২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
‘আমার মৃত্যুর জন্য জামালগঞ্জের ইউএনও দায়ী’, ফেসবুকে পোস্ট দিয়ে আলোচনায় এসিল্যান্ড সুনামগঞ্জের সীমান্ত এলাকায় চোরাচালান এবং পুশইন প্রতিরোধে পৃথক দুটি জনসচেতনতামূলক সভা প্রধানমন্ত্রীর কাছে ১৭ বছর তৃণমূলের নির্যাতিত ও ত্যাগিদের মূল্যায়নের দাবীতে যুবদল নেতার খোলা চিঠি রাজশাহীতে সরকারি রাস্তা দখল নিয়ে সংঘর্ষ: সংবাদকর্মীসহ আহত ৩, চন্দ্রিমা থানায় এজাহার ঠাকুরগাঁওয়ে রুহিয়া মাটিতে বিদেশি ফল আনারকলি চাষে সফল উদ্যোক্তা রিমুন উপনির্বাচনে রুহিয়ায় বাবার পক্ষে ধানের শীষের প্রচারণায় মেয়ে ডা. ফাইজা পটিয়ায় নাস্তা কম হওয়ায় শ্বাশুড় বাড়ির নির্যাতনে ৩মাসের অন্ত:সত্বা গৃহবধূর মৃত্যু। সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১ উত্তেজিত জনতার বাসে আগুন ও ফায়ার সার্ভিস আটকে বিক্ষোভ পটিয়ায় মিনিট্রাকের ধাক্কায় পথচারী নিহত। পটিয়ায় লুট হওয়া চিনি লামা হতে উদ্ধার।
আন্তর্জাতিক:
অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
     
             

উত্তর গাজায় ফিলিস্তিনিদের মানবঢাল হিসেবে ব্যবহারের অভিযোগ: নতুন তথ্য প্রকাশ

  

ফিলিস্তিনের অবরুদ্ধ উত্তর গাজায় ইসরাইলি বাহিনীর হাতে দুই ফিলিস্তিনি বৃদ্ধের প্রাণহানির ঘটনার কয়েক ঘণ্টা আগের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছবিটিতে বেইত লাহিয়া এলাকার বাসিন্দা নাদি মারুফ ও আলী মারুফকে চোখ বাঁধা অবস্থায় দেখা যায়। ফিলিস্তিনি সাংবাদিক ইউনুস তিরাউই এক্স হ্যান্ডেলে ছবিটি প্রকাশ করে এই অমানবিক ঘটনার বিবরণ তুলে ধরেছেন। ফাঁস হওয়া এই ছবি সামরিক অভিযানের সময় বেসামরিক নাগরিকদের ওপর নিপীড়নের অভিযোগকে নতুন করে আলোচনায় নিয়ে এসেছে।

সাংবাদিক তিরাউইয়ের তথ্য অনুযায়ী, ওই দুই বৃদ্ধকে ইসরাইলি সেনারা কোনো ভবনে প্রবেশের আগে জোরপূর্বক ভেতরে পাঠাতো। ছবিটিতে তাদের পরনে কেবল অন্তর্বাস দেখা গেছে এবং একজনের হাত পেছনে বাঁধা ছিল। তিরাউই অভিযোগ করেন, ইসরাইলি বাহিনীর কেফির ব্রিগেডের ৯২তম ব্যাটালিয়নের সদস্যরা বেইত লাহিয়া থেকে তাদের তুলে নিয়ে যায়। এরপর দীর্ঘ সময় ধরে তাদের মানবঢাল হিসেবে আটকে রাখা হয় এবং পরবর্তীতে নির্মমভাবে প্রাণ কেড়ে নেওয়া হয়।

ঘটনার ধারাবাহিকতায় জানা যায়, আল-তাওয়াম গোলচত্বরের কাছে ওই দুই ব্যক্তিকে ছেড়ে দেওয়ার আগে বেশ কিছুদিন জিম্মি করে রাখা হয়েছিল। মানবঢাল হিসেবে ব্যবহারের তিন দিন পর তাদের স্বজনরা মরদেহগুলো উদ্ধার করেন। এর আগে ২০২৫ সালের অক্টোবরেও তিরাউই এই দুই ফিলিস্তিনিকে তুলে নেওয়ার বিষয়টি জানিয়েছিলেন। ইসরাইলি সেনারা বিস্ফোরক বা যোদ্ধা শনাক্ত করার অজুহাতে বেসামরিক নাগরিকদের জোর করে বাড়ি ও সুড়ঙ্গের ভেতর পাঠাতো, যা আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন।

জাতিসংঘের তদন্ত প্রতিবেদনেও ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের মানবঢাল হিসেবে ব্যবহারের বিষয়টি উঠে এসেছে। সংস্থাটির মতে, সেনাসদস্যদের সুরক্ষায় বেসামরিক ব্যক্তিদের ঢাল হিসেবে ব্যবহার করা আন্তর্জাতিক আইনের স্পষ্ট পরিপন্থী। বন্দীদের প্রতি অমানবিক আচরণ এবং এমন মর্মান্তিক প্রাণহানির ঘটনা গাজায় ইসরাইলি সামরিক কার্যক্রমের ওপর আন্তর্জাতিক চাপ ও তদন্তের দাবিকে আরও জোরালো করেছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page