশ


মন্তব্য