৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
তাজমীন হত্যাকাণ্ডে নতুন মোড়, চট্টগ্রাম থেকে সিএনজি চালক গ্রেপ্তার… নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে চট্টগ্রামে চলছে বিশেষ নজরদারি সুনামগঞ্জের এরালিয়া গ্রামে রাতের আঁধারে  এক বৃদ্ধার উপর হামলা ৫০ হাজার টাকা ছিনতাই নবীনগরে প্রশাসনের অভিযানের কয়েক ঘণ্টার ব্যবধানেই আবারও ড্রেজার চালু, ক্ষুব্ধ এলাকাবাসী দেওয়ানগঞ্জে পুলিশের অভিযানে ৩৮ হাজার টাকার নকল সিগারেট জব্দ, আটক সামিউল রাজশাহীতে শিশুকে ধ’র্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১ যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগ, জ্যোতির মৃত্যু পেকুয়ায় ৯ মণ্ডপে দুর্গাপূজা, প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটিয়ায় গভীর রাতে গরু চুরি,নিঃস্ব পরিবারের আহাজারি। সিগারেট।
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

রাবি’র ফারহানের গুগলের আমন্ত্রন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

রাবি প্রতিবেদক:<<<>>>

বিশ্বের সর্ববৃহৎ টেক জায়ান্ট গুগলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আমন্ত্রন পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী ফারহান শাহরিয়ার শুভ। চলতি বছরের অক্টোবরের ২ তারিখ থেকে কর্মস্থলে যোগ দিবেন ফারহান। তিনি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। আজ (মঙ্গলবার) দুপুরে বিষয়টি নিশ্চিত করে বিভাগের সভাপতি অধ্যাপক সুব্রত প্রামাণিক। অধ্যাপক সুব্রত প্রামাণিক বলেন, গুগলের পোল্যান্ডের ওয়ারশ্ অফিসে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজের অফার পেয়েছেন ফারহান। গতকাল রাতে অফার লেটার পেয়েছেন। ফারহানের বাসা নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার কালডোয়ার গ্রামে। তিনি পূর্বধলা জে.এম. পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ২০১৪ সালে মাধ্যমিক এবং ২০১৬ সালে আলমগীর মনসুর মেমোরিয়াল কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাশ করেন। বর্তমানে ইনোসিস সলিউশনস নামের কোম্পানিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত রয়েছেন।গুগলে ডাক পাওয়ার বিষয়ে ফারহান বলেন, ‘গুগলে চাকরি করা আমার ছোটবেলার স্বপ্ন। স্কুলে দশম শ্রেণি থেকে প্রোগ্রামিং শুরু করি। এরপর বিশ্ববিদ্যালয়ে এসে প্রোগ্রামিং বিষয়ে বিস্তর জানতে পারি। বিশ্ববিদ্যালয় জীবনের শুরু থেকেই গুগলে জব করব, এমন চিন্তা ভাবনা নিয়ে আমি প্রস্তুতি নিয়েছিলাম। বিভাগের বন্ধুদের সঙ্গে প্রোগ্রামিং প্র‍্যাক্টিস করতাম। শেষমেশ আমার স্বপ্ন পূরণ হয়েছে।’ তরুণদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘সফলতা মূলত পরিশ্রমের মধ্য দিয়ে আসে। কঠোর পরিশ্রমের মানসিকতা রাখতে হবে। কেউ যদি গুগলে আসতে চায় তবে প্রোগ্রামিং খুব মনোযোগ দিয়ে করতে হবে। কম্পিউটার সাইন্সেই পড়তে হবে এমন কোনো নিয়ম নেই। অন্য বিভাগ থেকেও প্রোগ্রামিং ভালো জেনেও গুগলে আসা যায়।’প্রসঙ্গত, ফারহানের আগেও গত বছর একই বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ২৩তম ব্যাচের শাকিল আহমেদ নামের আরেক শিক্ষার্থী গুগলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে নিয়োগ পেয়েছিলেন।

 

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page