৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে পিএসজিকে ৩-০ গোলে উড়িয়ে দিল মায়োর্কা ক্রিকেটের ২২ গজে সেঞ্চুরি করা একমাত্র মানুষ নরমান গর্ডন মাকে বিয়েতে আমন্ত্রণ না জানানোয় চাকরি হারালেন চীনা তরুণ প্রেক্ষাপট: কাতারে খোলা জায়গায় গাড়ি ধোয়া নিষিদ্ধ: অমান্য করলে কঠোর আইনি ব্যবস্থা পাকিস্তানের দাপুটে জয়ে সিরিজ শেষ সমতায় দর্শনার্থীদের জন্য উন্মুক্ত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর, প্রথম দিনের সব টিকিট বিক্রি নরেন্দ্র মোদির ভিডিও সরানোর ঘটনায় মার্ক জাকারবার্গকে ৩ দিনের আলটিমেটাম দক্ষিণ লেবাননে ফের ইসরাইলি হামলা, যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ কিশোরগঞ্জে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন  পটিয়ায় বিএনপির গণতন্ত্রের বিজয় মিছিলে বৃষ্টিতে হাজারো মানুষের ঢল।
আন্তর্জাতিক:
মাকে বিয়েতে আমন্ত্রণ না জানানোয় চাকরি হারালেন চীনা তরুণ নরেন্দ্র মোদির ভিডিও সরানোর ঘটনায় মার্ক জাকারবার্গকে ৩ দিনের আলটিমেটাম দক্ষিণ লেবাননে ফের ইসরাইলি হামলা, যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ মালয়েশিয়ায় ১৫ হাজার বিদেশি কর্মীর আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ প্রধানমন্ত্রীর হরমুজ প্রণালিতে নতুন নৌপথ নিয়ে ওমানের সঙ্গে সমঝোতার পথে ইরান জার্মানির বিমানবন্দরে বিস্ফোরকবাহী ড্রোন: নেপথ্যে কি রাশিয়ার নাশকতা? ট্রাম্পের কথায় ও কাজে মিল নেই, দাবি ইরানের সংসদ সদস্য ইসমাইল কোওসারির প্রীতি জিন্টার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে দীর্ঘ নীরবতা ভাঙলেন ব্রেট লি তীব্র খরার কবলে দানিউব: বেরিয়ে এল দ্বিতীয় বিশ্বযুদ্ধের ডজনখানেক জার্মান যুদ্ধজাহাজ প্রেক্ষাপট: বুরকিনা ফাসোর জনপ্রিয় নেতা থেকে কীভাবে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছেন ইব্রাহিম ত্রাওরে
     
             

মাকে বিয়েতে আমন্ত্রণ না জানানোয় চাকরি হারালেন চীনা তরুণ

  

চীনের হেনান প্রদেশে এক অদ্ভুত ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। হেনান কুয়াংশান ক্রেন কোম্পানির এক তরুণ কর্মী ধুমধাম করে বিয়ের আয়োজন করেন। সেই অনুষ্ঠানে তাঁর সহকর্মীদের পাশাপাশি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুই পেইচুনও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিয়ের অনুষ্ঠান চলাকালীন সিইও সুই পেইচুনের মনে কিছু একটা খটকা লাগে। পরে খোঁজ নিয়ে তিনি জানতে পারেন, বর নিজের মাকেই বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রণ জানাননি।

তরুণের এমন আচরণের পেছনে কারণ ছিল মায়ের সাধারণ চেহারা। নিজের মা বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকলে অতিথিদের সামনে তিনি লজ্জিত হবেন—এমনটাই ছিল ওই তরুণের আশঙ্কা। এই অকৃতজ্ঞতার বিষয়টি জানার পর প্রতিষ্ঠানের চেয়ারম্যান সুই পেইচুন তাৎক্ষণিকভাবে ওই কর্মীকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেন। শুধু চাকরিচ্যুতিই নয়, ওই বৃদ্ধ মায়ের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে তাঁকে নিজের প্রতিষ্ঠানেই একই বেতনে চাকরির ব্যবস্থা করে দিয়েছেন তিনি।

সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন অনুযায়ী, দুই বছর বয়সে বাবা মারা যাওয়ার পর মা একাই অনেক কষ্ট করে সন্তানকে বড় করেছিলেন। অথচ প্রতিষ্ঠিত হওয়ার পর সেই ছেলেই মাকে নিয়ে লজ্জা বোধ করেন। বিয়ের দিন মা যেন অনুষ্ঠানে আসতে না পারেন, সেজন্য তাঁকে কারখানার পাশে একটি জায়গায় একা বসিয়ে রাখা হয়েছিল। সম্প্রতি হেনান কুয়াংশান ক্রেন কোম্পানির শিক্ষানবিশ কর্মীদের জন্য আয়োজিত এক অনুষ্ঠানে তরুণদের নৈতিকতা ও মানবিক মূল্যবোধের গুরুত্ব বোঝাতে গিয়ে সুই পেইচুন নিজেই এই ঘটনাটি প্রকাশ্যে আনেন।

চাকরি হারানোর পর তরুণটি নিজের পদ ফিরে পাওয়ার জন্য বারবার আকুতি-মিনতি করলেও নিজের সিদ্ধান্তে অটল থাকেন চেয়ারম্যান। তিনি সাফ জানিয়ে দেন, মায়ের প্রতি এমন অকৃতজ্ঞ আচরণ করা কর্মীর জন্য প্রতিষ্ঠানে কোনো জায়গা নেই। উল্লেখ্য, সুই পেইচুন তাঁর কর্মীদের বড় অঙ্কের বোনাস দেওয়ার জন্য পরিচিত। সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনাটি ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে। নেটিজেনদের মধ্যে বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

নরেন্দ্র মোদির ভিডিও সরানোর ঘটনায় মার্ক জাকারবার্গকে ৩ দিনের আলটিমেটাম
দক্ষিণ লেবাননে ফের ইসরাইলি হামলা, যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ
মালয়েশিয়ায় ১৫ হাজার বিদেশি কর্মীর আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ প্রধানমন্ত্রীর
হরমুজ প্রণালিতে নতুন নৌপথ নিয়ে ওমানের সঙ্গে সমঝোতার পথে ইরান
জার্মানির বিমানবন্দরে বিস্ফোরকবাহী ড্রোন: নেপথ্যে কি রাশিয়ার নাশকতা?
ট্রাম্পের কথায় ও কাজে মিল নেই, দাবি ইরানের সংসদ সদস্য ইসমাইল কোওসারির
প্রীতি জিন্টার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে দীর্ঘ নীরবতা ভাঙলেন ব্রেট লি
তীব্র খরার কবলে দানিউব: বেরিয়ে এল দ্বিতীয় বিশ্বযুদ্ধের ডজনখানেক জার্মান যুদ্ধজাহাজ

You cannot copy content of this page