৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
অস্ট্রেলিয়া সফরের প্রস্তুতি ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে বড় ব্যবধানে হারল বাংলাদেশ সাড়ে ছয় বছরে মোটরসাইকেল দুর্ঘটনায় ১৫ হাজারের বেশি প্রাণহানি রাশিয়ার জ্বালানি ক্রেতাদের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পেলেন ট্রাম্প প্রেক্ষাপট: বিপাকে যুক্তরাষ্ট্র, ‘যুদ্ধ অবসানে পথ’ খুঁজছেন শীর্ষ জেনারেল তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানাল আরব বিশ্ব তাহিরপুরের এক ব্যবসায়ীর মাথায় পিস্তল ঠেকিয়ে মোটা অংকের চাদা দাবি ছাএলীগ ক্যাডারের কলমাকান্দায় গণেশ্বরী নদীর কাঠের ব্রিজ ভেঙে ১০ গ্রামের যাতায়াত বিচ্ছিন্ন কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাস ও অটোরিকশার সংঘর্ষে নিহত ২ বাংলাদেশ নারী ক্রিকেট দলে বিদেশি কোচ নিয়োগের পরিকল্পনা বিসিবির প্রেক্ষাপট: অস্ট্রেলিয়ার তৃতীয় সারির দলের কাছে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ
আন্তর্জাতিক:
রাশিয়ার জ্বালানি ক্রেতাদের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পেলেন ট্রাম্প প্রেক্ষাপট: বিপাকে যুক্তরাষ্ট্র, ‘যুদ্ধ অবসানে পথ’ খুঁজছেন শীর্ষ জেনারেল তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানাল আরব বিশ্ব প্রেক্ষাপট: ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়াচ্ছে হিজবুল্লাহ, কীভাবে বদলে যাচ্ছে তাদের যুদ্ধকৌশল বর্ণবাদ ও ইসলামবিদ্বেষ উসকে দেওয়ার অভিযোগ ইলন মাস্কের বিরুদ্ধে পাকিস্তানের ৩ শহরের বাইরে সংবাদ সংগ্রহে বিদেশি সাংবাদিকদের জন্য নতুন বিধিনিষেধ গ্রিসে ৪৮ ঘণ্টায় দুই শতাধিক অভিবাসী উদ্ধার, বড় অংশই বাংলাদেশি শিশু-কিশোরদের সুরক্ষায় ব্যর্থতা: মেটাকে ৫৬ কোটি ৭০ লাখ ডলার জরিমানা মক্কায় ৪৬তম কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় কাতারের অংশগ্রহণ ট্রাম্পের নাটকীয় কূটনীতি ব্যর্থ কৌশল, অভিযোগ ইরানের স্পিকার গালিবাফের
     
             

রাশিয়ার জ্বালানি ক্রেতাদের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পেলেন ট্রাম্প

  

রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের লক্ষ্যে মার্কিন সিনেটে একটি গুরুত্বপূর্ণ বিল পাস হয়েছে। এই বিলের আওতায় রাশিয়ার তেল বা প্রাকৃতিক গ্যাসের বিশ্বের শীর্ষ পাঁচ ক্রেতা দেশের ওপর ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের বিশেষ ক্ষমতা পেয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেনের কট্টর সমর্থক ও প্রয়াত রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহামের সম্মানে নামকরণ করা এই বিলটি সিনেটে ৮৬-১১ ভোটে অনুমোদন লাভ করেছে। আগামী ৩১ আগস্ট মার্কিন হাউজ অব রিপ্রেজেন্টিটিভে নতুন অধিবেশনে বিলটি চূড়ান্ত অনুমোদনের জন্য উত্থাপন করা হবে।

প্রায় চার বছর ধরে চলমান ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়ার ওপর নতুন করে কঠোর নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়ে আসছিলেন লিন্ডসে গ্রাহাম। সিনেটে তার স্থলাভিষিক্ত বোন ডারলিন গ্রাহাম এই বিলের গুরুত্ব তুলে ধরে বলেন, এটি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সরাসরি এবং কার্যকরভাবে আঘাত করবে। বর্তমানে ভারত, চীন, আজারবাইজান, হাঙ্গেরি এবং স্লোভাকিয়া রাশিয়া থেকে তেল ও গ্যাসের শীর্ষ পাঁচ আমদানিকারক দেশের তালিকায় রয়েছে। তবে যেসব দেশ তাদের মোট প্রাকৃতিক গ্যাসের চাহিদার ১৫ শতাংশের কম রাশিয়া থেকে আমদানি করে এবং তা হ্রাসে সক্রিয় পদক্ষেপ নিচ্ছে, তাদের জন্য এই বিলে শিথিলতার সুযোগ রাখা হয়েছে।

প্রস্তাবিত এই আইনটিতে পুতিনসহ রাশিয়ার শীর্ষ রাজনৈতিক ও সামরিক কর্মকর্তাদের পাশাপাশি দেশটির আর্থিক প্রতিষ্ঠান ও জ্বালানি প্রকল্পগুলোর ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের কথা বলা হয়েছে। এছাড়া রুশ তেল ও জ্বালানি রাজস্বের ওপর বিদ্যমান মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে মস্কো যেসব পুরোনো ও নতুন পতাকাবাহী তেলের ট্যাংকার ব্যবহার করছে, সেগুলোকে এই বর্ধিত নিষেধাজ্ঞার আওতায় আনা হবে।

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার পাশাপাশি এই বিলে ১৯৯৬ সালের ‘ইরান স্যাংশনস অ্যাক্ট’-এর মেয়াদ ২০৩১ সাল পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এই আইনের মাধ্যমে মূলত ইরানের জ্বালানি খাতে বিনিয়োগকারী বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের ওপর জরিমানা আরোপ করা হয়ে থাকে। নতুন এই বিলটি কার্যকর হলে তা বৈশ্বিক জ্বালানি বাজারে রাশিয়ার প্রভাব কমিয়ে আনার ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

প্রেক্ষাপট: বিপাকে যুক্তরাষ্ট্র, ‘যুদ্ধ অবসানে পথ’ খুঁজছেন শীর্ষ জেনারেল
তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানাল আরব বিশ্ব
প্রেক্ষাপট: ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়াচ্ছে হিজবুল্লাহ, কীভাবে বদলে যাচ্ছে তাদের যুদ্ধকৌশল
বর্ণবাদ ও ইসলামবিদ্বেষ উসকে দেওয়ার অভিযোগ ইলন মাস্কের বিরুদ্ধে
পাকিস্তানের ৩ শহরের বাইরে সংবাদ সংগ্রহে বিদেশি সাংবাদিকদের জন্য নতুন বিধিনিষেধ
গ্রিসে ৪৮ ঘণ্টায় দুই শতাধিক অভিবাসী উদ্ধার, বড় অংশই বাংলাদেশি
শিশু-কিশোরদের সুরক্ষায় ব্যর্থতা: মেটাকে ৫৬ কোটি ৭০ লাখ ডলার জরিমানা
মক্কায় ৪৬তম কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় কাতারের অংশগ্রহণ

You cannot copy content of this page