ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা ইয়েমেনের কেন্দ্রীয় ও পূর্বাঞ্চলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, এই হামলায় আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বাহিনীর অন্তত ৩০ জন সেনা প্রাণ হারিয়েছেন এবং আরও ৫০ জন আহত হয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক ইয়েমেনের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, মারিব ও হাদরামৌত প্রদেশের সামরিক ক্যাম্পগুলোকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়।
সরকারি বাহিনী তাদের ক্যাম্পে হামলার বিষয়টি নিশ্চিত করলেও ক্ষয়ক্ষতির বিস্তারিত বিবরণ দেয়নি। অন্যদিকে, হুতিরা তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য না করলেও একটি বড় সামরিক অভিযান নিয়ে শীঘ্রই আনুষ্ঠানিক বিবৃতি দেওয়ার কথা জানিয়েছে। ২০২২ সালের এপ্রিলে দেশটিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর এটি সংঘাতের অন্যতম বড় ঘটনা। ওই যুদ্ধবিরতির মাধ্যমে সৌদি নেতৃত্বাধীন জোট এবং হুতিদের মধ্যে দীর্ঘদিনের বড় ধরনের লড়াই অনেকটা স্তিমিত হয়েছিল, যা বর্তমান হামলায় নতুন করে উত্তেজনার সৃষ্টি করেছে।
২০২২ সালের এপ্রিলে ইয়েমেনে একটি কার্যত যুদ্ধবিরতি স্বাক্ষরিত হওয়ার পর থেকে সর্বশেষ এসব হামলা দেশটিতে সংঘাতের বড় ধরনের বৃদ্ধি পেলো।
তবে হামলায় কী পরিমাণে ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে- সেই সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি।
সূত্র: মানবজমিন


মন্তব্য