১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সখিপুরে মায়েদের নিয়ে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা পীরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপন বজ্রপাতের ঝুঁকি কমাতে ফরিদপুরে ৪০ হাজার তালবীজ রোপণের উদ্যোগ শ্রী শ্রী রাধা গোবিন্দ ভক্ত সেবা সংঘের সাধারণ সভা অনুষ্ঠিত মোহনপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স পটিয়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক ব্যাক্তি গুরতর আহত দুই মাদ্রাসায় এক শিক্ষকের চাকরি, বেতন তোলার অভিযোগ রুহিয়া প্রেসক্লাবে দেলোয়ার হোসেন: নির্বাচিত হলে ডিজিটাল বোর্ডে প্রকাশ পাবে সরকারি বরাদ্দের হিসাব ৩০০ বছরের পুরোনো মণ্ডপে প্রথমবার একসঙ্গে ডিসি ও এসপি পীরগঞ্জে সিপিবি বিক্ষোভ ও স্মারকলিপি পেশ।
আন্তর্জাতিক:
সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক
     
             

নেছারাবাদে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মীসভা অনুষ্ঠিত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আজিজুল ইসলাম,নেছারাবাদ (পিরোজপুর) >>> বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল, নেছারাবাদ উপজেলা ও স্বরূপকাঠী পৌর শাখার উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) বিকেলে উপজেলা সদরের বিএনপি’র মনোনীত দলীয় প্রার্থীর নির্বাচনী কার্যালয়ের হলরুমে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পিরোজপুর-২ আসনের বিএনপি’র মনোনীত দলীয় প্রার্থী আলহাজ্ব আহম্মেদ সোহেল মনজুর সুমন। প্রধান বক্তা ছিলেন পিরোজপুর জেলা মহিলা দলের সভাপতি সাহিদা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রহিয়া আক্তার হাসি।

সভায় আরও বক্তব্য রাখেন স্বরূপকাঠী পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব মো. শফিকুল ইসলাম ফরিদ, স্বরূপকাঠী পৌর বিএনপি’র সভাপতি আলহাজ্ব কাজী কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক মইনুল হাসান। সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক মো. হাফিজ সিকদার।কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব আহম্মেদ সোহেল মনজুর সুমন বলেন,“দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে মহিলা দলের ভূমিকা অতুলনীয়। বিএনপির আন্দোলন-সংগ্রামে তৃণমূলের প্রতিটি নেত্রীই অগ্রণী ভূমিকা পালন করছেন। দলমত নির্বিশেষে জনগণকে সঙ্গে নিয়ে আমরা একটি মুক্ত ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করব। এ জন্য সকলকে ঐক্যবদ্ধ থেকে সংগঠনের কাজ আরও শক্তিশালী করতে হবে। পিরোজপুর-২ আসনের মানুষের আস্থা ও ভালোবাসাই আমার শক্তি। এই আসনকে উন্নয়ন, শিক্ষা, সুশাসন ও মানবিকতার মডেল এলাকায় পরিণত করাই আমার অঙ্গীকার।”অনুষ্ঠানে উপজেলা ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের নেত্রীবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন। কর্মীসভা শেষে দলীয় সংগঠনকে আরও গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করেন নেতৃবৃন্দ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page