২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চাকরিতে পুনর্বহাল সহ ১০ দফা দাবীতে চট্টগ্রামে পাঁচ ব্যাংকের চাকরিচ্যুতদের মানববন্ধন, স্মারকলিপি সখিপুরে উপজেলা পুকুরে মিলল নিখোঁজ স্কুল শিক্ষার্থীর মরদেহ নরসিংদীর মনোহরদীতে বজ্রপাতে মাদ্রাসার ৩ ছাত্র নিহত,আহত ৬ জন মালদ্বীপস্থ বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে প্রবাসীদের সঙ্গে মতবিনিময় ও গণশুনানি অনুষ্ঠিত “”” প্রবাসীদের সমস্যা ও কনস্যুলার সেবা ও শ্রমিক অধিকার নিয়ে প্রবাসীদের সঙ্গে আলোচনা “” পটিয়ায় শিশু জায়হান হত্যার খুনি নিহা ছিলেন সাইকো প্রকৃতির। চেরাপুঞ্জিতে ভারী বৃষ্টির প্রভাবে সুনামগঞ্জে নদ-নদীর পানি বৃদ্ধি, জনদুর্ভোগ চরমে সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও একাডেমিক কার্যক্রম চালুর দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন প্রতিমন্ত্রীর দুঃখ প্রকাশ সহ গ্রেফতারকৃত সাংবাদিক রেজানুর জামিনে মূক্ত ৫ ইসলামি ব্যাংকের অর্থ সুরক্ষায় চট্টগ্রামে আমানতকারীদের দাবি চান্দগাঁও বিসিকে গুলির ঘটনায় আতঙ্ক, তদন্তে পুলিশ
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

“বস্টনে পবিত্র বুদ্ধ পূর্ণিমা উদযাপন”

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

হাকিকুল ইসলাম খোকন,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃ

পবিত্র বিশাখ ডে বা বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে গত ১৪ই মে, বোস্টন বাংলাদেশ বুড্ডিস্ট এসোসিয়েশনের পৃষ্টপোষকতায় প্রতিষ্ঠিত ইন্টারন্যাশনাল শাক্যমুনি বুড্ডিস্ট বিহার ও মেডিটেশন সেন্টারের উদ্যেগে বৃহত্তর বোস্টনের গার্ডনার সিটি হলে অনুষ্ঠিত হয়।খবর বাপসনিউজ।আন্তর্জাতিক বুদ্ধ পূর্ণিমা উৎসব। বিহারের অধ্যক্ষ ড: প্রজ্ঞালোকা মহাথের পবিত্র ত্রিপিটক পাঠ ও স্বাগত বক্তব্যের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু করেন এবং সিটি মেয়র মাইকেল জে, নিকোলসন শুভেচ্ছা বক্তব্য রাখেন । অনুষ্ঠানে অংশ গ্রহন করেন, বোস্টনের থাই রাজকীয় বুদ্ধ বিহারের অধ্যক্ষ, বস্টনস্থ বার্মার মাহাসী মেডিটেশন সেন্টারের অধ্যক্ষ, কম্বোডিয়ার সংঘ নায়ক, লাওস, ভিয়েতনাম, নেপাল ও শ্রীলঙ্কান বুদ্ধ বিহারের অধ্যক্ষ ও ভিক্ষু এবং ভিক্ষুনী সংঘ মন্ডলী। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, বোস্টন বাংলাদেশ বুড্ডিস্ট এসোসিয়েশন প্রাক্তন সভাপতি ও বুদ্ধ বিহার পরিচালনা কমিটির অর্থ সম্পাদক সৌমেন্দু বড়ুয়া । ভিক্ষু সংঘ ও অতিথিবৃন্দদের সাথে শুভেচ্ছা বিনিময় ও আপ্যায়নে অংশ গ্রহন করেন, বোস্টন বাংলাদেশ বুড্ডিস্ট এসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক ও ওয়ার্ল্ড ফেডারেশন অফ বাংলাদেশী বুড্ডিস্টস (WFBB) এর মহাসচিব সুহাস বড়ুয়া, সংগঠনের সভাপতি প্রজয় বড়ুয়া, সাধারন সম্পাদক সোহেল বড়ুয়া, প্রাক্তন সভাপতি শিমুল বড়ুয়া, ইঞ্জিনিয়ার দেবাশীষ বড়ুয়া সহ অন্যান্য সদস্য ও সদস্যা বৃন্দ। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন সাংস্কৃতিক সম্পাদিকা অঞ্জু বড়ুয়া । দিনব্যাপী অনুষ্ঠানে, থাই ও কম্বোডিয়ার ছাত্রীরা বুদ্ধের জন্মদিন উপলক্ষে ঐতির্যবাহী পোশাকে নৃত্য পরিবেশন করেন। বিশ্বের বিভিন্ন দেশের প্রবাসী অভিবাসীরা অনুষ্ঠানে অংশ গ্রহন করেন। অনুষ্ঠানে মেয়র মাইকেল নিকোলসন বিশ্ব মাতৃ দিবস উপলক্ষে আগত মহিলাদের অভিনন্দিত করেন ও উপহার সামগ্রী বিতরণ করেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page