২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
‘আমার মৃত্যুর জন্য জামালগঞ্জের ইউএনও দায়ী’, ফেসবুকে পোস্ট দিয়ে আলোচনায় এসিল্যান্ড সুনামগঞ্জের সীমান্ত এলাকায় চোরাচালান এবং পুশইন প্রতিরোধে পৃথক দুটি জনসচেতনতামূলক সভা প্রধানমন্ত্রীর কাছে ১৭ বছর তৃণমূলের নির্যাতিত ও ত্যাগিদের মূল্যায়নের দাবীতে যুবদল নেতার খোলা চিঠি রাজশাহীতে সরকারি রাস্তা দখল নিয়ে সংঘর্ষ: সংবাদকর্মীসহ আহত ৩, চন্দ্রিমা থানায় এজাহার ঠাকুরগাঁওয়ে রুহিয়া মাটিতে বিদেশি ফল আনারকলি চাষে সফল উদ্যোক্তা রিমুন উপনির্বাচনে রুহিয়ায় বাবার পক্ষে ধানের শীষের প্রচারণায় মেয়ে ডা. ফাইজা পটিয়ায় নাস্তা কম হওয়ায় শ্বাশুড় বাড়ির নির্যাতনে ৩মাসের অন্ত:সত্বা গৃহবধূর মৃত্যু। সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১ উত্তেজিত জনতার বাসে আগুন ও ফায়ার সার্ভিস আটকে বিক্ষোভ পটিয়ায় মিনিট্রাকের ধাক্কায় পথচারী নিহত। পটিয়ায় লুট হওয়া চিনি লামা হতে উদ্ধার।
আন্তর্জাতিক:
অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
     
             

প্রীতি জিন্টার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে দীর্ঘ নীরবতা ভাঙলেন ব্রেট লি

  

বলিউড অভিনেত্রী প্রীতি জিন্টার সঙ্গে দীর্ঘদিনের কথিত প্রেমের সম্পর্ক নিয়ে অবশেষে মুখ খুলেছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ফাস্ট বোলার ব্রেট লি। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ব্রেট লি স্পষ্টভাবে জানিয়েছেন যে, প্রীতি জিন্টার সঙ্গে তার কখনোই কোনো প্রেমের সম্পর্ক ছিল না। তারা কেবল ভালো বন্ধু ছিলেন এবং এখনও সেই বন্ধুত্ব অটুট রয়েছে। ২০০৮ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুরুর সময় ব্রেট লি কিংস ইলেভেন পাঞ্জাব (বর্তমানে পাঞ্জাব কিংস) দলে যোগ দেন, যার সহ-মালিক ছিলেন প্রীতি জিন্টা।

২০১০ সাল পর্যন্ত পাঞ্জাব দলে খেলার পর ২০১১ সালে ব্রেট লি কলকাতা নাইট রাইডার্সে যোগ দেন। এই সময় থেকেই তাদের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ডালপালা মেলতে শুরু করে। সম্প্রতি বম্বে টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রেট লি বলেন, আসল সত্য হলো আমি কখনোই কোনো বলিউড অভিনেত্রীর সঙ্গে প্রেম করিনি। প্রীতি জিন্টা অত্যন্ত বুদ্ধিমতী একজন নারী, যাকে আমি সবসময় সম্মান করি। তিনি আরও যোগ করেন, এ ধরনের ভিত্তিহীন গল্প তাকে কখনোই বিব্রত করেনি, কারণ তিনি সবসময় সত্যটা জানতেন। মানুষ যা খুশি অনুমান করতে পারে, কিন্তু তিনি সেগুলোকে কখনোই নিজের ওপর প্রভাব ফেলতে দেননি।

ব্রেট লি প্রায় দুই দশক ধরে এ বিষয়ে নীরব থাকলেও, প্রীতি জিন্টা ২০১০ সালেই এই গুঞ্জনের জবাব দিয়েছিলেন। সে সময় তিনি বলেছিলেন, প্রতি বছর ব্রেটের সঙ্গে প্রেমের গুঞ্জন শোনা এখন খুবই পুরোনো ও একঘেয়ে বিষয়। আমরা শুধুই বন্ধু। ব্যক্তিগত জীবনে ব্রেট লি ২০০৬ সালে এলিজাবেথ কেম্পকে বিয়ে করেন। তবে বিয়ের অল্প কিছুদিন পরই তাদের সম্পর্কের দূরত্ব তৈরি হয় এবং ২০০৮ সালে তারা আলাদা হয়ে যান। ২০০৯ সালে তাদের বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়। পরবর্তীতে ২০১৪ সালে ব্রেট লি লানা অ্যান্ডারসনকে বিয়ে করেন এবং বর্তমানে তাদের সংসারে দুই সন্তান রয়েছে।

অন্যদিকে, প্রীতি জিন্টা বর্তমানে বলিউডে খুব বেশি সক্রিয় না থাকলেও ‘বাটওয়ারা ১৯৪৭’ চলচ্চিত্রের শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সানি দেওল অভিনীত এই সিনেমাটি আগামী ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। খেলাধুলার অঙ্গনেও প্রীতি জিন্টা এখনও সক্রিয়। তিনি আইপিএলে পাঞ্জাব কিংসের সহ-মালিক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং দলের ঘরের মাঠের ম্যাচগুলোতে প্রায়ই গ্যালারিতে উপস্থিত থেকে খেলোয়াড়দের সমর্থন জানাতে দেখা যায় তাকে।

এরপর ২০১১ সালে কলকাতা নাইট রাইডার্স তাকে দলে ভিড়িয়ে নেয়।

ছবিটিতে প্রধান চরিত্রে রয়েছেন সানি দেওল।

তবে এতদিন এ বিষয়ে কখনো প্রকাশ্যে মন্তব্য করেননি অস্ট্রেলিয়ার এই তারকা।

তাই দুঃখিত, এখানে নতুন কোনো খবর নেই।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page