২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
‘আমার মৃত্যুর জন্য জামালগঞ্জের ইউএনও দায়ী’, ফেসবুকে পোস্ট দিয়ে আলোচনায় এসিল্যান্ড সুনামগঞ্জের সীমান্ত এলাকায় চোরাচালান এবং পুশইন প্রতিরোধে পৃথক দুটি জনসচেতনতামূলক সভা প্রধানমন্ত্রীর কাছে ১৭ বছর তৃণমূলের নির্যাতিত ও ত্যাগিদের মূল্যায়নের দাবীতে যুবদল নেতার খোলা চিঠি রাজশাহীতে সরকারি রাস্তা দখল নিয়ে সংঘর্ষ: সংবাদকর্মীসহ আহত ৩, চন্দ্রিমা থানায় এজাহার ঠাকুরগাঁওয়ে রুহিয়া মাটিতে বিদেশি ফল আনারকলি চাষে সফল উদ্যোক্তা রিমুন উপনির্বাচনে রুহিয়ায় বাবার পক্ষে ধানের শীষের প্রচারণায় মেয়ে ডা. ফাইজা পটিয়ায় নাস্তা কম হওয়ায় শ্বাশুড় বাড়ির নির্যাতনে ৩মাসের অন্ত:সত্বা গৃহবধূর মৃত্যু। সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১ উত্তেজিত জনতার বাসে আগুন ও ফায়ার সার্ভিস আটকে বিক্ষোভ পটিয়ায় মিনিট্রাকের ধাক্কায় পথচারী নিহত। পটিয়ায় লুট হওয়া চিনি লামা হতে উদ্ধার।
আন্তর্জাতিক:
অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
     
             

যুক্তরাষ্ট্রের সামরিক গবেষণার প্রযুক্তিতে বিশ্ববাজারে আধিপত্য চীনের রোবট কুকুরের

  

চীনের রোবট কুকুর নির্মাতা প্রতিষ্ঠান ইউনিট্রি রোবোটিকস বর্তমানে বিশ্ববাজারে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছে। অবাক করা বিষয় হলো, এই প্রতিষ্ঠানের সাফল্যের পেছনে রয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক অর্থায়নে পরিচালিত গবেষণার প্রযুক্তি। ২০১০ থেকে ২০২০ সাল পর্যন্ত মার্কিন সেনাবাহিনীর অর্থায়নে ‘রোবোটিকস কোলাবরেটিভ টেকনোলজি অ্যালায়েন্স’ শীর্ষক একটি বিশেষ গবেষণা কর্মসূচি পরিচালিত হয়েছিল। এতে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি), ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়া এবং নাসার মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো অংশ নেয়। এই গবেষণার মাধ্যমে চারপেয়ে রোবটের চলাচল ও নকশা নিয়ে যে প্রযুক্তি উদ্ভাবিত হয়েছিল, তার সঙ্গে ইউনিট্রির জনপ্রিয় ‘গো’ সিরিজের রোবটের নকশার ব্যাপক মিল রয়েছে।

এমআইটির গবেষক বেন কাটজ জানিয়েছেন, ইউনিট্রির রোবট কুকুরের নকশা এমআইটির তৈরি ‘মিনি চিতা’ রোবটের প্রায় হুবহু অনুলিপি। যদিও মার্কিন গবেষণার ফলাফলগুলো জনসমক্ষে উন্মুক্ত ছিল, কিন্তু যুক্তরাষ্ট্র এই প্রযুক্তিকে বড় পরিসরে বাণিজ্যিক উৎপাদনে রূপ দিতে ব্যর্থ হয়। এর বিপরীতে চীন অত্যন্ত দ্রুততার সঙ্গে এই প্রযুক্তি কাজে লাগিয়ে সাশ্রয়ী মূল্যে ব্যাপক উৎপাদন শুরু করে। ২০২৩ সালে বাজারে আসা ইউনিট্রির ‘গো২’ মডেলটির দাম মাত্র ১ হাজার ৬০০ ডলার নির্ধারণ করা হয়, যা বিশ্ববাজারে ব্যাপক জনপ্রিয়তা অর্জনে সহায়তা করেছে।

ইউনিট্রির সাম্প্রতিক ব্যবসায়িক তথ্য অনুযায়ী, গত বছর প্রতিষ্ঠানটি ১৮ হাজারের বেশি চারপেয়ে রোবট এবং ৫ হাজার ৫০০-এর বেশি মানবসদৃশ রোবট বিক্রি করেছে। বর্তমানে কোম্পানিটির বাজারমূল্য প্রায় ৯ বিলিয়ন ডলারে পৌঁছেছে বলে ধারণা করা হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করেন, গবেষণায় যুক্তরাষ্ট্র এগিয়ে থাকলেও চীনের সরকারি সহায়তা, বিশাল উৎপাদন নেটওয়ার্ক এবং দ্রুত বাজারজাতকরণ সক্ষমতার কারণে তারা প্রতিযোগিতায় এগিয়ে যাচ্ছে।

এদিকে, ইউনিট্রির রোবট কুকুর চীনের সামরিক বাহিনীর মহড়ায় ব্যবহারের ভিডিও সামনে আসায় উদ্বেগ তৈরি হয়েছে। যদিও প্রতিষ্ঠানটির দাবি, তাদের রোবট মূলত বেসামরিক ব্যবহারের জন্য তৈরি। তবুও সম্প্রতি যুক্তরাষ্ট্র ইউনিট্রিকে চীনের প্রতিরক্ষা শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট কোম্পানির তালিকায় অন্তর্ভুক্ত করেছে। বিশ্লেষকদের মতে, কেবল নিষেধাজ্ঞা দিয়ে চীনের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকা সম্ভব নয়; বরং যুক্তরাষ্ট্রের উচিত গবেষণার পাশাপাশি উদ্ভাবনগুলোকে দ্রুত বাণিজ্যিক উৎপাদনে নিয়ে আসার সক্ষমতা তৈরি করা।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page