১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
জ্বালানি সংকটে চট্টগ্রামে ১০ বিদ্যুৎকেন্দ্র বন্ধ, বাড়ছে লোডশেডিং ও নাগরিক ভোগান্তি রসুলবাগে চাক্তাই ডাইভারশন খাল: কাগজে পরিষ্কার, বাস্তবে দুর্ভোগ ধর্মশিং চাকমা হত্যার প্রতিবাদ সাজেকে বিক্ষোভ কর্ণফুলীতে ৬ কোটি টাকার চিংড়ি রেণু জব্দ জরিমানা ২ লাখ ভোরে ইউএনও’র অভিযান সাতকানিয়ায় মাটি কাটার ৩ সরঞ্জাম বিকল পুঠিয়ায় চাঁদা না পেয়ে ব্যসায়ীকে ছুরিকাঘাত করে হত্যা চসিকের ‘স্বাধীনতা পদক’ পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান, ‘সাহিত্য সম্মাননা’ পাচ্ছেন ৫ জন চট্টগ্রামে বিদ্যুতের লোড শেডিং-এ নাগরিক জিবনে ছন্দোপতন পাঠাগার হোক নেতৃত্ব বিকাশের কেন্দ্র- শাহজাহান চৌধুরী সুনামগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে একুশে টিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
আন্তর্জাতিক:
তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু সমুদ্রতলের ডিজিটাল ধমনী ও ইরান-মার্কিন সংঘাত: বিশ্ব অর্থনীতি কি ধসের মুখে
     
             

তৃণমূলে বিএনপির প্রচার, বেরুবাড়িতে লিফলেট বিতরণ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

দীর্ঘদিন পর তৃণমূলে আবারও সক্রিয় হওয়ার ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি। ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ কর্মসূচিকে ঘিরে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় শুরু হয়েছে প্রচার তৎপরতা।

শনিবার (২৮ জুন) বিকেলে উপজেলার বেরুবাড়ি ইউনিয়নের বিভিন্ন বাজার ও সড়কে বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের প্রায় ২০০ নেতাকর্মী লিফলেট বিতরণ করেন। তারা কর্মসূচির মূল বার্তা ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার রূপরেখা তুলে ধরেন সাধারণ মানুষের কাছে।

এ কর্মসূচির নেতৃত্ব দেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আজিজুল হক। তিনি বলেন, ‘৩১ দফা কোনো দলীয় প্রচার নয়; এটি একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের রূপরেখা। জনগণের অধিকার, সুশাসন ও ন্যায়ের বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতেই আমরা মাঠে নেমেছি।’

প্রচারে আরও উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা বিএনপির সাবেক খাদ্য ও কৃষি বিষয়ক সম্পাদক ডাঃ আব্দুল আউয়াল বাবলু,বেরুবাড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস শাফী মোল্লা, যুগ্ম সম্পাদক আক্কাছ আলী, সিনিয়র সহসভাপতি সাইফুর রহমান এবং যুবদল আহ্বায়ক আমজাদ হোসেন, যুগ্ন আহ্বায়ক হেলাল ব্যাপারী প্রমুখ।

সার্বিক সহযোগিতায় ভাইস প্রেসিডেন্ট ছাত্রদল কেন্দ্রীয় সংসদ আপেল মাহমুদ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page