২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
আন্তর্জাতিক:
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমল ইউরোপ সফর শেষে জার্মানি ত্যাগ করলেন কাতারের আমির কপ-৩১ জলবায়ু সম্মেলন: মূল চুক্তি প্রত্যাখ্যান ইইউ ও বৃটেনের মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম
     
             

বহুমুখী পাট ও পাটজাত পণ্য মেলা-২০২৩ এর শুভ উদ্বোধন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

ওয়াহিদুজ জামান,ভাংগা উপজেলা( ফরিদপুর) প্রতিনিধি:>>>

ফরিদপুরে রবিবার (৪ জুন) পাঁচ দিনব্যাপি “বহুমুখী পাট ও পাটজাত পণ্য মেলা-২০২৩” এর শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বীরপ্রতিক, এমপি।উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষ্যে আজ সকালে মাননীয় মন্ত্রী মহোদয় ফরিদপুর পৌঁছালে তাঁকে জেলা প্রশাসন, ফরিদপুর এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান মোঃ কামরুল আহসান তালুকদার, পিএএ।এরপর জেলা পুলিশ, ফরিদপুর এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান ফরিদপুর পুলিশ সুপার মোঃ শাহজাহান, পিপিএম । এসময় তাকে হাউজগার্ড সালামি প্রদান করা হয়।পরক্ষণে মাননীয় মন্ত্রী মহোদয় বহুমুখী পাট ও পাটজাত পণ্য মেলা-২০২৩ এর শুভ উদ্বোধন ঘোষণা শেষে অম্বিকা মেমোরিয়াল হলে এক আলোচনা সভায় যোগদান করেন। জেলা প্রশাসন, ফরিদপুরের সহযোগিতায় এবং পাট অধিদপ্তর, ফরিদপুর এর আয়োজনে উক্ত অনুষ্ঠানে জেলা প্রশাসক, ফরিদপুর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বীরপ্রতিক, এমপি মহোদয়।এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সচিব বস্র ও পাট মন্ত্রনালয় মোঃ আব্দুর রউফ, অতিরিক্ত সচিব পরিকল্পনা অনু বিভাগ,বস্র ও পাট মন্ত্রনালয় মোঃ মাহমুদ হোসেন,অতিরিক্ত সচিব মহাপরিচালক পাট অধিদপ্তর ড. সেলিনা আক্তার,ফরিদপুর পুলিশ সুপার মোঃ শাহজাহান পিপিএম, ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান , মোঃ শাহাদাৎ হোসেন, ফরিদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ শামীম হক, সাধারণ সম্পাদক শাহ্ মোঃ ইশতিয়াক আরিফ, ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সহ পাট অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন সরকারি বেসরকারি সংগঠনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।আলোচনা সভা শেষে মাননীয় মন্ত্রী মহোদয় পল্লী কবি জসীমউদ্দিন এর বাড়ি ও সংগ্রহশালা এবং টেক্সটাইল ইন্সটিটিউট, ফরিদপুর পরিদর্শন করেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page