১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রাউজানে খড়ের গাদার পাশ থেকে অস্ত্র ও কার্তুজ উদ্ধার করেছে র‌্যাব-৭ শিবপুরের পুটিয়ায় কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান সরকারের প্রতিনিধি দল ফরিদপুরের নগরকান্দায় স্বেচ্ছাসেবক লীগ নেতার পদত্যাগ সুনামগঞ্জে ২৬ লাখ ৮০ হাজার ভারতীয় নাসির বিড়িসহ পিকআপ জব্দ,১ আটক দেওয়ানগঞ্জ তারাটিয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ, ভোগান্তিতে সাধারণ মানুষ সাগর-রুনি হত্যার রহস্য উদঘাটনের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ফরিদপুরে শিশু শাকিব হত্যা মামলার আসামি গ্রেফতার, অটোভ্যান উদ্ধার সাতকানিয়ায় দেওদিঘী বাজারে মোবাইল কোর্ট: ৫ প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতির অভিযোগে ৬ জন গ্রেপ্তার। ঈদগাঁওতে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে ৮ জন গ্রেফতার
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

কালারমারছড়ার শীর্ষ সন্ত্রাসী ১০ মামলার পলাতক আসামি ডাকাত তারেক দুই সহযোগীসহ আটক

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আবদুর রাজ্জাক, কক্সবাজার।। অস্ত্র প্রদর্শন করে আলোচনায় আসা মহেশখালী কালারমারছড়ার শীর্ষ সন্ত্রাসী অস্ত্র,ডাকাতি,হত্যাসহ ১০টি মামলার পলাতক আসামি ডাকাত মোহাম্মদ তারেককে দুই সহযোগীসহ গ্রেপ্তার করেছে মহেশখালী থানা পুলিশ। মঙ্গলবার (২৮ অক্টোবর) দিবাগত রাতে অভিযান চালিয়ে কালারমারছড়া ইউনিয়নের মোহাম্মদ শাহ ঘোনার উত্তর-পশ্চিমে ষাইট্টা ঘোনা নামক চিংড়ি ঘেরের একটি ঝুপড়ি ঘর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি এক নলা বন্দুক, ‍দু’টি এলজি বন্দুক , তিন রাউন্ড কার্তুজ ও দুই রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত অপর দু সহযোগী হলেন মোহাম্মদ ফারুক ও সালাহউদ্দিন ।মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে মহেশখালী ওসি মঞ্জুরুল হক জানান, কালারমারছড়ার আলোচিত দুই সন্ত্রাসী আনছার ও তারেককে গ্রেপ্তার করতে দীর্ঘদিন নানা কৌশলে অভিযান চালিয়েছে মহেশখালী থানা পুলিশ। অস্ত্র প্রদর্শনকারী শীর্ষ সন্ত্রাসী তারেককে হন্য হয়ে খুঁজছে পুলিশ। শেষ মেশ তাকেও আইনের আওতায় আনতে সক্ষম হই আমরা।তিনি আরো বলেন, জুলাই আন্দোলনের পর থেকে কালারমারছড়া এলাকায় ত্রাসের সৃষ্টি করেছিল স্থানীয় রসুর ছেলে মামুন, উকিল আহমেদ, নজির আহমেদ ও তারেক। তাদের সঙ্গে যোগ দেন আনছার ও বেশ কয়েকজন ডাকাত সর্দার এবং সন্ত্রাসী। উল্লিখিত পাঁচজনের ৪ জনই এখন আইনের আওতায় এসেছে। ক্রাইমজোন খ্যাত কালারমারছড়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি শিথিল রাখতে পুলিশ ক্যাম্প (বিট পুলিশ) স্থাপন করেছি। সেখানে অপরাধ কর্মকাণ্ড রুখতে দিনরাত এক করে কাজ করছে পুলিশ। গ্রেপ্তারকমত শীর্ষ সন্ত্রাসী তারেকের বিরুদ্ধে চারটি অস্ত্র মামলা ও একটি হত্যাসহ মোট ১০টি মামলা রয়েছে।এর আগে তারেকের ভাই ডাকাত সর্দার উকিল আহমদকে গ্রেপ্তার করে পুলিশ। গত ৫ মে কালারমারছড়ার ত্রাস ও সন্ত্রাসী তারেকের অপর ভাই মামুন শরীফ প্রাণ হারান দুর্বৃত্তের গুলিতে। মামুন গুলিবিদ্ধ হয়ে মারা গেলে মাথা চড়া দিয়ে উঠে রসুর অপর ছেলেরা। ছামিরা ঘোনার কালুর বাঁশডোয়া নামক স্থানে নিয়মিত ডাকাতি, ছিনতাই করতো তারা। এছাড়াও ডাকাতি ও চুরি ছিল তাদের প্রধান পেশা। রসুর ছেলেদের অত্যাচারে কালারমারছড়ার মানুষ অতিষ্ঠ হয়ে গেলে পুলিশ তৎপর হয় সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে।মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। তারেকের অপর দুই ভাইসহ বাকিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page